রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

মাদকবিরোধী সমাবেশে মাদক প্রতিরোধ কমিটির সভাপতি বেবু

মাদকের ফ্যাক্টরি নেই, তবুও সীমান্ত পেরিয়ে আসছে কুড়িগ্রামে

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

মাদকের ফ্যাক্টরি নেই, তবুও সীমান্ত পেরিয়ে আসছে কুড়িগ্রামে

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।।

​কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পাঁচগাছী ইউনিয়নের কলেজ মোড় এলাকা থেকে মিছিল শুরু হয়ে গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ মোড়ে ফিরে সমাবেশে পরিণত হয়।

পাঁচগাছী ​ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

​প্রধান অতিথি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “গাঁজার চাষ হয় না, ইয়াবা, ফেনসিডিলসহ অন্যান্য মাদকের ফ্যাক্টরি নাই; কিন্তু কুড়িগ্রামে পাওয়া যায়। কারণ সীমান্তের উপায়ে ভারত থেকে আসে।”

​তিনি বলেন, কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, কালজানি ও জিঞ্জিরাম নদীতে কাঁটাতারের বেড়া না থাকায় ৩২ কিলোমিটার এলাকাজুড়ে ফাঁকা রয়েছে। সীমান্তে টহলরত বিজিবির সদস্যদের এই অজুহাতে বাংলাদেশে মাদক আসছে বলে তিনি জানান।

​তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলা কারাগারে ২০৩ জনের ধারণক্ষমতা থাকলেও ৬৭৫ জন কয়েদি রয়েছেন, যার মধ্যে ২৫০ জনই মাদক মামলার আসামি। কতিপয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে কতিপয় রাজনৈতিক নেতাকর্মীর সংশ্রবের কারণে মাদক সীমান্ত পাড়ি দিয়ে কুড়িগ্রামে ঢুকছে বলেও তিনি দাবি করেন।

​কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার বলেন, “মাদক ব্যবসা করে ধনী হবেন, কিন্তু সমাজকে নষ্ট করছেন। এটি হতে দেওয়া যাবে না।” তিনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রমে ত্রুটি আছে বলে দাবি করেন।

​সমাবেশে আরও বক্তব্য দেন জেলা মাদক প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিশিষ্ট ব্যাংকার আনিসুর রহমান ফিরোজ, সহ-সভাপতি আব্দুল জলিল, কুড়িগ্রাম সদর মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আখের, জেলা নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল এবং পাঁচগাছী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন। এ ছাড়া অধ্যক্ষ এরশাদুল হক, আব্দুর রাজ্জাক, আব্দুল জলিল, রেজাউল করিম রেজা ও বাবলুসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গায় বিএনপি'র কর্মীসভা জনসমুদ্রে পরিণত

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গায় বিএনপি'র কর্মীসভা জনসমুদ্রে পরিণত

মাদকের ফ্যাক্টরি নেই, তবুও সীমান্ত পেরিয়ে আসছে কুড়িগ্রামে

মাদকের ফ্যাক্টরি নেই, তবুও সীমান্ত পেরিয়ে আসছে কুড়িগ্রামে

মহেশপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও হুমকি, যুবক আটক

দেবীদ্বারে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এলেন চীনা যুবক, প্রেমিকা রাজি থাকলেও বিয়ে দিতে সম্মত নয় পরিবার

মহেশপুর সীমান্তসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির ব্যাপক সাফল্য, ৯৩ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় বিজিবি’র গৃহীত পদক্ষেপ

মহেশপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

থ্যাঙ্কসগিভিং ঘিরে নিউ জার্সিতে শক্তিশালী ঝড়ের আশঙ্কা, উপকূলীয় বন্যার সতর্কতা জারি

Voice of New Jersey

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মাদকের ফ্যাক্টরি নেই, তবুও সীমান্ত পেরিয়ে আসছে কুড়িগ্রামে

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।।

​কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পাঁচগাছী ইউনিয়নের কলেজ মোড় এলাকা থেকে মিছিল শুরু হয়ে গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ মোড়ে ফিরে সমাবেশে পরিণত হয়।

পাঁচগাছী ​ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

​প্রধান অতিথি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “গাঁজার চাষ হয় না, ইয়াবা, ফেনসিডিলসহ অন্যান্য মাদকের ফ্যাক্টরি নাই; কিন্তু কুড়িগ্রামে পাওয়া যায়। কারণ সীমান্তের উপায়ে ভারত থেকে আসে।”

​তিনি বলেন, কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, কালজানি ও জিঞ্জিরাম নদীতে কাঁটাতারের বেড়া না থাকায় ৩২ কিলোমিটার এলাকাজুড়ে ফাঁকা রয়েছে। সীমান্তে টহলরত বিজিবির সদস্যদের এই অজুহাতে বাংলাদেশে মাদক আসছে বলে তিনি জানান।

​তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলা কারাগারে ২০৩ জনের ধারণক্ষমতা থাকলেও ৬৭৫ জন কয়েদি রয়েছেন, যার মধ্যে ২৫০ জনই মাদক মামলার আসামি। কতিপয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে কতিপয় রাজনৈতিক নেতাকর্মীর সংশ্রবের কারণে মাদক সীমান্ত পাড়ি দিয়ে কুড়িগ্রামে ঢুকছে বলেও তিনি দাবি করেন।

​কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার বলেন, “মাদক ব্যবসা করে ধনী হবেন, কিন্তু সমাজকে নষ্ট করছেন। এটি হতে দেওয়া যাবে না।” তিনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রমে ত্রুটি আছে বলে দাবি করেন।

​সমাবেশে আরও বক্তব্য দেন জেলা মাদক প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিশিষ্ট ব্যাংকার আনিসুর রহমান ফিরোজ, সহ-সভাপতি আব্দুল জলিল, কুড়িগ্রাম সদর মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আখের, জেলা নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল এবং পাঁচগাছী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন। এ ছাড়া অধ্যক্ষ এরশাদুল হক, আব্দুর রাজ্জাক, আব্দুল জলিল, রেজাউল করিম রেজা ও বাবলুসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x