শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ অন্তত ৫

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম

হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ অন্তত ৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গুলিতে অন্তত পাঁচজন আহত হন। আর যেখানে গোলাগুলি হয়েছে, সেখান থেকে হোয়াইট হাউজ হাঁটার দূরত্বে অবস্থিত। ওয়াশিংটন ডিসির বিভিন্ন জায়গায় এ গোলাগুলি হয় বলেও জানিয়েছে পুলিশ। তবে ঠিক কোথায় এবং কে গুলি ছুড়েছে সেটি স্পষ্ট করেনি তারা।

বিবিসি জানায়, ওয়াশিংটন ডিসির ১৫তম স্ট্রিট ও পি স্ট্রিটের উত্তর-পশ্চিম অংশে (নর্থওয়েস্ট) একটি ফিটনেস সেন্টারের বাইরে এই গোলাগুলির ঘটনা ঘটে। এর পরপরই পুলিশ ঘটনাস্থলের আশপাশের এলাকা এড়িয়ে চলতে সাধারণ মানুষকে সতর্ক করে।

পুলিশ জানায়, গোলাগুলির ঘটনায় ১৫০০ ব্লক অব ১৫থ স্ট্রিট এলাকায় একটি ‘ব্যারিকেড পরিস্থিতি’ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের জরুরি সাড়াদানকারী দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।
ওয়াশিংটন ডিসি পুলিশ বিভাগ (এমপিডি) এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। এ কারণে ওই এলাকার কাছাকাছি না যেতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পুলিশ সেখানকার ১৫নং সড়কের ১৫০০ ব্লক এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছে। ওই জায়গার মধ্যে একটি ভিডা ফিটনেস সেন্টার, একটি চার্চ এবং বসতবাড়ি রয়েছে। এর কাছে একটি খাবারের সুপারমার্কেটও রয়েছে। ব্লকটির বেশিরভাগ অংশ পুলিশ ঘিরে রেখেছে এবং নিকটস্থ স্কুলগুলোতে লকডাউন আরোপ করা হয়েছে।

ঘটনাস্থলে পুলিশের সদস্যরা যাওয়ার সময় ওই এলাকার বিভিন্ন সড়কও বন্ধ করে দেওয়া হয়।

গত বছর লোগান সার্কেল নামে ওই এলাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সহযোগীর গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে কিছু দুস্কৃতিকারী তরুণ। অপরাধপ্রবণতা কমাতে এরপর ট্রাম্প সেখানে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করেন। যারা এখানো সেখানে আছেন।

সূত্র: এপি, বিবিসি, আল-জাজিরা

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Voice of New Jersey

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ অন্তত ৫

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গুলিতে অন্তত পাঁচজন আহত হন। আর যেখানে গোলাগুলি হয়েছে, সেখান থেকে হোয়াইট হাউজ হাঁটার দূরত্বে অবস্থিত। ওয়াশিংটন ডিসির বিভিন্ন জায়গায় এ গোলাগুলি হয় বলেও জানিয়েছে পুলিশ। তবে ঠিক কোথায় এবং কে গুলি ছুড়েছে সেটি স্পষ্ট করেনি তারা।

বিবিসি জানায়, ওয়াশিংটন ডিসির ১৫তম স্ট্রিট ও পি স্ট্রিটের উত্তর-পশ্চিম অংশে (নর্থওয়েস্ট) একটি ফিটনেস সেন্টারের বাইরে এই গোলাগুলির ঘটনা ঘটে। এর পরপরই পুলিশ ঘটনাস্থলের আশপাশের এলাকা এড়িয়ে চলতে সাধারণ মানুষকে সতর্ক করে।

পুলিশ জানায়, গোলাগুলির ঘটনায় ১৫০০ ব্লক অব ১৫থ স্ট্রিট এলাকায় একটি ‘ব্যারিকেড পরিস্থিতি’ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের জরুরি সাড়াদানকারী দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।
ওয়াশিংটন ডিসি পুলিশ বিভাগ (এমপিডি) এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। এ কারণে ওই এলাকার কাছাকাছি না যেতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পুলিশ সেখানকার ১৫নং সড়কের ১৫০০ ব্লক এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছে। ওই জায়গার মধ্যে একটি ভিডা ফিটনেস সেন্টার, একটি চার্চ এবং বসতবাড়ি রয়েছে। এর কাছে একটি খাবারের সুপারমার্কেটও রয়েছে। ব্লকটির বেশিরভাগ অংশ পুলিশ ঘিরে রেখেছে এবং নিকটস্থ স্কুলগুলোতে লকডাউন আরোপ করা হয়েছে।

ঘটনাস্থলে পুলিশের সদস্যরা যাওয়ার সময় ওই এলাকার বিভিন্ন সড়কও বন্ধ করে দেওয়া হয়।

গত বছর লোগান সার্কেল নামে ওই এলাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সহযোগীর গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে কিছু দুস্কৃতিকারী তরুণ। অপরাধপ্রবণতা কমাতে এরপর ট্রাম্প সেখানে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করেন। যারা এখানো সেখানে আছেন।

সূত্র: এপি, বিবিসি, আল-জাজিরা

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x