মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

দোয়ারাবাজারে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক

লতিফুর রহমান রাজু
সিনিয়র স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম

দোয়ারাবাজারে মাদকের বিরুদ্ধে  সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক ও চোরাচালানবিরোধী সংবাদ প্রকাশের জেরে  দৈনিক সংবাদ  পত্রিকার  দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়া কে   হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আব্দুল আহাদ ভূঁইয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে সাংবাদিক আব্দুল মোতালিব ভূইয়ার কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আহাদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

আহত আব্দুল মোতালিব ভূঁইয়া জাতীয় দৈনিক সংবাদ-এর দোয়ারাবাজার উপজেলা সংবাদদাতা এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিভিন্ন সংবাদ প্রকাশ করে আসছিলেন। অভিযুক্ত আব্দুল আহাদ ভূঁইয়া চৌধুরীপাড়া গ্রামের মো. ইউসুফ ভূঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় গুরুতর আহত সাংবাদিক মোতালিব ভূঁইয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

আহত সাংবাদিকের অভিযোগ, আব্দুল আহাদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে মাদক ও চোরাই পণ্যের কারবারের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ করায় তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন আহাদ। এর আগেও তাঁকে হত্যার উদ্দেশ্যে তাঁর কার্যালয়ে হামলা করা হয়েছিল বলে দাবি করেন তিনি। এসব ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় অভিযোগও করেছিলেন বলে জানান মোতালিব ভূঁইয়া।

সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, রোববার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে তাঁর কার্যালয়ে প্রবেশ করেন আহাদ। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয়। এতে তাঁর ডান হাতের কবজি ও বাঁ হাতের কনুইসহ গলা, কোমর এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

ঘটনার খবর পেয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার এবং সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত সাংবাদিককে দেখতে যান। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় লোকজন অভিযুক্ত আব্দুল আহাদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয় সূত্রের দাবি, আহাদ ভূঁইয়ার বিরুদ্ধে মাদক কারবার ও সীমান্তকেন্দ্রিক বিভিন্ন  অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং এ-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

 জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

“বাল‍্য বিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে” - ইউএনও অশোক বিক্রম চাকমা

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

দাঙ্গা-লুটপাটে বিপর্যস্ত ফ্রান্স, কারফিউ জারির পথে সরকার

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

নিউ ইয়র্কে আসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত: শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান

নিউ ইয়র্কে আসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত: শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান

দোয়ারাবাজারে মাদকের বিরুদ্ধে  সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক

দোয়ারাবাজারে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মাদক চালানের অভিযোগ নাছির উদ্দিন পাটোয়ারীর; ইশরাক 'বলির পাঠা'

অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে সৃষ্ট ভুল ব্যাখ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে ইশরাকের ক্ষোভ ও স্পষ্ট ব্যাখ্যা

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী

কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর অপরাধে আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা

দেবীদ্বার:বহিরাগত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন:

Voice of New Jersey

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দোয়ারাবাজারে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক ও চোরাচালানবিরোধী সংবাদ প্রকাশের জেরে  দৈনিক সংবাদ  পত্রিকার  দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়া কে   হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আব্দুল আহাদ ভূঁইয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে সাংবাদিক আব্দুল মোতালিব ভূইয়ার কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আহাদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

আহত আব্দুল মোতালিব ভূঁইয়া জাতীয় দৈনিক সংবাদ-এর দোয়ারাবাজার উপজেলা সংবাদদাতা এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিভিন্ন সংবাদ প্রকাশ করে আসছিলেন। অভিযুক্ত আব্দুল আহাদ ভূঁইয়া চৌধুরীপাড়া গ্রামের মো. ইউসুফ ভূঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় গুরুতর আহত সাংবাদিক মোতালিব ভূঁইয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

আহত সাংবাদিকের অভিযোগ, আব্দুল আহাদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে মাদক ও চোরাই পণ্যের কারবারের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ করায় তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন আহাদ। এর আগেও তাঁকে হত্যার উদ্দেশ্যে তাঁর কার্যালয়ে হামলা করা হয়েছিল বলে দাবি করেন তিনি। এসব ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় অভিযোগও করেছিলেন বলে জানান মোতালিব ভূঁইয়া।

সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, রোববার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে তাঁর কার্যালয়ে প্রবেশ করেন আহাদ। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয়। এতে তাঁর ডান হাতের কবজি ও বাঁ হাতের কনুইসহ গলা, কোমর এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

ঘটনার খবর পেয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার এবং সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত সাংবাদিককে দেখতে যান। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় লোকজন অভিযুক্ত আব্দুল আহাদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয় সূত্রের দাবি, আহাদ ভূঁইয়ার বিরুদ্ধে মাদক কারবার ও সীমান্তকেন্দ্রিক বিভিন্ন  অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং এ-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x