শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পিএম
পাঠক: ১৩৯ জন
প্রিন্ট ফটোকার্ড

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

ইসরায়েলগামী ফ্লাইটে কর্মরত পাইলট ও কেবিন ক্রুদের নাগরিকত্বের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স। বাংলাদেশসহ কূটনৈতিক সম্পর্ক নেই এমন ৩১টি দেশের নাগরিক এবং দ্বৈত নাগরিকত্বধারীরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন বলে ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আজারবাইজানভিত্তিক সংবাদমাধ্যম ‘অপারেটিভএমএম’-এর তথ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর ইসরায়েলের পরিবহণ মন্ত্রণালয় একটি নিরাপত্তা নির্দেশনা জারি করে। ওই নির্দেশনা অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই—এমন ৩১টি দেশের নাগরিকেরা পাইলট বা কেবিন ক্রু হিসেবে দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের দাবি, এয়ার ফ্রান্সের একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ, আলজেরিয়া, তিউনিসিয়া, ইরান ও পাকিস্তানসহ সংশ্লিষ্ট দেশগুলোর নাম উল্লেখ করে কর্মীদের সতর্ক করা হয়েছে। এমনকি ফরাসি নাগরিকত্বের পাশাপাশি সংশ্লিষ্ট কোনো দেশের দ্বৈত নাগরিকত্ব থাকলেও কর্মীরা এই বিধিনিষেধের মুখে পড়তে পারেন।

ঘটনার পটভূমি:
বিশ্লেষকদের ধারণা, ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ দিকে দুবাই থেকে তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’-এর একটি ফ্লাইটে ঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এই নিরাপত্তা কড়াকড়ি আরোপ করা হয়েছে। ওই ফ্লাইটে ওমানের এক সহকারী পাইলট ক্যাপ্টেনকে আক্রমণ করে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে বিমানটি সৌদি আরবে জরুরি অবতরণ করে এবং যাত্রী ও ক্রুদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে, এয়ার ফ্রান্স এখন পর্যন্ত এই নির্দেশনা বা অভ্যন্তরীণ বিজ্ঞপ্তির অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কিংবা অস্বীকার করেনি। ফলে বিধিনিষেধের বাস্তব প্রয়োগ এবং দ্বৈত নাগরিকত্বধারীদের ক্ষেত্রে এর চূড়ান্ত প্রভাব নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

 জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

নিউজার্সিতে গাড়িচাপায় তরুণী নিহত: মূল চালকের পর এবার গ্রেপ্তার গাড়ির মালিক

প্যাটারসনে ১৭ মিলিয়ন ডলার ব্যয়ে নতুন যুব কেন্দ্রের নির্মাণকাজ শুরু

প্যাটারসন পুলিশ বিভাগে নতুন নেতৃত্ব:

প্যাটারসন পুলিশ বিভাগে নতুন নেতৃত্ব:

নিউ ইয়র্ক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সহযোগিতায় প্যাটারসন শহরের সমস্যা সমাধানের উদ্যোগ

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতি সভা

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি: ৪ শর্তে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে দরকষাকষি জটিল

সাজেকের গঙ্গারামে সশস্ত্র সংঘাত ও অবরোধ:

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযান: আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা

তাছলিমা আক্তার মুক্তা এর কবিতা:শিশির ঝরে পরে

Voice of New Jersey

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

ইসরায়েলগামী ফ্লাইটে কর্মরত পাইলট ও কেবিন ক্রুদের নাগরিকত্বের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স। বাংলাদেশসহ কূটনৈতিক সম্পর্ক নেই এমন ৩১টি দেশের নাগরিক এবং দ্বৈত নাগরিকত্বধারীরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন বলে ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আজারবাইজানভিত্তিক সংবাদমাধ্যম ‘অপারেটিভএমএম’-এর তথ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর ইসরায়েলের পরিবহণ মন্ত্রণালয় একটি নিরাপত্তা নির্দেশনা জারি করে। ওই নির্দেশনা অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই—এমন ৩১টি দেশের নাগরিকেরা পাইলট বা কেবিন ক্রু হিসেবে দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের দাবি, এয়ার ফ্রান্সের একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ, আলজেরিয়া, তিউনিসিয়া, ইরান ও পাকিস্তানসহ সংশ্লিষ্ট দেশগুলোর নাম উল্লেখ করে কর্মীদের সতর্ক করা হয়েছে। এমনকি ফরাসি নাগরিকত্বের পাশাপাশি সংশ্লিষ্ট কোনো দেশের দ্বৈত নাগরিকত্ব থাকলেও কর্মীরা এই বিধিনিষেধের মুখে পড়তে পারেন।

ঘটনার পটভূমি:
বিশ্লেষকদের ধারণা, ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ দিকে দুবাই থেকে তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’-এর একটি ফ্লাইটে ঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এই নিরাপত্তা কড়াকড়ি আরোপ করা হয়েছে। ওই ফ্লাইটে ওমানের এক সহকারী পাইলট ক্যাপ্টেনকে আক্রমণ করে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে বিমানটি সৌদি আরবে জরুরি অবতরণ করে এবং যাত্রী ও ক্রুদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে, এয়ার ফ্রান্স এখন পর্যন্ত এই নির্দেশনা বা অভ্যন্তরীণ বিজ্ঞপ্তির অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কিংবা অস্বীকার করেনি। ফলে বিধিনিষেধের বাস্তব প্রয়োগ এবং দ্বৈত নাগরিকত্বধারীদের ক্ষেত্রে এর চূড়ান্ত প্রভাব নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x