রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

দেবীদ্বারে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এলেন চীনা যুবক, প্রেমিকা রাজি থাকলেও বিয়ে দিতে সম্মত নয় পরিবার

হুরবানু আক্তার পলি
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

দেবীদ্বারে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এলেন চীনা যুবক, প্রেমিকা রাজি থাকলেও বিয়ে দিতে সম্মত নয় পরিবার

হুরবানু আক্তার পলি :দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল কুমিল্লার দেবীদ্বারে ছুটে এসেছেন চীনা যুবক জেকুইন(৩৫)।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে তিনি দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামে তাঁর প্রেমিকা নুসরাত জাহান তামান্না(১৯)'র বাড়িতে আসেন। তবে পরিবারের অসম্মতির কারণে মধ্যরাতে পুলিশের সহযোগিতায় তাঁকে ফিরে যেতে হয়েছে।

চীনা যুবক জেকুইন জানান, প্রায় ৬ মাস পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম 'উইচ্যাট' (WeChat)- এর মাধ্যমে উপজেলার সুলতানপুর গ্রামের আমির খন্দকারের মেয়ে নুসরাত জাহান তামান্নার সঙ্গে তার পরিচয় হয়। সময়ের সাথে সাথে তাদের এই পরিচয় গভীর ভালোবাসায় রুপ নেয়।

তিনি আরও বলেন, ভালোবাসার মানুষের সাথে দেখা করতে এবং তাকে বিয়ে করতে গত ১৯ নভেম্বর তিনি চীন থেকে বাংলাদেশে আসেন এবং ঢাকার একটি আবাসিক হোটেলে ওঠেন। শুক্রবার দুপুরে তিনি সরাসরি প্রেমিকার গ্রামের বাড়ি দেবীদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুরে গ্রামে পৌঁছেছেন।

সরেজমিনে শুক্রবার রাতে সুলতানপুর গ্রামে গিয়ে দেখা গেছে, একজন বিদেশি যুবক প্রেমের টানে গ্রামে এসেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে তামান্নাদের বাড়িতে উৎসুক জনতার উপচে পড়া ভিড়।

প্রেমিকা তামান্না জানান, ওই চীনা যুবককে বিয়ে করে চীনে পাড়ি জমাতে চান। তবে তামান্নার বাবা-মা ও স্থানীয় এলাকাবাসী এই বিয়েতে কোনোভাবেই রাজি হননি। দীর্ঘ সময় আলোচনার পরও পরিবার রাজি না হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে দেবীদ্বার থানা পুলিশের সহযোগিতায় শুক্রবার মধ্যরাতে চীনা যুবক জেকুইন নিরাপদে প্রেমিকার বাড়ি ত্যাগ করেন।

তামান্নার বাবা আমীর হোসেন বলেন, আমরা গরীব মানুষ, মেয়ে মোবাইলে ওই ছেলের সাথে যোগাযোগ হয়েছে। ও ছেলে এক মাসের ভ্রমন ভিসা নিয়ে দেশে এসেছে, আমরা তাকে বলেছি সে যদি বিবাহের জন্য আইনি ভাবে তার পরিবারের এবং ঐ দেশের লিগ্যাল সম্মতিপত্র নিয়ে আসেন। তবে তার সাথে মেয়েকে বিয়ে দিব।

ফতেহাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, চীনা যুবক আসার সংবাদ পেয়ে আমি ওই বাড়িতে গিয়েছি। তিনি এক মাসের ভ্রমন ভিসা নিয়ে এ দেশে এসেছেন, তার বিবাহের কোনো অনুমতি পত্র নেই। তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটছে, বিয়ে করে পরে অনেকেই ব্ল্যাকমেইলের স্বীকার হচ্ছেন। তামান্নার পরিবার বিবাহ দিতে রাজি না হওয়ায় পুলিশের সহযোগিতায় রাতেই ওই চীনা যুবক গ্রাম থেকে চলে গিয়েছেন।

এবিষয়ে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, চীনা যুবক আসার সংবাদ পেয়ে তার নিরাপত্তার কথা ভেবে সেখানে পুলিশ পাঠিয়েছি। তবে যার বাড়িতে এসেছিলেন, সেই মেয়ের পরিবার বিয়েতে সম্মতি না থাকায় রাতেই সেই যুবক বাড়ি থেকে চলে যান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গায় বিএনপি'র কর্মীসভা জনসমুদ্রে পরিণত

মাদকের ফ্যাক্টরি নেই, তবুও সীমান্ত পেরিয়ে আসছে কুড়িগ্রামে

মহেশপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও হুমকি, যুবক আটক

মহেশপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও হুমকি, যুবক আটক

দেবীদ্বারে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এলেন চীনা যুবক, প্রেমিকা রাজি থাকলেও বিয়ে দিতে সম্মত নয় পরিবার

