বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লতিফুর রহমান রাজু
সিনিয়র স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষ্যে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:

আগামী ১২ ডিসেম্বর ২০২৬  সুনামগঞ্জ জেলায় দেশীয় ক্রীড়া উৎসব কান্ট্রি গেমস ২০২৬ সুষ্ঠ ভাবে আয়োজন ও উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫  নভেম্বর বুধবার সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।  অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মতিউর রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন ডঃ মোহাম্মদ শাহ নুর আলম।  আরও উপস্থিত ছিলেন কান্ট্রি গেমস কমিটির সাথে যুক্ত ফয়েজ আহমদ, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তাপস শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক  শিক্ষা ও আইসিটি শাকিলা রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী নাসিম উদ্দিন লালা, ব্যারিস্টার গোলাম রববানী সোহেল, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব  সভাপতি লতিফুর রহমান রাজু, আধিবাসী নেতা এনড্রু সলোমার ,  সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।  
প্রধান অতিথি ডঃ মোহাম্মদ শাহ নুর আলম বলেন গ্রাম বাংলার ঐতিহ্য দেশীয় খেলা ধূলা আজ হারিয়ে যেতে বসেছে। এই খেলা গুলোকে ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে আমাদের প্রধানমন্ত্রী এই খেলার আয়োজন করতে নির্দেশ দিয়েছেন।  সুনামগঞ্জ জেলা কে মডেল হিসেবে আয়োজন করা হচ্ছে পরবর্তীতে  দেশের অন্যান্য জেলায় আয়োজনের  পরিকল্পনা রয়েছে। তিনি জানান ইতিমধ্যেই মোট ১২ টি দেশীয়  খেলা আয়োজন চূড়ান্ত করা হয়েছে।  এগুলো হলো   কুস্তি,হাডুডু, মোরগ লড়াই, লাঠি খেলা, মার্বেল খেলা, তীর ধনুক খেলা, দড়ি লাফ, বউছি, তারা গুটি খেলা  ,  তৈলাক্ত কলা গাছে ওঠা ,  ঘোড় দৌড়, লাঠিম খেলা ।  এই আয়োজন সফল করতে সবার সহযোগিতার আহ্বান জানান।  ইতিমধ্যেই  খেলার ভেন্যু সুনামগঞ্জ ষ্টেডিয়াম ও পরিদর্শন করেছেন। এই লক্ষে কয়েকটি উপ কমিটি ও গঠন করা হয়েছে।  তিনি আরও জানান মাননীয় প্রধানমন্ত্রী ছাড়াও উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তার সফর সঙ্গী হবেন।  এছাড়াও  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ানের পুত্র নাছমুদদিন বিলাল এরদোয়ান ও আসার কথা রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

থ্যাঙ্কসগিভিং ঘিরে নিউ জার্সিতে শক্তিশালী ঝড়ের আশঙ্কা, উপকূলীয় বন্যার সতর্কতা জারি

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষ্যে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে  ভ্রাম্যমান আদালতে ২ হাজার টাকা জরিমানা আদায়

আত্রাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রনোদনার সরিষা বীজ ও সার বিতরণ

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ

আন্তর্জাতিক ডেটিং সাইটে প্রতারণা: ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

কুমিল্লা বিসিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: মুসলিম সুইটসকে লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জে ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে সভা, ১২ উপজেলায় লিড ব্যাংক নির্ধারন

Voice of New Jersey

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:

আগামী ১২ ডিসেম্বর ২০২৬  সুনামগঞ্জ জেলায় দেশীয় ক্রীড়া উৎসব কান্ট্রি গেমস ২০২৬ সুষ্ঠ ভাবে আয়োজন ও উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫  নভেম্বর বুধবার সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।  অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মতিউর রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন ডঃ মোহাম্মদ শাহ নুর আলম।  আরও উপস্থিত ছিলেন কান্ট্রি গেমস কমিটির সাথে যুক্ত ফয়েজ আহমদ, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তাপস শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক  শিক্ষা ও আইসিটি শাকিলা রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী নাসিম উদ্দিন লালা, ব্যারিস্টার গোলাম রববানী সোহেল, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব  সভাপতি লতিফুর রহমান রাজু, আধিবাসী নেতা এনড্রু সলোমার ,  সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।  
প্রধান অতিথি ডঃ মোহাম্মদ শাহ নুর আলম বলেন গ্রাম বাংলার ঐতিহ্য দেশীয় খেলা ধূলা আজ হারিয়ে যেতে বসেছে। এই খেলা গুলোকে ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে আমাদের প্রধানমন্ত্রী এই খেলার আয়োজন করতে নির্দেশ দিয়েছেন।  সুনামগঞ্জ জেলা কে মডেল হিসেবে আয়োজন করা হচ্ছে পরবর্তীতে  দেশের অন্যান্য জেলায় আয়োজনের  পরিকল্পনা রয়েছে। তিনি জানান ইতিমধ্যেই মোট ১২ টি দেশীয়  খেলা আয়োজন চূড়ান্ত করা হয়েছে।  এগুলো হলো   কুস্তি,হাডুডু, মোরগ লড়াই, লাঠি খেলা, মার্বেল খেলা, তীর ধনুক খেলা, দড়ি লাফ, বউছি, তারা গুটি খেলা  ,  তৈলাক্ত কলা গাছে ওঠা ,  ঘোড় দৌড়, লাঠিম খেলা ।  এই আয়োজন সফল করতে সবার সহযোগিতার আহ্বান জানান।  ইতিমধ্যেই  খেলার ভেন্যু সুনামগঞ্জ ষ্টেডিয়াম ও পরিদর্শন করেছেন। এই লক্ষে কয়েকটি উপ কমিটি ও গঠন করা হয়েছে।  তিনি আরও জানান মাননীয় প্রধানমন্ত্রী ছাড়াও উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তার সফর সঙ্গী হবেন।  এছাড়াও  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ানের পুত্র নাছমুদদিন বিলাল এরদোয়ান ও আসার কথা রয়েছে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x