মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

আর্কাইভ দেখুন

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, চলতি সপ্তাহেই বিজ্ঞপ্তি

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, চলতি সপ্তাহেই বিজ্ঞপ্তি

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে। আগামী দুয়েকদিনের মধ্যে এ সংক্রান্ত ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ‘আজ ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি নীতিমালা দুয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে এবং আগামীকাল আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করব।’ভর্তি বিজ্ঞপ্তি প্রসঙ্গে তিনি সুস্পষ্ট কোনো দিনক্ষণ উল্লেখ না করলেও জানান যে, পরীক্ষার অন্তত এক মাস আগে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। এই হিসাব অনুযায়ীই মূলত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, পরীক্ষার অন্তত এক মাস আগে আবেদন শুরু হওয়ায় তার তিন থেকে চার দিন আগেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। সে হিসেবে চলতি সপ্তাহের শেষ নাগাদ অথবা আগামী সপ্তাহের শুরুতেই অফিশিয়াল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।


ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন: রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া, কঠোর সতর্কতায় দলগুলো

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন: রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া, কঠোর সতর্কতায় দলগুলো

নিজস্ব প্রতিবেদক:জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ইঙ্গিত এবং নতুন পাসপোর্টের আবেদন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে। তবে ফ্যাসিবাদবিরোধী প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ঘোষণাকে তারা কোনো বাস্তব উদ্যোগ হিসেবে দেখছেন না; বরং এটি কর্মী চাঙা রাখার নিছক ‘স্টান্টবাজি’। বর্তমান পরিস্থিতিতে বৈরী রাজনৈতিক অবস্থান সত্ত্বেও বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চায় না সাবেক এই প্রধানমন্ত্রী দেশে ফিরে আসুন।আইনি প্রক্রিয়ায় বিচার ও প্রতিহতের হুংকারবিএনপির স্পষ্ট অবস্থান হলো—শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রচলিত আইন ও আদালতের মুখোমুখি হতে হবে। দলটির নেতারা বলছেন, গণহত্যাকারীদের জনগণ কখনোই মেনে নেবে না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, যারা দেশের মানুষের রক্ত ঝরিয়ে পালিয়ে গেছেন, তারা আবার উড়ে এসে জুড়ে বসবেন—এটি কোনোদিনই সম্ভব নয়। জনগণই তাদের প্রতিরোধ করবে।অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, শেখ হাসিনা ফিরতে চাইলে তাকে সরকারের সঙ্গে আঁতাত করে আসতে হবে, যা বর্তমান সরকার করবে না। আর যদি তিনি ‘টুস করে’ ঢুকে পড়েন, তবে বিমানবন্দর বা স্থলবন্দর—যেখানেই হোক, জনগণ তাকে ধরে উপযুক্ত জবাব দেবে।নাশকতা ও সহিংসতার শঙ্কা, মাঠপর্যায়ে সতর্কতাসম্প্রতি পোশাক শ্রমিকদের আন্দোলন এবং দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা জড়িত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলগুলো। বিশেষ পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগের দোসররা যাতে কোনো ধরনের অস্থিরতা বা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলমত নির্বিশেষে যেকোনো বিশৃঙ্খলা কঠোরভাবে প্রতিহত করা হবে এবং এ ক্ষেত্রে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করা হবে।রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াবিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেড় দশকের দুঃশাসনের জন্য জাতির কাছে কোনো ক্ষমা না চেয়ে সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন সম্ভব নয়।এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিব বলেন, “গণহত্যাকারী এই নেত্রী ফিরবেন না, তবে আসার নামে কিছু অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাতে পারেন। জুলাই যোদ্ধারা এবং দেশের সাধারণ মানুষ তা শক্ত হাতে দমন করতে প্রস্তুত রয়েছে।”রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিসেম্বরের সম্ভাব্য তারিখকে কেন্দ্র করে একধরনের মানসিক চাপ তৈরির চেষ্টা চলছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মাঠপর্যায়ের নজরদারিও জোরদার করা হয়েছে।


