শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

অপরাধ

জমি নিয়ে বিরোধে হত্যা: ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার (৭ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক শামছুদ্দিন আহম্মেদ এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন ভাই হলেন, উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারি গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে মোজাম্মেল হক স্বপন, মো. আপন মিয়া ও রিপন মিয়া ওরফে জিবু।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১০ আসামি হলেন- আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল। আদালত যাবজ্জীবনপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত ১৩ জনের মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন, অপর আসামি রিপন পলাতক রয়েছেন। মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় চরভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের পূর্বপাড়ে একটি কাপড়ের দোকানে হযরত আলীর ছেলে শফিকুল ইসলাম সবিরকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন ২৬ ফেব্রুয়ারি নান্দাইল থানায় মামলা দায়ের করা হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী সৌমেন্দ্র কিশোর চৌধুরী জানান, ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ যুক্তি-তর্ক শেষে আদালত এই রায় প্রদান করেছেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আনোয়ারুল আজিজ টুটুল রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, তারা ন্যায়বিচারের আশায় দ্রুতই হাইকোর্টে আপিল করবেন।

জমি নিয়ে বিরোধে হত্যা: ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন