রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

চাইথোয়াইমং মারমা
( রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পিএম
পাঠক: ১০১ জন
প্রিন্ট ফটোকার্ড

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাঙামাটির জেলা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় পাহাড়ি ও বাঙালি নারীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ৯টায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ৩৮ বীর (কাপ্তাই জোন)-এর অধীন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুর্তূজা রাসেল সাইফ।

দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় ২০ জন পাহাড়ি ও বাঙালি নারী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের কুটিরশিল্পবিষয়ক বিভিন্ন কাজের দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতার বিকাশ এবং ভবিষ্যতে আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সদস্যা, গণমাধ্যম কর্মী,প্রশিক্ষক মিলন চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুর্তূজা রাসেল সাইফ বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুটিরশিল্পের মতো সৃজনশীল কাজের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নারীরা নিজেদের দক্ষ করে তুলতে পারবেন। অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তাঁরা ভবিষ্যতে আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, নারীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে স্থানীয় নারীরা নিজেদের পরিবারের আর্থিক উন্নয়নে অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, কুটিরশিল্পবিষয়ক এ প্রশিক্ষণ স্থানীয় নারীদের জন্য নতুন কর্মসংস্থান ও আয়ের সম্ভাবনা সৃষ্টি করতে পারে। প্রশিক্ষণ শেষে তাঁরা নিজেদের তৈরি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার সুযোগ পাবেন। এতে পারিবারিক আর্থিক সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও তাঁদের অংশগ্রহণ বাড়তে পারে।

বিশেষ করে পাহাড়ি এলাকার নারীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং তাঁদের দক্ষতা বিকাশে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পাহাড়ি ও বাঙালি নারীদের সম্মিলিত অংশগ্রহণ পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে জানান।

স্থানীয় পর্যায়ে নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের এ উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

 জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

“বাল‍্য বিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে” - ইউএনও অশোক বিক্রম চাকমা

“বাল‍্য বিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে” - ইউএনও অশোক বিক্রম চাকমা

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ময়মনসিংহে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস  উপলক্ষে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কুমিল্লায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

সুনামগঞ্জে ডিসি এসপির বিভিন্ন  পূজা মণ্ডপ পরিদর্শন

লালন সাই মানবতার কথা বলে গেছেন

লালন সাই মানবতার কথা বলে গেছেন

দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান ৩ ড্রেজার ও ৩ শত ফুট পাইপ ধ্বংস

চালকহীন প্রযুক্তি ও রকেট থ্রাস্টারে টেসলার নতুন চমক: ইলন মাস্কের নতুন উন্মোচন

পূজার ছুটিতে আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় গুরুতর আহত মার্কিন সাংবাদিক

সুনামগঞ্জে  ছেলের হাতে মা খুন

সুনামগঞ্জে ছেলের হাতে মা খুন

Voice of New Jersey

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

রাঙামাটির জেলা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় পাহাড়ি ও বাঙালি নারীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ৯টায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ৩৮ বীর (কাপ্তাই জোন)-এর অধীন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুর্তূজা রাসেল সাইফ।

দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় ২০ জন পাহাড়ি ও বাঙালি নারী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের কুটিরশিল্পবিষয়ক বিভিন্ন কাজের দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতার বিকাশ এবং ভবিষ্যতে আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সদস্যা, গণমাধ্যম কর্মী,প্রশিক্ষক মিলন চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুর্তূজা রাসেল সাইফ বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুটিরশিল্পের মতো সৃজনশীল কাজের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নারীরা নিজেদের দক্ষ করে তুলতে পারবেন। অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তাঁরা ভবিষ্যতে আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, নারীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে স্থানীয় নারীরা নিজেদের পরিবারের আর্থিক উন্নয়নে অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, কুটিরশিল্পবিষয়ক এ প্রশিক্ষণ স্থানীয় নারীদের জন্য নতুন কর্মসংস্থান ও আয়ের সম্ভাবনা সৃষ্টি করতে পারে। প্রশিক্ষণ শেষে তাঁরা নিজেদের তৈরি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার সুযোগ পাবেন। এতে পারিবারিক আর্থিক সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও তাঁদের অংশগ্রহণ বাড়তে পারে।

বিশেষ করে পাহাড়ি এলাকার নারীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং তাঁদের দক্ষতা বিকাশে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পাহাড়ি ও বাঙালি নারীদের সম্মিলিত অংশগ্রহণ পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে জানান।

স্থানীয় পর্যায়ে নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের এ উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x