সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেড় হাজার বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে গোপালগঞ্জ শহরে প্রবেশ করেন। এ সময় পুলিশের ব্যারিকেড ও কয়েকটি স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। মিছিলকে কেন্দ্র করে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারেনি। দুপুরের পর থেকে শহরের পরিবেশ স্বাভাবিক হতে শুরু করে।

বিকালে সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ৬ প্লাটুন বা প্রায় ১৫০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা অনুযায়ী গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, বিজিবির পাশাপাশি পুলিশ, এসআরবি, এপিবিএন ও আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্যরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করছেন। প্রয়োজনে আরও জনবল পাঠানোর প্রস্তুতি রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা সরকারি-বেসরকারি সম্পত্তিতে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান জানান, গোপালগঞ্জের নিরাপত্তায় ১ হাজার ৩৫০ জন কর্মকর্তা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার ৬৭ কিলোমিটার জাতীয় মহাসড়কে পর্যাপ্ত টহল দল ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সদর উপজেলাসহ জেলার চারটি উপজেলায় সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় পুলিশ কাজ করছে। ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, রোববার (১৫ নভেম্বর) মিছিল করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে গোপালগঞ্জ সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে নেতাকর্মীরা বিসিক ব্রিজ হয়ে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন।

লগি–বৈঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জে তাণ্ডব চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। এছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক পরিবর্তন করে আগের নামসংবলিত ব্যানার টাঙিয়ে দেন বিক্ষোভকারীরা। সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধও করেন তারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মরমী কবি হাছন রাজার উত্তর সূরী সুনামগঞ্জ পৌর চেয়ারম্যান ও কবি মমিনুল মউজদীনের ১৯ তম মৃত্যু বার্ষিকী পালন

সুনামগঞ্জ  বিজিবি কর্তৃক ৫ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর  দানোৎসব পালিত

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশ ও নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করায় ‘হাজী বিরিয়ানি হাউজ’কে ৫০ হাজার টাকা জরিমানা

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

কুড়িগ্রামে জামায়াতের রুকন সম্মেলনে জেলা আমীরের শপথ, নির্বাচিত ৩১ সদস্যের শূরা

Voice of New Jersey

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেড় হাজার বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে গোপালগঞ্জ শহরে প্রবেশ করেন। এ সময় পুলিশের ব্যারিকেড ও কয়েকটি স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। মিছিলকে কেন্দ্র করে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারেনি। দুপুরের পর থেকে শহরের পরিবেশ স্বাভাবিক হতে শুরু করে।

বিকালে সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ৬ প্লাটুন বা প্রায় ১৫০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা অনুযায়ী গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, বিজিবির পাশাপাশি পুলিশ, এসআরবি, এপিবিএন ও আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্যরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করছেন। প্রয়োজনে আরও জনবল পাঠানোর প্রস্তুতি রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা সরকারি-বেসরকারি সম্পত্তিতে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান জানান, গোপালগঞ্জের নিরাপত্তায় ১ হাজার ৩৫০ জন কর্মকর্তা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার ৬৭ কিলোমিটার জাতীয় মহাসড়কে পর্যাপ্ত টহল দল ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সদর উপজেলাসহ জেলার চারটি উপজেলায় সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় পুলিশ কাজ করছে। ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, রোববার (১৫ নভেম্বর) মিছিল করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে গোপালগঞ্জ সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে নেতাকর্মীরা বিসিক ব্রিজ হয়ে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন।

লগি–বৈঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জে তাণ্ডব চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। এছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক পরিবর্তন করে আগের নামসংবলিত ব্যানার টাঙিয়ে দেন বিক্ষোভকারীরা। সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধও করেন তারা।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x