সোমবার, ৯ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের ঝুঁকি কমানো এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে দেশব্যাপী বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার।

ইউনিয়ন পর্যায় থেকে ১০-১৪ বছর বয়সের শিশু-কিশোরদের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা এবং মার্শাল আর্ট-এই ১০টি ইভেন্টে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা আয়োজনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের লিখিত জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ কথা বলেন।
এর আগে সংসদ সদস্য তার প্রশ্নে উল্লেখ করেন, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি কমানো এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।

এজন্য শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের সমন্বয়ে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং সবার জন্য উন্মুক্ত ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে সরকারের কী পরিকল্পনা রয়েছে, তা জানতে চান তিনি।
প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতকরণ, মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সমন্বয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা নিয়েছে।

এর আওতায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, ক্রীড়া প্রশিক্ষণ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম ও প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রমও চলমান রয়েছে।

তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে শিক্ষক নিয়োগের বড় পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিসার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের প্রতিটির জন্য ৩ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ মোট ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

বর্তমান সরকারের ক্রীড়াবান্ধব নীতি তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের ক্রীড়া ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নেওয়ার মাধ্যমে প্রতিভাবান ও মেধাবী খেলোয়াড় শনাক্ত করার কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ সৃষ্টি এবং তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে অনশন

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার এবং কর্মচারীদের ৪০ হাজার টাকা করার প্রস্তাব

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার এবং কর্মচারীদের ৪০ হাজার টাকা করার প্রস্তাব

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকার কর্মসূচি, বদলি হবে অনলাইনে

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

ঢাবি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার- ২

Voice of New Jersey

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের ঝুঁকি কমানো এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে দেশব্যাপী বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার।

ইউনিয়ন পর্যায় থেকে ১০-১৪ বছর বয়সের শিশু-কিশোরদের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা এবং মার্শাল আর্ট-এই ১০টি ইভেন্টে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা আয়োজনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের লিখিত জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ কথা বলেন।
এর আগে সংসদ সদস্য তার প্রশ্নে উল্লেখ করেন, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি কমানো এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।

এজন্য শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের সমন্বয়ে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং সবার জন্য উন্মুক্ত ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে সরকারের কী পরিকল্পনা রয়েছে, তা জানতে চান তিনি।
প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতকরণ, মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সমন্বয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা নিয়েছে।

এর আওতায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, ক্রীড়া প্রশিক্ষণ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম ও প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রমও চলমান রয়েছে।

তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে শিক্ষক নিয়োগের বড় পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিসার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের প্রতিটির জন্য ৩ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ মোট ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

বর্তমান সরকারের ক্রীড়াবান্ধব নীতি তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের ক্রীড়া ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নেওয়ার মাধ্যমে প্রতিভাবান ও মেধাবী খেলোয়াড় শনাক্ত করার কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ সৃষ্টি এবং তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x