দেবীদ্বারে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এলেন চীনা যুবক, প্রেমিকা রাজি থাকলেও বিয়ে দিতে সম্মত নয় পরিবার

মহেশপুর সীমান্তসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির ব্যাপক সাফল্য, ৯৩ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় বিজিবি’র গৃহীত পদক্ষেপ

মহেশপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

থ্যাঙ্কসগিভিং ঘিরে নিউ জার্সিতে শক্তিশালী ঝড়ের আশঙ্কা, উপকূলীয় বন্যার সতর্কতা জারি

Voice of New Jersey

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

দেবীদ্বারে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এলেন চীনা যুবক, প্রেমিকা রাজি থাকলেও বিয়ে দিতে সম্মত নয় পরিবার

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

হুরবানু আক্তার পলি :দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল কুমিল্লার দেবীদ্বারে ছুটে এসেছেন চীনা যুবক জেকুইন(৩৫)।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে তিনি দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামে তাঁর প্রেমিকা নুসরাত জাহান তামান্না(১৯)'র বাড়িতে আসেন। তবে পরিবারের অসম্মতির কারণে মধ্যরাতে পুলিশের সহযোগিতায় তাঁকে ফিরে যেতে হয়েছে।

চীনা যুবক জেকুইন জানান, প্রায় ৬ মাস পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম 'উইচ্যাট' (WeChat)- এর মাধ্যমে উপজেলার সুলতানপুর গ্রামের আমির খন্দকারের মেয়ে নুসরাত জাহান তামান্নার সঙ্গে তার পরিচয় হয়। সময়ের সাথে সাথে তাদের এই পরিচয় গভীর ভালোবাসায় রুপ নেয়।

তিনি আরও বলেন, ভালোবাসার মানুষের সাথে দেখা করতে এবং তাকে বিয়ে করতে গত ১৯ নভেম্বর তিনি চীন থেকে বাংলাদেশে আসেন এবং ঢাকার একটি আবাসিক হোটেলে ওঠেন। শুক্রবার দুপুরে তিনি সরাসরি প্রেমিকার গ্রামের বাড়ি দেবীদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুরে গ্রামে পৌঁছেছেন।

সরেজমিনে শুক্রবার রাতে সুলতানপুর গ্রামে গিয়ে দেখা গেছে, একজন বিদেশি যুবক প্রেমের টানে গ্রামে এসেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে তামান্নাদের বাড়িতে উৎসুক জনতার উপচে পড়া ভিড়।

প্রেমিকা তামান্না জানান, ওই চীনা যুবককে বিয়ে করে চীনে পাড়ি জমাতে চান। তবে তামান্নার বাবা-মা ও স্থানীয় এলাকাবাসী এই বিয়েতে কোনোভাবেই রাজি হননি। দীর্ঘ সময় আলোচনার পরও পরিবার রাজি না হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে দেবীদ্বার থানা পুলিশের সহযোগিতায় শুক্রবার মধ্যরাতে চীনা যুবক জেকুইন নিরাপদে প্রেমিকার বাড়ি ত্যাগ করেন।

তামান্নার বাবা আমীর হোসেন বলেন, আমরা গরীব মানুষ, মেয়ে মোবাইলে ওই ছেলের সাথে যোগাযোগ হয়েছে। ও ছেলে এক মাসের ভ্রমন ভিসা নিয়ে দেশে এসেছে, আমরা তাকে বলেছি সে যদি বিবাহের জন্য আইনি ভাবে তার পরিবারের এবং ঐ দেশের লিগ্যাল সম্মতিপত্র নিয়ে আসেন। তবে তার সাথে মেয়েকে বিয়ে দিব।

ফতেহাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, চীনা যুবক আসার সংবাদ পেয়ে আমি ওই বাড়িতে গিয়েছি। তিনি এক মাসের ভ্রমন ভিসা নিয়ে এ দেশে এসেছেন, তার বিবাহের কোনো অনুমতি পত্র নেই। তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটছে, বিয়ে করে পরে অনেকেই ব্ল্যাকমেইলের স্বীকার হচ্ছেন। তামান্নার পরিবার বিবাহ দিতে রাজি না হওয়ায় পুলিশের সহযোগিতায় রাতেই ওই চীনা যুবক গ্রাম থেকে চলে গিয়েছেন।

এবিষয়ে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, চীনা যুবক আসার সংবাদ পেয়ে তার নিরাপত্তার কথা ভেবে সেখানে পুলিশ পাঠিয়েছি। তবে যার বাড়িতে এসেছিলেন, সেই মেয়ের পরিবার বিয়েতে সম্মতি না থাকায় রাতেই সেই যুবক বাড়ি থেকে চলে যান।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x