বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

সুনামগঞ্জে ইউপি নির্বাচনের হাওয়া বইছে। নানা কৌশলে ভোটারদের কাছে প্রার্থীরা।

লতিফুর রহমান রাজু
সিনিয়র স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম

সুনামগঞ্জে ইউপি নির্বাচনের হাওয়া বইছে। নানা কৌশলে ভোটারদের কাছে প্রার্থীরা।

 লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:

 সুনামগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়নে ইউপি নির্বাচনের হাওয়া বইছে। যদিও এখনও নির্বাচন কমিশন আনুষ্ঠানিক কোন ঘোষনা দেয়নি তবুও সম্ভাব্য প্রার্থীরা নানা কৌশলে ভোটারদের কাছাকাছি যাচ্ছেন। গ্রাম গঞ্জের হাট বাজার ও চায়ের দোকানে এখন ইউপি নির্বাচন নিয়েই আলাপ।  বিশেষ করে সুনামগঞ্জ সদর উপজেলার ৯ টি ইউনিয়নে একটু বেশিই হাওয়া বইতে শুরু করেছে। কারণ নির্বাচন কমিশন সারা দেশের ইউপি নির্বাচনের প্রথম ধাপে সুনামগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন গুলোর নির্বাচন করতে ইতিমধ্যেই আভাষ দিয়েছে। তাই সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের তোড়জোড় বেশ লক্ষ্যনীয়।

প্রথম ধাপের নির্বাচন আগামী বছরের (২০২৭ ইংরেজি) ২১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সুনামগঞ্জ সদর উপজেলার ৯ ইউনিয়নে ৬১ জন প্রার্থী পোস্টার, বিলবোর্ড, গণসংযোগ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে নিজের প্রার্থীতা জানান দিয়েছেন। এরমধ্যে বেশি প্রার্থী কোরবাননগর ও সুরমা ইউনিয়নে। তবে বিএনপি দলীয় সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করার পর কতজন নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন, সেটি পরিস্কার হয়ে যাবে। প্রার্থীর সংখ্যাও ওই সময় কমে যাবে। মাঠে এখন পর্যন্ত সক্রিয় রাজনৈতিক কর্মীদের মধ্যে বিএনপির প্রার্থী—ই বেশি।

সুনামগঞ্জ সদর উপজেলার  কোরবাননগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন— আবুল কালাম, শামস উদ্দিন, সুহেল মিয়া, দেলোয়ার হোসেন স্বপন, শাহাব উদ্দিন, শাহীন মিয়া, মুজিবুর রহমান, হাফিজ কাওছার, মাওলানা এনামুল হক, কুহিনুর আলম ও আইয়ুব আলী।
মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান নুরুল হক, শামীম আহমদ, শাহাব উদ্দিন (১), শাহাব উদ্দিন (২), মাসুক মিয়া ও আফরোজ রায়হান ।

সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে— খুর্শেদ মিয়া, আব্দুর রহমান, শামছুল আলম রাসেল, সাজুল মিয়া, মানিক মিয়া, তাজোয়ার আফজাল শিহাব, তাজুল ইসলাম, ফয়সাল আহমদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুন নূর তামিম ও ছুটুল মিয়ার নাম শোনা যাচ্ছে।
জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান রশিদ আহমদ, আমজাদ হোসেন, বাহার উদ্দিন, আলমাছ উদ্দিন শিপু, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম, সালামত উল্লাহ্’র।
রঙ্গারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই, আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ডা. ইব্রাহিম মিয়ার নাম প্রচারণায় রয়েছে।

কাঠইর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মুফতি শামছুল ইসলাম, আলী নূর, মোশাহিদ আলী, নোমান আহমদ, ফারুক মেনর।

গৌরারং ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান শওকত আলী, সাবেক চেয়ারম্যান ফুল মিয়া, অ্যাডভোকেট. শহীদুল ইসলাম, সিরাজুল ইসলাম পলাশ, ডা. আব্দুল ওয়াহাব ও সাহাব উদ্দিন।
মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমিনুর রশিদ, মাসুক মিয়া, মোহাম্মদ আলী, আব্দুর রশিদ, অলিউর রহমান, আব্দুল কাইয়ুম, মশিউর রহমান রাসেল’।

লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইয়াকুব বখ্ত বহলুল, আব্দুল ওয়াহাব, আব্দুল মালেক ত্বোহা, সুহেল মিয়া, আব্দুর রকিব তালুকদার ও আবু সুফিয়ান।
এবারের নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দলের পরিচয়ে অনেকেই নির্বাচন করার জন্য দলীয় নীতি নির্ধারক দের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন। এছাড়াও জামায়াত ইসলামী ও পৃথক ভাবে তাদের প্রার্থী দেয়ার সম্ভবনা
 রয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ও নির্বাচন করার আগ্রহ রয়েছে। তবে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।  

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু জানান,  এখনও দলীয়ভাবে কোন  সিদ্ধান্ত হয়নি। তবে এ নিয়ে চিন্তা ভাবনা চলছে।

 শীগ্রই  সম্ভাব্য প্রার্থীদের তালিকা করে দলীয় দায়িত্বশীল পর্যায়ে পৌঁছানো হবে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী জানান যেহেতু ইউপি নির্বাচন আসন্ন তাই দলের নীতি নির্ধারণী ফোরাম বিষয়টি নিয়ে ভাবছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা  জানান, সুনামগঞ্জ সদর উপজেলায় প্রথম ধাপে ভোট হচ্ছে এটা প্রায় নিশ্চিত। অর্থাৎ এই নয় ইউনিয়নের ভোট ২১ জানুয়ারি। ওই সময়ে জেলার প্রত্যন্ত আরও দুয়েকটি উপজেলায় ভোট গ্রহণের জন্য কমিশনে আবেদন করার চিন্তা করছি আমরা।

তিনি মনে করেন, শেষের দিকে বৃষ্টির মওসুম চলে আসবে, তখন হাওরাঞ্চলের প্রত্যন্ত উপজেলায় ভোট গ্রহণ করতে চাইলে নানা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঢামেকে চিকিৎসাসেবা চাইতে গিয়ে প্রহৃত রোগীর স্বজন, থানায় লিখিত অভিযোগ

প্যাটারসনে প্রয়াত কংগ্রেসম্যান বিল পাসক্রেল জুনিয়রের নামে সড়কের নামকরণ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ও বৈরী আবহাওয়ায় আটকে আছে উপকূলের ইলিশ শিকারের সাগরযাত্রা

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন

আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী

ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু

সুনামগঞ্জে ইউপি নির্বাচনের হাওয়া বইছে। নানা কৌশলে ভোটারদের কাছে প্রার্থীরা।

সুনামগঞ্জে ইউপি নির্বাচনের হাওয়া বইছে। নানা কৌশলে ভোটারদের কাছে প্রার্থীরা।

আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি হাতধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত

Voice of New Jersey

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে ইউপি নির্বাচনের হাওয়া বইছে। নানা কৌশলে ভোটারদের কাছে প্রার্থীরা।

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

 লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:

 সুনামগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়নে ইউপি নির্বাচনের হাওয়া বইছে। যদিও এখনও নির্বাচন কমিশন আনুষ্ঠানিক কোন ঘোষনা দেয়নি তবুও সম্ভাব্য প্রার্থীরা নানা কৌশলে ভোটারদের কাছাকাছি যাচ্ছেন। গ্রাম গঞ্জের হাট বাজার ও চায়ের দোকানে এখন ইউপি নির্বাচন নিয়েই আলাপ।  বিশেষ করে সুনামগঞ্জ সদর উপজেলার ৯ টি ইউনিয়নে একটু বেশিই হাওয়া বইতে শুরু করেছে। কারণ নির্বাচন কমিশন সারা দেশের ইউপি নির্বাচনের প্রথম ধাপে সুনামগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন গুলোর নির্বাচন করতে ইতিমধ্যেই আভাষ দিয়েছে। তাই সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের তোড়জোড় বেশ লক্ষ্যনীয়।

প্রথম ধাপের নির্বাচন আগামী বছরের (২০২৭ ইংরেজি) ২১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সুনামগঞ্জ সদর উপজেলার ৯ ইউনিয়নে ৬১ জন প্রার্থী পোস্টার, বিলবোর্ড, গণসংযোগ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে নিজের প্রার্থীতা জানান দিয়েছেন। এরমধ্যে বেশি প্রার্থী কোরবাননগর ও সুরমা ইউনিয়নে। তবে বিএনপি দলীয় সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করার পর কতজন নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন, সেটি পরিস্কার হয়ে যাবে। প্রার্থীর সংখ্যাও ওই সময় কমে যাবে। মাঠে এখন পর্যন্ত সক্রিয় রাজনৈতিক কর্মীদের মধ্যে বিএনপির প্রার্থী—ই বেশি।

সুনামগঞ্জ সদর উপজেলার  কোরবাননগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন— আবুল কালাম, শামস উদ্দিন, সুহেল মিয়া, দেলোয়ার হোসেন স্বপন, শাহাব উদ্দিন, শাহীন মিয়া, মুজিবুর রহমান, হাফিজ কাওছার, মাওলানা এনামুল হক, কুহিনুর আলম ও আইয়ুব আলী।
মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান নুরুল হক, শামীম আহমদ, শাহাব উদ্দিন (১), শাহাব উদ্দিন (২), মাসুক মিয়া ও আফরোজ রায়হান ।

সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে— খুর্শেদ মিয়া, আব্দুর রহমান, শামছুল আলম রাসেল, সাজুল মিয়া, মানিক মিয়া, তাজোয়ার আফজাল শিহাব, তাজুল ইসলাম, ফয়সাল আহমদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুন নূর তামিম ও ছুটুল মিয়ার নাম শোনা যাচ্ছে।
জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান রশিদ আহমদ, আমজাদ হোসেন, বাহার উদ্দিন, আলমাছ উদ্দিন শিপু, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম, সালামত উল্লাহ্’র।
রঙ্গারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই, আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ডা. ইব্রাহিম মিয়ার নাম প্রচারণায় রয়েছে।

কাঠইর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মুফতি শামছুল ইসলাম, আলী নূর, মোশাহিদ আলী, নোমান আহমদ, ফারুক মেনর।

গৌরারং ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান শওকত আলী, সাবেক চেয়ারম্যান ফুল মিয়া, অ্যাডভোকেট. শহীদুল ইসলাম, সিরাজুল ইসলাম পলাশ, ডা. আব্দুল ওয়াহাব ও সাহাব উদ্দিন।
মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমিনুর রশিদ, মাসুক মিয়া, মোহাম্মদ আলী, আব্দুর রশিদ, অলিউর রহমান, আব্দুল কাইয়ুম, মশিউর রহমান রাসেল’।

লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইয়াকুব বখ্ত বহলুল, আব্দুল ওয়াহাব, আব্দুল মালেক ত্বোহা, সুহেল মিয়া, আব্দুর রকিব তালুকদার ও আবু সুফিয়ান।
এবারের নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দলের পরিচয়ে অনেকেই নির্বাচন করার জন্য দলীয় নীতি নির্ধারক দের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন। এছাড়াও জামায়াত ইসলামী ও পৃথক ভাবে তাদের প্রার্থী দেয়ার সম্ভবনা
 রয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ও নির্বাচন করার আগ্রহ রয়েছে। তবে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।  

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু জানান,  এখনও দলীয়ভাবে কোন  সিদ্ধান্ত হয়নি। তবে এ নিয়ে চিন্তা ভাবনা চলছে।

 শীগ্রই  সম্ভাব্য প্রার্থীদের তালিকা করে দলীয় দায়িত্বশীল পর্যায়ে পৌঁছানো হবে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী জানান যেহেতু ইউপি নির্বাচন আসন্ন তাই দলের নীতি নির্ধারণী ফোরাম বিষয়টি নিয়ে ভাবছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা  জানান, সুনামগঞ্জ সদর উপজেলায় প্রথম ধাপে ভোট হচ্ছে এটা প্রায় নিশ্চিত। অর্থাৎ এই নয় ইউনিয়নের ভোট ২১ জানুয়ারি। ওই সময়ে জেলার প্রত্যন্ত আরও দুয়েকটি উপজেলায় ভোট গ্রহণের জন্য কমিশনে আবেদন করার চিন্তা করছি আমরা।

তিনি মনে করেন, শেষের দিকে বৃষ্টির মওসুম চলে আসবে, তখন হাওরাঞ্চলের প্রত্যন্ত উপজেলায় ভোট গ্রহণ করতে চাইলে নানা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x