বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

থ্যাঙ্কসগিভিং ঘিরে নিউ জার্সিতে শক্তিশালী ঝড়ের আশঙ্কা, উপকূলীয় বন্যার সতর্কতা জারি

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ পিএম

থ্যাঙ্কসগিভিং ঘিরে নিউ জার্সিতে শক্তিশালী ঝড়ের আশঙ্কা, উপকূলীয় বন্যার সতর্কতা জারি

নিউ জার্সি, যুক্তরাষ্ট্র:
থ্যাঙ্কসগিভিং উৎসবকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে শক্তিশালী উপকূলীয় ঝড় ও বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনভর প্রবল বর্ষণ, তীব্র দমকা হাওয়া এবং উপকূলীয় অঞ্চলে বন্যার আশঙ্কায় রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, বুধবার রাত থেকেই নিউ জার্সির বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এ সময় রাজ্যজুড়ে ১ থেকে ৩ ইঞ্চি এবং উপকূলীয় এলাকাগুলোতে ৪ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিনভর তাপমাত্রা সর্বোচ্চ ১৩ ডিগ্রি থেকে সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

ঝড়ের প্রভাবে বৃহস্পতিবার পূর্ব দিক থেকে ঘণ্টায় ২৭ মাইল বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দমকা হাওয়ার গতিবেগ অভ্যন্তরীণ এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৭০ মাইল এবং আটলান্টিক উপকূলীয় অঞ্চলে ৭০ মাইল ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তীব্র বাতাসের কারণে গাছপালা উপড়ে পড়া এবং বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি তৈরি হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সকালের জোয়ারের সময় আটলান্টিক উপকূল ও ডেলাওয়্যার বে সংলগ্ন নিচু এলাকাগুলোতে মাঝারি থেকে বড় ধরনের উপকূলীয় বন্যার সতর্কতা দেওয়া হয়েছে। এতে উপকূলীয় ও নিচু সড়কগুলো জলমগ্ন হয়ে পড়তে পারে।

থ্যাঙ্কসগিভিং ছুটির দিনে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সড়ক ও বিমান যোগাযোগে বড় ধরনের বিপর্যয় ও বিলম্বের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি জলাবদ্ধ সড়ক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। এ ছাড়া সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় বাসিন্দাদের প্রয়োজনীয় জরুরি সামগ্রী প্রস্তুত রাখার এবং বাড়ির বাইরের আলগা জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে রাখার আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে এলেও দিনজুড়ে দমকা ও ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

থ্যাঙ্কসগিভিং ঘিরে নিউ জার্সিতে শক্তিশালী ঝড়ের আশঙ্কা, উপকূলীয় বন্যার সতর্কতা জারি

থ্যাঙ্কসগিভিং ঘিরে নিউ জার্সিতে শক্তিশালী ঝড়ের আশঙ্কা, উপকূলীয় বন্যার সতর্কতা জারি

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষ্যে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে  ভ্রাম্যমান আদালতে ২ হাজার টাকা জরিমানা আদায়

আত্রাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রনোদনার সরিষা বীজ ও সার বিতরণ

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ

আন্তর্জাতিক ডেটিং সাইটে প্রতারণা: ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

কুমিল্লা বিসিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: মুসলিম সুইটসকে লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জে ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে সভা, ১২ উপজেলায় লিড ব্যাংক নির্ধারন

Voice of New Jersey

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

থ্যাঙ্কসগিভিং ঘিরে নিউ জার্সিতে শক্তিশালী ঝড়ের আশঙ্কা, উপকূলীয় বন্যার সতর্কতা জারি

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

নিউ জার্সি, যুক্তরাষ্ট্র:
থ্যাঙ্কসগিভিং উৎসবকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে শক্তিশালী উপকূলীয় ঝড় ও বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনভর প্রবল বর্ষণ, তীব্র দমকা হাওয়া এবং উপকূলীয় অঞ্চলে বন্যার আশঙ্কায় রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, বুধবার রাত থেকেই নিউ জার্সির বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এ সময় রাজ্যজুড়ে ১ থেকে ৩ ইঞ্চি এবং উপকূলীয় এলাকাগুলোতে ৪ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিনভর তাপমাত্রা সর্বোচ্চ ১৩ ডিগ্রি থেকে সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

ঝড়ের প্রভাবে বৃহস্পতিবার পূর্ব দিক থেকে ঘণ্টায় ২৭ মাইল বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দমকা হাওয়ার গতিবেগ অভ্যন্তরীণ এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৭০ মাইল এবং আটলান্টিক উপকূলীয় অঞ্চলে ৭০ মাইল ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তীব্র বাতাসের কারণে গাছপালা উপড়ে পড়া এবং বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি তৈরি হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সকালের জোয়ারের সময় আটলান্টিক উপকূল ও ডেলাওয়্যার বে সংলগ্ন নিচু এলাকাগুলোতে মাঝারি থেকে বড় ধরনের উপকূলীয় বন্যার সতর্কতা দেওয়া হয়েছে। এতে উপকূলীয় ও নিচু সড়কগুলো জলমগ্ন হয়ে পড়তে পারে।

থ্যাঙ্কসগিভিং ছুটির দিনে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সড়ক ও বিমান যোগাযোগে বড় ধরনের বিপর্যয় ও বিলম্বের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি জলাবদ্ধ সড়ক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। এ ছাড়া সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় বাসিন্দাদের প্রয়োজনীয় জরুরি সামগ্রী প্রস্তুত রাখার এবং বাড়ির বাইরের আলগা জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে রাখার আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে এলেও দিনজুড়ে দমকা ও ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x