বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

প্যাটারসনে প্রয়াত কংগ্রেসম্যান বিল পাসক্রেল জুনিয়রের নামে সড়কের নামকরণ

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ পিএম

প্যাটারসনে প্রয়াত কংগ্রেসম্যান বিল পাসক্রেল জুনিয়রের নামে সড়কের নামকরণ

নিজস্ব প্রতিবেদক:
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্যাটারসন শহরের দীর্ঘদিনের বাসিন্দা এবং প্রয়াত মার্কিন কংগ্রেসম্যান বিল পাসক্রেল জুনিয়রের সম্মানে তাঁর বাড়ির বাইরের সড়কের নামকরণ করা হয়েছে। স্থানীয় সরকার থেকে শুরু করে মার্কিন কংগ্রেস পর্যন্ত দায়িত্ব পালন করলেও নিজের বেড়ে ওঠা শহরকে কখনোই ছাড়েননি এই জননেতা।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) প্যাটারসনের নবম এভিনিউর ৪৪১ নম্বর বাসার সামনে এক আবেগঘন অনুষ্ঠানে এই রাস্তার নামকরণ করা হয়। অনুষ্ঠানে প্যাটারসনের মেয়র আন্দ্রে সায়েহ, সিটি কাউন্সিলের সদস্যবৃন্দ, অন্যান্য নির্বাচিত কর্মকর্তা এবং পাসক্রেল পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রায় ২৮ বছর ধরে ওয়াশিংটনে উত্তর নিউ জার্সির প্রতিনিধিত্ব করা এই নেতার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে নামফলক উন্মোচন করা হয়।

দীর্ঘদিন রাজনৈতিক দায়িত্বে থেকেও এবং বিশ্বনেতাদের সান্নিধ্যে কাজ করার পরও পাসক্রেল কেন নিজের চেনা পাড়া ছেড়ে যাননি, তা স্মরণ করেন বক্তারা। মেয়র আন্দ্রে সায়েহ জানান, মেয়র হওয়ার পর পাসক্রেল তাঁর কাছে কেবল একটিই অনুরোধ করেছিলেন—নিজের বাড়ির সামনের রাস্তাটি যেন সংস্কার বা পিচঢালাই করে দেওয়া হয়। মেয়র বলেন, "কংগ্রেসম্যান, আমরা আপনার সে কথা রেখেছি।"

উল্লেখ্য, বিল পাসক্রেল জুনিয়র ২০২৪ সালের আগস্ট মাসে ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ১৯৯০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি প্যাটারসনের মেয়রের দায়িত্ব পালন করেন। এরপর তিনি মার্কিন প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি অগ্নিনির্মাপণ কর্মী, আইন প্রয়োগকারী সংস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং নিজ শহরের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর অন্যতম উল্লেখযোগ্য অর্জন ছিল 'প্যাটারসন গ্রেট ফলস ন্যাশনাল হিস্টরিক্যাল পার্ক' প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।

অনুষ্ঠানে তাঁর স্থলাভিষিক্ত কংগ্রেসম্যান নেলি পু, স্টেট সিনেটর বেনজি উইম্বার্লি, কমিশনার অরল্যান্ডো ক্রুজ এবং পাসক্রেলের ছেলে বিল পাসক্রেল III সহ অন্যান্যরা স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, সাধারণ জীবনযাপন এবং নিজ সম্প্রদায়ের প্রতি আজীবন নিবেদনই বিল পাসক্রেলকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।

নবরাত্রীর এই নামকরণের মধ্য দিয়ে রুট ১৯ এবং প্যাটারসন ফায়ার হেডকোয়ার্টারের পর প্রয়াত এই নেতার স্মৃতির প্রতি আরও একটি বিশেষ সম্মান জানানো হলো। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, ভবিষ্যৎ প্রজন্ম এই নাম দেখে এমন এক মানুষকে স্মরণ করবে যিনি তাঁর শিকড় কখনো ভুলে যাননি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঢামেকে চিকিৎসাসেবা চাইতে গিয়ে প্রহৃত রোগীর স্বজন, থানায় লিখিত অভিযোগ