সুনামগঞ্জে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক

সুনামগঞ্জে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জে জেলার তাহিরপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে  তাঁকে আটক করা হয়। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রণজিৎ সরকারের একটি সমাবেশের ছড়িয়ে পড়া ভিডিওতে তারা মিয়াকে দেখা যাওয়ার পর তাঁকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। সুনামগঞ্জ সদর থানার  (ওসি)  তদন্ত আরিফ উল্লাহ বলেন, রণজিৎ সরকারের ভাইরাল হওয়া ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি দেখা গেছে।  তাকে নিয়ে ঘটনাস্থল শনাক্ত এবং বিভিন্ন তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।  গতকাল সোমবার সন্ধ্যায়  নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সমাবেশে দেওয়া বক্তব্যের ভিডিও প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ সরকার। ভিডিওতে তাঁকে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় মঞ্চের আশপাশে নেতা-কর্মীদের পাহারা দিতেও দেখা যায়। ওই ভিডিওতে তারা মিয়ার উপস্থিতিও নজরে আসে।রণজিৎ সরকার সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করেন। ভিডিও প্রকাশের পর এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ ও  বিজিবি নিজেদের এলাকায় এমন ঘটনা ঘটেনি বলে দাবী করেন। এ ঘটনার কয়েক ঘণ্টা পর ওই দিন মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় রঞ্জিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


সুনামগঞ্জে  বৈষ্ণব কবি রাধারমণ দত্তের স্মরণানুষ্টান

সুনামগঞ্জে বৈষ্ণব কবি রাধারমণ দত্তের স্মরণানুষ্টান

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ: প্রেম, বিরহ, আধ্যাত্মিকতা আর মানবিক অনুভূতির অনন্য সুরে বাংলা লোকসংগীতকে সমৃদ্ধ করেছেন বৈষ্ণব কবি ও মরমি সাধক রাধারমণ দত্ত। তাঁর সৃষ্ট গান ও ধামাইল আজও গ্রামবাংলার মানুষের হৃদয়ে বেঁচে আছে। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে তাঁর প্রেমময় দর্শন ও লোকঐতিহ্য। সেই কালজয়ী সাধককে স্মরণ করে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় হাসন রাজা মিলনায়তনে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাধারমণ দত্তের জীবন, সাহিত্যকর্ম, সংগীতসাধনা এবং বাংলা লোকসংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা করা হয়।জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জরুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক পল্লব ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পৌর কলেজের প্রাক্তন অধ্যক্ষ শেরগুল আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, গীতিকার ও কবি দ্রুপদ চৌধুরী নূপুর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুজ্জামান শামীম এবং দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান।আলোচনায় বক্তারা বলেন, রাধারমণ দত্ত কেবল একজন গীতিকার বা কবি নন, তিনি বাংলা লোকসংগীতের এক অনন্য সাধক। তাঁর রচিত গান মানুষের প্রেম, বিরহ, ভক্তি, জীবনবোধ ও মানবিক অনুভূতির গভীর প্রকাশ ঘটিয়েছে। বিশেষ করে ধামাইল গানের মাধ্যমে তিনি গ্রামীণ নারীদের সাংস্কৃতিক চর্চাকে সমৃদ্ধ করেছেন। তাঁর সৃষ্টি সুনামগঞ্জের সাংস্কৃতিক পরিচয়কে দেশ-বিদেশে তুলে ধরেছে। নতুন প্রজন্মের কাছে রাধারমণের গান ও দর্শন পৌঁছে দিতে নিয়মিত চর্চা, গবেষণা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।আলোচনা সভা শেষে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। এতে একে একে রাধারমণ দত্তের গান ও ঐতিহ্যবাহী ধামাইল পরিবেশন করে পিয়াইন ধামাইল দল, কনকচাঁপা ধামাইল দল, দ্রুবতারা শিল্পীগোষ্ঠী, কলি ধামাইল দল, গানের পাঠশালা, প্রিয়াছন্দ সাংস্কৃতিক চর্চাকেন্দ্র, সোনিহী সংগীত বিদ্যালয়, বাণী সংগীত বিদ্যালয়, কৃষ্ণকলি ধামাইল দল, রাইবিনোদিনী ধামাইল দল, লোকসংগীত একাডেমি, মনোরঞ্জন সাংস্কৃতিক চর্চাকেন্দ্র, শতদল ধামাইল দল, সুন্দরম শিল্পীগোষ্ঠী, বাতিঘর সংস্কৃতি চর্চা কেন্দ্র, লোকদল শিল্পীগোষ্ঠী, জেলা বাউল সমিতি, আন্তর্জাতিক রাধারমণ পরিষদ, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।বিভিন্ন সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মিলনায়তনজুড়ে ছড়িয়ে পড়ে রাধারমণের সুর ও ধামাইলের ঐতিহ্য। শিল্পীদের পরিবেশনায় উঠে আসে বাংলার লোকজ জীবন, প্রেম-বিরহের অনুভূতি এবং মরমি সাধনার আবহ।রাধারমণ দত্তের গান কেবল অতীতের স্মৃতিচিহ্ন নয়, বরং বাংলার লোকজ সংস্কৃতির জীবন্ত উত্তরাধিকার। তাঁর সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং ধামাইলসহ লোকসংগীতের ঐতিহ্য ধরে রাখার প্রত্যয়েই স্মরণানুষ্ঠানটি হয়ে ওঠে লোকসংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলা।


