মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

“আমি আমার স্ত্রী হত্যার বিচার চাই”- আব্দুল আজিজ

দেবীদ্বার:বহিরাগত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন:

হুরবানু আক্তার পলি
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম

দেবীদ্বার:বহিরাগত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন:

আমি আমার স্ত্রী হত্যার বিচার চাই। আমার স্ত্রী হাসনা বেগম (৫৬) পুলিশি হয়রানি আতঙ্কে হার্ট অ্যাটাকে মারা গেছেন। অর্থাভাবে তার উন্নত চিকিৎসা করাতে পারি নাই। প্রতিপক্ষের টাকার গরমে পুলিশ আমাদের মামলা নেয় নাই। আসামিরা সহজে জামিন পেতে এবং ফুলা-জখম দেখিয়ে নিজ মনগড়া মামলা লিখে আমার ছেলের স্বাক্ষর নিয়ে মামলা রুজু করে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরের স্বাধীনতা স্তম্ভের পাদদেশে আয়োজিত মানববন্ধন চলাকালে নিহত হাসনা বেগমের স্বামী আব্দুল আজিজ এসব কথা বলেন।
গত ২১ সেপ্টেম্বর মাছ ধরাকে কেন্দ্র করে দেবীদ্বার পৌরসভার ভোষণা গ্রামের আব্দুল আজিজের বাড়িতে বহিরাগত সন্ত্রাসী হামলায় নবী নেওয়াজসহ অভিযুক্তদের গ্রেপ্তারপূর্বক বিচারের দাবিতে এবং একই ঘটনায় থানা পুলিশের যোগসাজশে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধনে আব্দুল আজিজ আরো বলেন, প্রতিপক্ষের মামলা গ্রহণ করে আমাদের হয়রানি করে। ওই মামলা তদন্তে ৬ অক্টোবর মামলা তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী বাড়িতে এসে আমার ছেলে (মামলার বাদী) আল আমিন ভ্যান চালিয়ে মামলা চালাতে পারবে না বলে, মামলা তুলে নিয়ে মিমাংসায় চলে যেতে চাপ দিতে থাকেন, বয়স হলে দাত এমনিতেই পড়ে যাবে, তাদের কথা-বার্তায় আমার স্ত্রী সন্তানদের গ্রেফতার আতঙ্কে হার্ট এটাকে ৩ দিন চিকিৎসা নিয়ে ৯ অক্টোর মারা যান।
মো. শাহজালাল বলেন, আক্তার হোসেনের ছেলে শুভ বাড়ির পাশে আমাদের একটি গর্ত সিচে মাছ ধরছিল, এসময় ওই বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে ট্রাক্টর চালক নবী নেওয়াজ (৩৮) শুভর মাছগুলো ফেলে দেয়। এ নিয়ে শুভ ও নবী নেওয়াজের মধ‍্যে বাগবিতন্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনায় ওইদিন বিকেলে নবী নেওয়াজ ৬টি সিএনজি যোগে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী প্রায় ৫০/৬০ জন নিয়ে তাদের বাড়িতে অতর্কীত হামলা, ভাংচুর, লুটপাট চালায়।
আবদুল আজিজের ছেলে আহত আক্তার হোসেনের স্ত্রী শাহিনা বেগম বলেন, আমার ষ্বামী তাদের কাছে হাত জোর করে- আব্বা ডেকেও রক্ষা পায়নি, আমার ছেলে তার বাবাকে আর না মারতে প্রাণ ভিক্ষা চায়, তাকেও মারে, আমার প্রতিবন্দী মেয়েকেও মারে, আমি আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইতে গেলে ওরা আমাকেও কুপিয়ে আহত করে। আমার স্বামী তাদের মারে ঘরে পয়খানা- প্রশ্রাব করে দেয়। তারা আমার স্বামীর চোয়ালের তিনটি দাত ভেঙ্গে ফেলে, কুপিয়ে যখম করে মৃত ভেবে ফেলে যায়। আমার স্বামীর পায়ের অংশে কাটায় ৩৮ টি সেলাই দিতে হয়, ৩টি দাত ফেলে দিলেও এসব কথা মামলায় উল্লেখ করেনি। মামলায় ফুলা যখম দেখিয়েছে। অর্থাভাবে স্বামীর চিকিৎসা করতে পারছিনা, পরিবারের একমাত্র উপার্জনক্ষম অসুস্থ‍্য স্বামী কাজে যেতে পারছেনা, তাই আজ প্রায় একমাস আমরা মানুষের সহায়তায় অর্ধাহার অনাহারে আছি। ভবিষ‍্যৎ কি হবে জানিনা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কাজী লোকমান, মোঃ আউয়াল খাঁন, মোঃ শাহজালাল, মোঃ জাহাঙ্গীর আলম, ভুক্তভোগী পরিবার থেকে আব্দুল আজিজ, শাহিনা বেগম, কামরুল হাসান প্রমুখ। মাববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তরা বলেন, মাছ ধরা নিয়ে হাতাহাতি ও বাকবিতন্ডায় বহিরাগত সন্ত্রাসী নিয়ে একটি দরিদ্র পরিবারকে মারধর, হামলা ও ঘরবাড়ি ভাংচুর এবং লুটপাট করে নিঃস্ব করে দিয়েছে নবী নেওয়াজ ও তাহার ভাড়া করা সন্ত্রাসীরা। অতি দ্রুত আসামি পক্ষের মামলা প্রত্যাহার ও সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান। তাদের দাবী না মানা হলে পরবর্তী সময়ে বৃহৎ আন্দোলনের হুশিয়ার দেন।

এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, মামলার এজাহার ওনারা লিখে এনেছেন। আমরা মামলা রেকর্ড পূর্ববক আসামি আটক করে আদালতে সোপর্দ করেছি, বিজ্ঞ আদালত যদি আসামিকে জামিন দেয় সেক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। মামলার এজাহারে যদি দাঁত পরার বিষয় বা অন্য কোন গুরুতর জখমের কথা বাদ পরে থাকে তদন্তে এড করে দেওয়া যাবে সমস্যা নেই। তাছাড়া মারামারির ঘটনায় কাউন্টার মামলা হয়, যা অপর পক্ষ করেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

 জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

“বাল‍্য বিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে” - ইউএনও অশোক বিক্রম চাকমা

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

দাঙ্গা-লুটপাটে বিপর্যস্ত ফ্রান্স, কারফিউ জারির পথে সরকার

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

নিউ ইয়র্কে আসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত: শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান

দোয়ারাবাজারে মাদকের বিরুদ্ধে  সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মাদক চালানের অভিযোগ নাছির উদ্দিন পাটোয়ারীর; ইশরাক 'বলির পাঠা'

অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে সৃষ্ট ভুল ব্যাখ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে ইশরাকের ক্ষোভ ও স্পষ্ট ব্যাখ্যা

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী

কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর অপরাধে আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর অপরাধে আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা

দেবীদ্বার:বহিরাগত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন:

দেবীদ্বার:বহিরাগত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন:

Voice of New Jersey

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দেবীদ্বার:বহিরাগত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন:

