রবিবার, ২২ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ‘আহত’ মামদানি

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ‘আহত’ মামদানি

স্পোর্টস ডেস্ক

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি একটি প্রীতি ফুটবল ম্যাচে খেলতে গিয়ে আহত হয়েছেন। তিনি অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে ফেলেছেন। সিটি হলের সাংবাদিকদের বিপক্ষে খেলতে গিয়ে এমন বিপাকে পড়লেন তিনি।

৩৫ বছর বয়সী মেয়র জানান, ছয় থেকে আট সপ্তাহ তাকে মেডিকেল বুট পরে থাকতে হবে। আবারও ফুটবল মাঠে ফিরতে সময় লাগবে প্রায় নয় মাস।

শুক্রবার একটি সংবাদ সম্মেলনে ক্রাচে ভর দিয়ে হাজির হন মামদানি। চোট পেলেও তার মুখের হাসি অবশ্য মুখ থেকে যায়নি। চিরচেনা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উপস্থিত হয়েছিলেন প্রেস ব্রিফিংয়ে। সেখানে এক সাংবাদিক চোটের কথা জিজ্ঞেস করলে তিনি তা নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতের খেলায় এটি ঘটেছে। ঠিকমতো ওয়ার্ম-আপ না করাকেই তিনি দায়ী করেন। মামদানি বলেন, ‘আমি স্ট্রেচ করিনি।’

ফুটবলের একনিষ্ঠ ভক্ত মামদানি মাঠে নামার পর গোলের কথাও মনে করেন। তিনি বলেন, ‘মাঠে নেমেই আমি একটা গোল করি। আর ভুলে গিয়েছিলাম যে আমার বয়স ৩৫।’ গোল করার একটু পরেই তার অ্যাকিলিস ছিঁড়ে যায়। তাই প্রায় নয় মাস তিনি ফুটবল খেলতে পারবেন না। তবে তার দল যে সাংবাদিকদের হারিয়েছে, সেটা মনে করিয়ে দিতে ভোলেননি তিনি।

ম্যাচটি হয় ম্যানহাটানের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি ইনডোর ফুটবল কেন্দ্রে। এক দলে ছিলেন মেয়রের কর্মীরা। অন্য দলে ছিলেন প্রায় দুই ডজন সাংবাদিক। সন্ধ্যা সাতটায় খেলা শুরু হয়। মামদানি এসে পৌঁছান এর পরে। খেলা শুরুর একটু পরই তিনি মাঠে নামেন।

খেলাটি হয় ছোট ইনডোর মাঠে, সাত জনের দল নিয়ে। মেয়রের কার্যালয় দাবি করেছে, তারা ১০-৫ গোলে জিতেছে। তবে ফল নিয়ে ভিন্ন ভিন্ন বিবরণ আছে। কিছু সাংবাদিক বলছেন, ফল ছিল ৮-৪ বা ৮-৫। স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, বল তাড়া করতে গিয়ে চোট পান মামদানি। অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে এটি হয়নি।

রাজনীতিবিদ হলেও ফুটবল খেলাটা দারুণ ভালোবাসেন মামদানি। সুযোগ পেলেই মাঠে নেমে পড়েন। আর ইংলিশ ফুটবলে তার প্রিয় দল আর্সেনাল। দলটিকে এতটাই ভালোবাসেন যে, আর্সেনালের জার্সির আদলে বানানো এক পাঞ্জাবি পরে তিনি সবশেষ ঈদের নামাজেও চলে এসেছিলেন! ফুটবলের প্রতি সেই ভালোবাসাই অবশ্য এবার কাল হলো তার জন্য।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ট্রেন থামিয়ে ২ কোটি ২০ লাখ ডলারের পণ্য লুট, অভিযুক্ত ১৩

ট্রেন থামিয়ে ২ কোটি ২০ লাখ ডলারের পণ্য লুট, অভিযুক্ত ১৩

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ‘আহত’ মামদানি

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ‘আহত’ মামদানি

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

পাবনায় বিএনপি-নিষিদ্ধ আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

মহেশপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে দুই দালাল গ্রেপ্তার

পদ্মকোট আদর্শ সমাজকল‍্যাণ ফাউন্ডেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেবীদ্বারে নিষিদ্ধ সংগঠন যুলীগ নেতা বিশিষ্ট ঠিকাদার সেলিম সরকার সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার

