শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পিএম
পাঠক: ১১৩ জন
প্রিন্ট ফটোকার্ড

 জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

​বিশেষ প্রতিনিধি, কুমিল্লা:
কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানাধীন পূর্ব বাগিচাগাঁও এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগে বাধা দেওয়া ও ওয়াকফ এস্টেটের জমি দখলের চেষ্টা প্রতিহত করায় দৈনিক ‘বাংলাদেশ কণ্ঠ’-এর জেলা ব্যুরো প্রধান ও স্থানীয় ওয়াকফ এস্টেটের নায়েবে মোতাওয়াল্লী হাজী মোঃ আলমগীর হোসেন আলমকে প্রকাশ্যে দিবালোকে প্রাণনাশের হুমকি ও হামলার অভিযোগ উঠেছে।
​ঘটনায় অভিযুক্ত পাভেল (৩০) ও তার নিয়ন্ত্রণাধীন ১০-১২ জনের একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বাগিচাগাঁওস্থ ‘সৈয়দ ওসমান হায়দার চৌধুরী ওয়াকফ এস্টেট’-এর নায়েবে মোতাওয়াল্লী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সাংবাদিক আলমগীর হোসেন। গত ৩০ সেপ্টেম্বর এস্টেটের সীমানায় বহিরাগত এক নারী নিয়মবহির্ভূতভাবে অবৈধ বিদ্যুৎ সংযোগ গ্রহণ করেন। বিষয়টি বিদ্যুৎ বিভাগকে অবগত করা হলে তারা তাৎক্ষণিক সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়।
​এরই জেরে গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর দুইটার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে অভিযুক্ত পাভেল ও তার গ্যাং সদস্যরা সাংবাদিক আলমগীরকে খাঁ বাড়ীতে ডেকে নিয়ে হামলা ও গালাগাল করে। একপর্যায়ে তাকে রামদা বা দেশীয় অস্ত্র দিয়ে কোপানোর হুমকি দেওয়া হয় এবং ওয়াকফ এস্টেটের সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টির ঘোষণা দেয় তারা। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
​স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত পাভেল এলাকায় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। সে তার কিশোর গ্যাং ব্যবহার করে নতুন বাড়ি নির্মাণ, জমি কেনাবেচাসহ বিভিন্ন কাজ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে থাকে। তার অত্যাচারে এলাকার বাসিন্দারা অতিষ্ঠ ও আতঙ্কিত।
​ভুক্তভোগী সাংবাদিক আলমগীর হোসেন আলম জানান, “আমার জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। ভবিষ্যতে আমার কোনো ক্ষয়ক্ষতি হলে তার জন্য পাভেল ও তার কিশোর গ্যাং দায়ী থাকবে।”
​এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ হাতে পেয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

 জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্যাটারসনে তরুণদের জন্য নতুন বক্সিং ও ফিটনেস সেন্টারের শুভ উদ্বোধন:

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

শাহজালাল থার্ড টার্মিনালে বিমানের একচেটিয়া রাজত্ব শেষ হচ্ছে

এবার আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা

কলমে রিতুনুর কবিতা: জীবন যেখানে জিরো

কলমে রিতুনুর কবিতা: জীবন যেখানে জিরো

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

সুনামগঞ্জে বাণিজ্য মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন

আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন

সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বানিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভস্ট্রিম ও ফায়ারিং স্কোয়াডে কার্যকরের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আমার ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম: মিঠুন

আমার ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম: মিঠুন

Voice of New Jersey

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

​বিশেষ প্রতিনিধি, কুমিল্লা:
কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানাধীন পূর্ব বাগিচাগাঁও এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগে বাধা দেওয়া ও ওয়াকফ এস্টেটের জমি দখলের চেষ্টা প্রতিহত করায় দৈনিক ‘বাংলাদেশ কণ্ঠ’-এর জেলা ব্যুরো প্রধান ও স্থানীয় ওয়াকফ এস্টেটের নায়েবে মোতাওয়াল্লী হাজী মোঃ আলমগীর হোসেন আলমকে প্রকাশ্যে দিবালোকে প্রাণনাশের হুমকি ও হামলার অভিযোগ উঠেছে।
​ঘটনায় অভিযুক্ত পাভেল (৩০) ও তার নিয়ন্ত্রণাধীন ১০-১২ জনের একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বাগিচাগাঁওস্থ ‘সৈয়দ ওসমান হায়দার চৌধুরী ওয়াকফ এস্টেট’-এর নায়েবে মোতাওয়াল্লী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সাংবাদিক আলমগীর হোসেন। গত ৩০ সেপ্টেম্বর এস্টেটের সীমানায় বহিরাগত এক নারী নিয়মবহির্ভূতভাবে অবৈধ বিদ্যুৎ সংযোগ গ্রহণ করেন। বিষয়টি বিদ্যুৎ বিভাগকে অবগত করা হলে তারা তাৎক্ষণিক সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়।
​এরই জেরে গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর দুইটার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে অভিযুক্ত পাভেল ও তার গ্যাং সদস্যরা সাংবাদিক আলমগীরকে খাঁ বাড়ীতে ডেকে নিয়ে হামলা ও গালাগাল করে। একপর্যায়ে তাকে রামদা বা দেশীয় অস্ত্র দিয়ে কোপানোর হুমকি দেওয়া হয় এবং ওয়াকফ এস্টেটের সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টির ঘোষণা দেয় তারা। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
​স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত পাভেল এলাকায় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। সে তার কিশোর গ্যাং ব্যবহার করে নতুন বাড়ি নির্মাণ, জমি কেনাবেচাসহ বিভিন্ন কাজ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে থাকে। তার অত্যাচারে এলাকার বাসিন্দারা অতিষ্ঠ ও আতঙ্কিত।
​ভুক্তভোগী সাংবাদিক আলমগীর হোসেন আলম জানান, “আমার জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। ভবিষ্যতে আমার কোনো ক্ষয়ক্ষতি হলে তার জন্য পাভেল ও তার কিশোর গ্যাং দায়ী থাকবে।”
​এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ হাতে পেয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x