সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশ ও নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করায় ‘হাজী বিরিয়ানি হাউজ’কে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশ ও নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করায় ‘হাজী বিরিয়ানি হাউজ’কে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে নিষিদ্ধ উপাদানের ব্যবহারের দায়ে ‘হাজী বিরিয়ানি হাউজ’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর ২০২৬) বেলা ৩:০০ টা থেকে বিকেল ৪:৪০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং জেলা পুলিশের একটি বিশেষ টিম।

অভিযান সূত্রে জানা যায়, রামঘাটলা এলাকার জনপ্রিয় বিরিয়ানি হাউজটিতে তদারকিকালে রান্নাঘরের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর পাওয়া যায়। এছাড়া বিরিয়ানি, তেহরি, মোরগ পোলাও ও কাচ্চিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিষিদ্ধ গোলাপজল ও কেওড়া জল ব্যবহার করা হচ্ছিল।

নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারা (ধারা ৪২) অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের অপরাধে ‘হাজী বিরিয়ানি হাউজ’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, জনস্বার্থে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মরমী কবি হাছন রাজার উত্তর সূরী সুনামগঞ্জ পৌর চেয়ারম্যান ও কবি মমিনুল মউজদীনের ১৯ তম মৃত্যু বার্ষিকী পালন

সুনামগঞ্জ  বিজিবি কর্তৃক ৫ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর  দানোৎসব পালিত

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশ ও নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করায় ‘হাজী বিরিয়ানি হাউজ’কে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশ ও নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করায় ‘হাজী বিরিয়ানি হাউজ’কে ৫০ হাজার টাকা জরিমানা

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

কুড়িগ্রামে জামায়াতের রুকন সম্মেলনে জেলা আমীরের শপথ, নির্বাচিত ৩১ সদস্যের শূরা

Voice of New Jersey

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশ ও নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করায় ‘হাজী বিরিয়ানি হাউজ’কে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে নিষিদ্ধ উপাদানের ব্যবহারের দায়ে ‘হাজী বিরিয়ানি হাউজ’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর ২০২৬) বেলা ৩:০০ টা থেকে বিকেল ৪:৪০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং জেলা পুলিশের একটি বিশেষ টিম।

অভিযান সূত্রে জানা যায়, রামঘাটলা এলাকার জনপ্রিয় বিরিয়ানি হাউজটিতে তদারকিকালে রান্নাঘরের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর পাওয়া যায়। এছাড়া বিরিয়ানি, তেহরি, মোরগ পোলাও ও কাচ্চিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিষিদ্ধ গোলাপজল ও কেওড়া জল ব্যবহার করা হচ্ছিল।

নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারা (ধারা ৪২) অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের অপরাধে ‘হাজী বিরিয়ানি হাউজ’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, জনস্বার্থে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x