কুমিল্লায় নকল ওটস ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি: ‘মিয়ামী গ্রেন্ড ভিউ’কে দেড় লাখ টাকা জরিমানা

কুমিল্লায় নকল ওটস ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি: ‘মিয়ামী গ্রেন্ড ভিউ’কে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:কুমিল্লা নগরীর বাদুরতলা ও কান্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে নকল ওটস, অনুমোদনহীন শিশু খাদ্য এবং বিদেশি পণ্যে সঠিক লেবেল ও এমআরপি না থাকায় ‘মিয়ামী গ্রেন্ড ভিউ’ নামের একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই তদারকি অভিযান পরিচালিত হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।অধিদপ্তর সূত্রে জানা যায়, তদারকিকালে বাদুরতলা ও কান্দিরপাড় এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে নিত্যপণ্য, শিশু খাদ্য ও বিদেশি পণ্যের মান যাচাই করা হয়। এ সময় ‘মিয়ামী গ্রেন্ড ভিউ’ প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে নকল ওটস বিক্রি ও সরবরাহ, নিম্নমানের ও অনুমোদনহীন শিশু খাদ্য সংরক্ষণ, বিদেশি পণ্যে আমদানিকারকের লেবেল, খুচরা মূল্য (MRP) ও ঠিকানা না থাকা এবং পণ্যের ক্রয়ের বৈধ ভাউচার প্রদর্শন করতে ব্যর্থ হওয়ার প্রমাণ পাওয়া যায়।অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৫০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।


স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, চলতি সপ্তাহেই বিজ্ঞপ্তি

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, চলতি সপ্তাহেই বিজ্ঞপ্তি

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন: রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া, কঠোর সতর্কতায় দলগুলো

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন: রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া, কঠোর সতর্কতায় দলগুলো

সুনামগঞ্জে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক

সুনামগঞ্জে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক

সুনামগঞ্জে  বৈষ্ণব কবি রাধারমণ দত্তের স্মরণানুষ্টান

সুনামগঞ্জে বৈষ্ণব কবি রাধারমণ দত্তের স্মরণানুষ্টান

কুমিল্লায় নকল ওটস ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি: ‘মিয়ামী গ্রেন্ড ভিউ’কে দেড় লাখ টাকা জরিমানা

কুমিল্লায় নকল ওটস ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি: ‘মিয়ামী গ্রেন্ড ভিউ’কে দেড় লাখ টাকা জরিমানা

জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে অনশন

জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে অনশন

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার এবং কর্মচারীদের ৪০ হাজার টাকা করার প্রস্তাব

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার এবং কর্মচারীদের ৪০ হাজার টাকা করার প্রস্তাব

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়