ঢামেকে চিকিৎসাসেবা চাইতে গিয়ে প্রহৃত রোগীর স্বজন, থানায় লিখিত অভিযোগ

প্যাটারসনে প্রয়াত কংগ্রেসম্যান বিল পাসক্রেল জুনিয়রের নামে সড়কের নামকরণ

প্যাটারসনে প্রয়াত কংগ্রেসম্যান বিল পাসক্রেল জুনিয়রের নামে সড়কের নামকরণ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ও বৈরী আবহাওয়ায় আটকে আছে উপকূলের ইলিশ শিকারের সাগরযাত্রা

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন

আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী

ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু

সুনামগঞ্জে ইউপি নির্বাচনের হাওয়া বইছে। নানা কৌশলে ভোটারদের কাছে প্রার্থীরা।

আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি হাতধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত

Voice of New Jersey

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

প্যাটারসনে প্রয়াত কংগ্রেসম্যান বিল পাসক্রেল জুনিয়রের নামে সড়কের নামকরণ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক:
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্যাটারসন শহরের দীর্ঘদিনের বাসিন্দা এবং প্রয়াত মার্কিন কংগ্রেসম্যান বিল পাসক্রেল জুনিয়রের সম্মানে তাঁর বাড়ির বাইরের সড়কের নামকরণ করা হয়েছে। স্থানীয় সরকার থেকে শুরু করে মার্কিন কংগ্রেস পর্যন্ত দায়িত্ব পালন করলেও নিজের বেড়ে ওঠা শহরকে কখনোই ছাড়েননি এই জননেতা।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) প্যাটারসনের নবম এভিনিউর ৪৪১ নম্বর বাসার সামনে এক আবেগঘন অনুষ্ঠানে এই রাস্তার নামকরণ করা হয়। অনুষ্ঠানে প্যাটারসনের মেয়র আন্দ্রে সায়েহ, সিটি কাউন্সিলের সদস্যবৃন্দ, অন্যান্য নির্বাচিত কর্মকর্তা এবং পাসক্রেল পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রায় ২৮ বছর ধরে ওয়াশিংটনে উত্তর নিউ জার্সির প্রতিনিধিত্ব করা এই নেতার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে নামফলক উন্মোচন করা হয়।

দীর্ঘদিন রাজনৈতিক দায়িত্বে থেকেও এবং বিশ্বনেতাদের সান্নিধ্যে কাজ করার পরও পাসক্রেল কেন নিজের চেনা পাড়া ছেড়ে যাননি, তা স্মরণ করেন বক্তারা। মেয়র আন্দ্রে সায়েহ জানান, মেয়র হওয়ার পর পাসক্রেল তাঁর কাছে কেবল একটিই অনুরোধ করেছিলেন—নিজের বাড়ির সামনের রাস্তাটি যেন সংস্কার বা পিচঢালাই করে দেওয়া হয়। মেয়র বলেন, "কংগ্রেসম্যান, আমরা আপনার সে কথা রেখেছি।"

উল্লেখ্য, বিল পাসক্রেল জুনিয়র ২০২৪ সালের আগস্ট মাসে ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ১৯৯০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি প্যাটারসনের মেয়রের দায়িত্ব পালন করেন। এরপর তিনি মার্কিন প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি অগ্নিনির্মাপণ কর্মী, আইন প্রয়োগকারী সংস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং নিজ শহরের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর অন্যতম উল্লেখযোগ্য অর্জন ছিল 'প্যাটারসন গ্রেট ফলস ন্যাশনাল হিস্টরিক্যাল পার্ক' প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।

অনুষ্ঠানে তাঁর স্থলাভিষিক্ত কংগ্রেসম্যান নেলি পু, স্টেট সিনেটর বেনজি উইম্বার্লি, কমিশনার অরল্যান্ডো ক্রুজ এবং পাসক্রেলের ছেলে বিল পাসক্রেল III সহ অন্যান্যরা স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, সাধারণ জীবনযাপন এবং নিজ সম্প্রদায়ের প্রতি আজীবন নিবেদনই বিল পাসক্রেলকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।

নবরাত্রীর এই নামকরণের মধ্য দিয়ে রুট ১৯ এবং প্যাটারসন ফায়ার হেডকোয়ার্টারের পর প্রয়াত এই নেতার স্মৃতির প্রতি আরও একটি বিশেষ সম্মান জানানো হলো। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, ভবিষ্যৎ প্রজন্ম এই নাম দেখে এমন এক মানুষকে স্মরণ করবে যিনি তাঁর শিকড় কখনো ভুলে যাননি।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x