উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
আগামী ১২ ডিসেম্বর ২০২৬
সুনামগঞ্জ জেলায় দেশীয় ক্রীড়া উৎসব কান্ট্রি গেমস ২০২৬ সুষ্ঠ ভাবে
আয়োজন ও উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে একটি
প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর বুধবার সকাল ১০ টায়
সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন
সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর
রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মতিউর রহমান খানের সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি
চীফ অব মিশন ডঃ মোহাম্মদ শাহ নুর আলম। আরও উপস্থিত ছিলেন কান্ট্রি গেমস
কমিটির সাথে যুক্ত ফয়েজ আহমদ, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সিভিল
সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব
তাপস শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা
প্রশাসক শিক্ষা ও আইসিটি শাকিলা রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী
প্রকৌশলী জহিরুল ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক নিবাস রঞ্জন
দাস, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী, জেলা ক্রীড়া সংস্থার
সাধারণ সম্পাদক কাজী নাসিম উদ্দিন লালা, ব্যারিস্টার গোলাম রববানী সোহেল,
সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, আধিবাসী নেতা
এনড্রু সলোমার , সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
প্রধান
অতিথি ডঃ মোহাম্মদ শাহ নুর আলম বলেন গ্রাম বাংলার ঐতিহ্য দেশীয় খেলা ধূলা
আজ হারিয়ে যেতে বসেছে। এই খেলা গুলোকে ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মের
কাছে পরিচিত করতে আমাদের প্রধানমন্ত্রী এই খেলার আয়োজন করতে নির্দেশ
দিয়েছেন। সুনামগঞ্জ জেলা কে মডেল হিসেবে আয়োজন করা হচ্ছে পরবর্তীতে
দেশের অন্যান্য জেলায় আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি জানান ইতিমধ্যেই
মোট ১২ টি দেশীয় খেলা আয়োজন চূড়ান্ত করা হয়েছে। এগুলো হলো
কুস্তি,হাডুডু, মোরগ লড়াই, লাঠি খেলা, মার্বেল খেলা, তীর ধনুক খেলা, দড়ি
লাফ, বউছি, তারা গুটি খেলা , তৈলাক্ত কলা গাছে ওঠা , ঘোড় দৌড়, লাঠিম
খেলা । এই আয়োজন সফল করতে সবার সহযোগিতার আহ্বান জানান। ইতিমধ্যেই
খেলার ভেন্যু সুনামগঞ্জ ষ্টেডিয়াম ও পরিদর্শন করেছেন। এই লক্ষে কয়েকটি উপ
কমিটি ও গঠন করা হয়েছে। তিনি আরও জানান মাননীয় প্রধানমন্ত্রী ছাড়াও
উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তার সফর সঙ্গী হবেন। এছাড়াও তুরস্কের
প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ানের পুত্র নাছমুদদিন বিলাল এরদোয়ান ও আসার
কথা রয়েছে।