মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর অপরাধে আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পিএম

কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর অপরাধে আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা নগরীর স্টেশন রোড ও রেসকোর্স এলাকায় বিষাক্ত রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করে অপরিপক্ক কলা পাকানোর অপরাধে এক আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত আদর্শ সদর উপজেলার বিভিন্ন কলার আড়ত, মুদি দোকান ও খুচরা গ্যাস সিলিন্ডারের দোকানে এই তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্র জানায়, রেসকোর্স ও স্টেশন রোড এলাকার কলার আড়তগুলোতে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে অপরিপক্ক কলা পাকানো হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভোক্তা অধিকার। তদারকিকালে বিষাক্ত কেমিক্যাল স্প্রে করে কলা পাকানোর দৃশ্য হাতেনাতে ধরা পড়ে। আইন লঙ্ঘনের অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ‘হালিমের কলার আড়ত’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো সমস্ত কলা উপস্থিত জনসাধারণের সম্মুখে ধ্বংস করা হয়। অসাধু ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না মর্মে জনসম্মুখে মুচলেকা প্রদান করলে তাকে সতর্ক করে সুযোগ দেওয়া হয়।

এছাড়া একই সময়ে পরিচালিত অভিযানে ওই এলাকার বেশ কিছু মুদি দোকান ও খুচরা এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠান তদারকি করা হয় এবং নির্ধারিত নিয়মে ব্যবসা পরিচালনার জন্য সতর্কবার্তা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়া। এতে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি চৌকস টিম।

সহকারী পরিচালক মো: কাউছার মিয়া জানান, জনস্বাস্থ্য রক্ষা ও ভেজালমুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে ভোক্তা অধিকারের এ ধরনের তদারকি ও সচেতনতামূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

 জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

“বাল‍্য বিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে” - ইউএনও অশোক বিক্রম চাকমা

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

দাঙ্গা-লুটপাটে বিপর্যস্ত ফ্রান্স, কারফিউ জারির পথে সরকার

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

নিউ ইয়র্কে আসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত: শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান

দোয়ারাবাজারে মাদকের বিরুদ্ধে  সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মাদক চালানের অভিযোগ নাছির উদ্দিন পাটোয়ারীর; ইশরাক 'বলির পাঠা'

অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে সৃষ্ট ভুল ব্যাখ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে ইশরাকের ক্ষোভ ও স্পষ্ট ব্যাখ্যা

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী

কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর অপরাধে আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর অপরাধে আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা

দেবীদ্বার:বহিরাগত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন:

Voice of New Jersey

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর অপরাধে আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লা নগরীর স্টেশন রোড ও রেসকোর্স এলাকায় বিষাক্ত রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করে অপরিপক্ক কলা পাকানোর অপরাধে এক আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত আদর্শ সদর উপজেলার বিভিন্ন কলার আড়ত, মুদি দোকান ও খুচরা গ্যাস সিলিন্ডারের দোকানে এই তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্র জানায়, রেসকোর্স ও স্টেশন রোড এলাকার কলার আড়তগুলোতে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে অপরিপক্ক কলা পাকানো হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভোক্তা অধিকার। তদারকিকালে বিষাক্ত কেমিক্যাল স্প্রে করে কলা পাকানোর দৃশ্য হাতেনাতে ধরা পড়ে। আইন লঙ্ঘনের অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ‘হালিমের কলার আড়ত’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো সমস্ত কলা উপস্থিত জনসাধারণের সম্মুখে ধ্বংস করা হয়। অসাধু ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না মর্মে জনসম্মুখে মুচলেকা প্রদান করলে তাকে সতর্ক করে সুযোগ দেওয়া হয়।

এছাড়া একই সময়ে পরিচালিত অভিযানে ওই এলাকার বেশ কিছু মুদি দোকান ও খুচরা এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠান তদারকি করা হয় এবং নির্ধারিত নিয়মে ব্যবসা পরিচালনার জন্য সতর্কবার্তা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়া। এতে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি চৌকস টিম।

সহকারী পরিচালক মো: কাউছার মিয়া জানান, জনস্বাস্থ্য রক্ষা ও ভেজালমুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে ভোক্তা অধিকারের এ ধরনের তদারকি ও সচেতনতামূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x