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

আমি আমার স্ত্রী হত্যার বিচার চাই। আমার স্ত্রী হাসনা বেগম (৫৬) পুলিশি হয়রানি আতঙ্কে হার্ট অ্যাটাকে মারা গেছেন। অর্থাভাবে তার উন্নত চিকিৎসা করাতে পারি নাই। প্রতিপক্ষের টাকার গরমে পুলিশ আমাদের মামলা নেয় নাই। আসামিরা সহজে জামিন পেতে এবং ফুলা-জখম দেখিয়ে নিজ মনগড়া মামলা লিখে আমার ছেলের স্বাক্ষর নিয়ে মামলা রুজু করে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরের স্বাধীনতা স্তম্ভের পাদদেশে আয়োজিত মানববন্ধন চলাকালে নিহত হাসনা বেগমের স্বামী আব্দুল আজিজ এসব কথা বলেন।
গত ২১ সেপ্টেম্বর মাছ ধরাকে কেন্দ্র করে দেবীদ্বার পৌরসভার ভোষণা গ্রামের আব্দুল আজিজের বাড়িতে বহিরাগত সন্ত্রাসী হামলায় নবী নেওয়াজসহ অভিযুক্তদের গ্রেপ্তারপূর্বক বিচারের দাবিতে এবং একই ঘটনায় থানা পুলিশের যোগসাজশে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধনে আব্দুল আজিজ আরো বলেন, প্রতিপক্ষের মামলা গ্রহণ করে আমাদের হয়রানি করে। ওই মামলা তদন্তে ৬ অক্টোবর মামলা তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী বাড়িতে এসে আমার ছেলে (মামলার বাদী) আল আমিন ভ্যান চালিয়ে মামলা চালাতে পারবে না বলে, মামলা তুলে নিয়ে মিমাংসায় চলে যেতে চাপ দিতে থাকেন, বয়স হলে দাত এমনিতেই পড়ে যাবে, তাদের কথা-বার্তায় আমার স্ত্রী সন্তানদের গ্রেফতার আতঙ্কে হার্ট এটাকে ৩ দিন চিকিৎসা নিয়ে ৯ অক্টোর মারা যান।
মো. শাহজালাল বলেন, আক্তার হোসেনের ছেলে শুভ বাড়ির পাশে আমাদের একটি গর্ত সিচে মাছ ধরছিল, এসময় ওই বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে ট্রাক্টর চালক নবী নেওয়াজ (৩৮) শুভর মাছগুলো ফেলে দেয়। এ নিয়ে শুভ ও নবী নেওয়াজের মধ‍্যে বাগবিতন্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনায় ওইদিন বিকেলে নবী নেওয়াজ ৬টি সিএনজি যোগে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী প্রায় ৫০/৬০ জন নিয়ে তাদের বাড়িতে অতর্কীত হামলা, ভাংচুর, লুটপাট চালায়।
আবদুল আজিজের ছেলে আহত আক্তার হোসেনের স্ত্রী শাহিনা বেগম বলেন, আমার ষ্বামী তাদের কাছে হাত জোর করে- আব্বা ডেকেও রক্ষা পায়নি, আমার ছেলে তার বাবাকে আর না মারতে প্রাণ ভিক্ষা চায়, তাকেও মারে, আমার প্রতিবন্দী মেয়েকেও মারে, আমি আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইতে গেলে ওরা আমাকেও কুপিয়ে আহত করে। আমার স্বামী তাদের মারে ঘরে পয়খানা- প্রশ্রাব করে দেয়। তারা আমার স্বামীর চোয়ালের তিনটি দাত ভেঙ্গে ফেলে, কুপিয়ে যখম করে মৃত ভেবে ফেলে যায়। আমার স্বামীর পায়ের অংশে কাটায় ৩৮ টি সেলাই দিতে হয়, ৩টি দাত ফেলে দিলেও এসব কথা মামলায় উল্লেখ করেনি। মামলায় ফুলা যখম দেখিয়েছে। অর্থাভাবে স্বামীর চিকিৎসা করতে পারছিনা, পরিবারের একমাত্র উপার্জনক্ষম অসুস্থ‍্য স্বামী কাজে যেতে পারছেনা, তাই আজ প্রায় একমাস আমরা মানুষের সহায়তায় অর্ধাহার অনাহারে আছি। ভবিষ‍্যৎ কি হবে জানিনা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কাজী লোকমান, মোঃ আউয়াল খাঁন, মোঃ শাহজালাল, মোঃ জাহাঙ্গীর আলম, ভুক্তভোগী পরিবার থেকে আব্দুল আজিজ, শাহিনা বেগম, কামরুল হাসান প্রমুখ। মাববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তরা বলেন, মাছ ধরা নিয়ে হাতাহাতি ও বাকবিতন্ডায় বহিরাগত সন্ত্রাসী নিয়ে একটি দরিদ্র পরিবারকে মারধর, হামলা ও ঘরবাড়ি ভাংচুর এবং লুটপাট করে নিঃস্ব করে দিয়েছে নবী নেওয়াজ ও তাহার ভাড়া করা সন্ত্রাসীরা। অতি দ্রুত আসামি পক্ষের মামলা প্রত্যাহার ও সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান। তাদের দাবী না মানা হলে পরবর্তী সময়ে বৃহৎ আন্দোলনের হুশিয়ার দেন।

এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, মামলার এজাহার ওনারা লিখে এনেছেন। আমরা মামলা রেকর্ড পূর্ববক আসামি আটক করে আদালতে সোপর্দ করেছি, বিজ্ঞ আদালত যদি আসামিকে জামিন দেয় সেক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। মামলার এজাহারে যদি দাঁত পরার বিষয় বা অন্য কোন গুরুতর জখমের কথা বাদ পরে থাকে তদন্তে এড করে দেওয়া যাবে সমস্যা নেই। তাছাড়া মারামারির ঘটনায় কাউন্টার মামলা হয়, যা অপর পক্ষ করেছে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x