দেবীদ্বারের বহুধাবিভক্ত বিএনপির ঐক‍্যের ডাক দিলেন ৯০'র ছাত্রনেতারা

এক যুগেও কাটেনি কুড়িগ্রামের জোড়গাছ হাটের বেহাল দশা

Voice of New Jersey

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ‘আহত’ মামদানি

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

স্পোর্টস ডেস্ক

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি একটি প্রীতি ফুটবল ম্যাচে খেলতে গিয়ে আহত হয়েছেন। তিনি অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে ফেলেছেন। সিটি হলের সাংবাদিকদের বিপক্ষে খেলতে গিয়ে এমন বিপাকে পড়লেন তিনি।

৩৫ বছর বয়সী মেয়র জানান, ছয় থেকে আট সপ্তাহ তাকে মেডিকেল বুট পরে থাকতে হবে। আবারও ফুটবল মাঠে ফিরতে সময় লাগবে প্রায় নয় মাস।

শুক্রবার একটি সংবাদ সম্মেলনে ক্রাচে ভর দিয়ে হাজির হন মামদানি। চোট পেলেও তার মুখের হাসি অবশ্য মুখ থেকে যায়নি। চিরচেনা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উপস্থিত হয়েছিলেন প্রেস ব্রিফিংয়ে। সেখানে এক সাংবাদিক চোটের কথা জিজ্ঞেস করলে তিনি তা নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতের খেলায় এটি ঘটেছে। ঠিকমতো ওয়ার্ম-আপ না করাকেই তিনি দায়ী করেন। মামদানি বলেন, ‘আমি স্ট্রেচ করিনি।’

ফুটবলের একনিষ্ঠ ভক্ত মামদানি মাঠে নামার পর গোলের কথাও মনে করেন। তিনি বলেন, ‘মাঠে নেমেই আমি একটা গোল করি। আর ভুলে গিয়েছিলাম যে আমার বয়স ৩৫।’ গোল করার একটু পরেই তার অ্যাকিলিস ছিঁড়ে যায়। তাই প্রায় নয় মাস তিনি ফুটবল খেলতে পারবেন না। তবে তার দল যে সাংবাদিকদের হারিয়েছে, সেটা মনে করিয়ে দিতে ভোলেননি তিনি।

ম্যাচটি হয় ম্যানহাটানের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি ইনডোর ফুটবল কেন্দ্রে। এক দলে ছিলেন মেয়রের কর্মীরা। অন্য দলে ছিলেন প্রায় দুই ডজন সাংবাদিক। সন্ধ্যা সাতটায় খেলা শুরু হয়। মামদানি এসে পৌঁছান এর পরে। খেলা শুরুর একটু পরই তিনি মাঠে নামেন।

খেলাটি হয় ছোট ইনডোর মাঠে, সাত জনের দল নিয়ে। মেয়রের কার্যালয় দাবি করেছে, তারা ১০-৫ গোলে জিতেছে। তবে ফল নিয়ে ভিন্ন ভিন্ন বিবরণ আছে। কিছু সাংবাদিক বলছেন, ফল ছিল ৮-৪ বা ৮-৫। স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, বল তাড়া করতে গিয়ে চোট পান মামদানি। অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে এটি হয়নি।

রাজনীতিবিদ হলেও ফুটবল খেলাটা দারুণ ভালোবাসেন মামদানি। সুযোগ পেলেই মাঠে নেমে পড়েন। আর ইংলিশ ফুটবলে তার প্রিয় দল আর্সেনাল। দলটিকে এতটাই ভালোবাসেন যে, আর্সেনালের জার্সির আদলে বানানো এক পাঞ্জাবি পরে তিনি সবশেষ ঈদের নামাজেও চলে এসেছিলেন! ফুটবলের প্রতি সেই ভালোবাসাই অবশ্য এবার কাল হলো তার জন্য।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x