রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

কুড়িগ্রামে জামায়াতের রুকন সম্মেলনে জেলা আমীরের শপথ, নির্বাচিত ৩১ সদস্যের শূরা

সাইফুর রহমান শামীম
কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম

কুড়িগ্রামে জামায়াতের রুকন সম্মেলনে জেলা আমীরের শপথ, নির্বাচিত ৩১ সদস্যের শূরা

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীরের শপথ গ্রহণ ও জেলা শূরা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৭-২০২৮ সেশনের জন্য পুনরায় জেলা আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন অধ্যাপক আজিজুর রহমান সরকার। একই সঙ্গে ৩১ সদস্যবিশিষ্ট জেলা শূরা পরিষদ নির্বাচিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম কামিল মাদরাসার হলরুমে জেলা জামায়াত আয়োজিত ‘রুকন সম্মেলন-২০২৬’-এ এ শপথ গ্রহণ ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের গঠনতন্ত্রের ৭২ ধারা অনুযায়ী জেলার পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০ জন পুরুষ ও ১১ জন মহিলা সদস্য নিয়ে মোট ৩১ সদস্যের জেলা শূরা পরিষদ নির্বাচিত করা হয়। সম্মেলনে নবনির্বাচিত জেলা আমীর ও শূরা সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রুকনদের জ্ঞান ও যোগ্যতা বাড়ানোর পাশাপাশি পবিত্র কুরআনের জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে। যারা দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতকে প্রাধান্য দেবেন, তাদের মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে। দুনিয়ার বিজয় শুধু সংখ্যার ওপর নির্ভর করে না, বরং আল্লাহর ফয়সালার ওপর নির্ভরশীল। কুড়িগ্রামে জাতীয় সংসদ নির্বাচনে অর্জিত ধারাবাহিকতা ধরে রেখে আগামী স্থানীয় সরকার নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ও সেক্রেটারিসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের রুকনরা অংশগ্রহণ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

কুড়িগ্রামে জামায়াতের রুকন সম্মেলনে জেলা আমীরের শপথ, নির্বাচিত ৩১ সদস্যের শূরা

কুড়িগ্রামে জামায়াতের রুকন সম্মেলনে জেলা আমীরের শপথ, নির্বাচিত ৩১ সদস্যের শূরা

মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ১২

সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নান্দাইলে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপ্রদান  অনুষ্ঠিত

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে কালবৈশাখী ও শিলাবৃষ্টির তাণ্ডব: জারি করা হয়েছে টর্নেডো সতর্কতা

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী

তেঘরিয়ায়  মাদক বিরোধী ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Voice of New Jersey

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে জামায়াতের রুকন সম্মেলনে জেলা আমীরের শপথ, নির্বাচিত ৩১ সদস্যের শূরা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীরের শপথ গ্রহণ ও জেলা শূরা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৭-২০২৮ সেশনের জন্য পুনরায় জেলা আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন অধ্যাপক আজিজুর রহমান সরকার। একই সঙ্গে ৩১ সদস্যবিশিষ্ট জেলা শূরা পরিষদ নির্বাচিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম কামিল মাদরাসার হলরুমে জেলা জামায়াত আয়োজিত ‘রুকন সম্মেলন-২০২৬’-এ এ শপথ গ্রহণ ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের গঠনতন্ত্রের ৭২ ধারা অনুযায়ী জেলার পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০ জন পুরুষ ও ১১ জন মহিলা সদস্য নিয়ে মোট ৩১ সদস্যের জেলা শূরা পরিষদ নির্বাচিত করা হয়। সম্মেলনে নবনির্বাচিত জেলা আমীর ও শূরা সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রুকনদের জ্ঞান ও যোগ্যতা বাড়ানোর পাশাপাশি পবিত্র কুরআনের জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে। যারা দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতকে প্রাধান্য দেবেন, তাদের মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে। দুনিয়ার বিজয় শুধু সংখ্যার ওপর নির্ভর করে না, বরং আল্লাহর ফয়সালার ওপর নির্ভরশীল। কুড়িগ্রামে জাতীয় সংসদ নির্বাচনে অর্জিত ধারাবাহিকতা ধরে রেখে আগামী স্থানীয় সরকার নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ও সেক্রেটারিসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের রুকনরা অংশগ্রহণ করেন।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x