বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

পেঁপের কেজি মাত্র ২ টাকা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

পেঁপের কেজি মাত্র ২ টাকা

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার বিভিন্ন হাটবাজারে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে মাত্র ২ টাকায়। এতে উৎপাদন খরচ তো দূরের কথা, পরিবহণ খরচও উঠছে না চাষিদের। ফলে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পেঁপে চাষিরা। লোকসান এড়াতে অনেক চাষি গ্রামের মানুষের মধ্যে বিনা পয়সায় পেঁপে বিতরণ করতে বাধ্য হচ্ছেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ হয়ে আসছে। পাশাপাশি বাড়ির আঙিনা ও পতিত জমিতেও পেঁপে চাষ করেন কৃষকরা। তুলনামূলক কম খরচে বেশি লাভের আশায় কয়েক বছর ধরে এ অঞ্চলে পেঁপে চাষের প্রতি কৃষকদের আগ্রহ বাড়ে। সেচ ও পরিচর্যা ঠিকমতো করতে পারলে ভালো ফলন পাওয়া যায়। তবে পরিচর্যার জন্য শ্রমিকের পেছনে খরচও রয়েছে।

আগের বছরগুলোতে পেঁপে চাষ করে লাভবান হওয়ায় এবারও ভালো আয়ের আশায় অন্য ফসলের পরিবর্তে পেঁপে চাষ করেছেন কৃষকরা। এ বছর গোবিন্দগঞ্জে ২৯ হেক্টর, গাইবান্ধা সদরে ২ হেক্টর, পলাশবাড়িতে ২০ হেক্টর, সুন্দরগঞ্জে ১০ হেক্টর, সাঘাটায় ১৫ হেক্টর এবং ফুলছড়ি উপজেলায় ২ হেক্টরসহ সাত উপজেলায় মোট ৭৮ হেক্টর জমিতে পেঁপে চাষ করা হয়েছে।
উৎপাদনের প্রথম দিকে পাকা পেঁপে বিক্রি করে খরচ তুলতে পারলেও লাভের মুখ দেখতে পারেননি চাষিরা। এখন পেঁপের ভরা মৌসুমে গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ ও সাঘাটার বিভিন্ন পাইকারি বাজার ও হাটে প্রচুর পেঁপে নিয়ে আসছেন কৃষকরা। কিন্তু বাজারে পেঁপের সরবরাহ বেড়ে যাওয়ায় ক্রেতার সংখ্যা কমে গেছে।

আগে পেঁপের হাট ও পাইকারি বাজারে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আড়ৎদাররা এসে পেঁপে কিনে ট্রাকে করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় নিয়ে যেতেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে গোবিন্দগঞ্জ উপজেলার ফাসিতলা ও গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়ির হাটগুলোতে প্রচুর পেঁপে উঠলেও ক্রেতা ও পাইকারের দেখা মিলছে না। ট্রাকভর্তি পেঁপে কেনার মতো আড়ৎদারও নেই। ফলে পেঁপে বিক্রি করতে এসে বিপাকে পড়েছেন চাষিরা।
Advertisement

ক্রেতা না থাকায় পানির দামের চেয়েও কম দামে বিক্রি হচ্ছে পেঁপে। প্রতি মণ পেঁপের দাম বলা হচ্ছে মাত্র ৭০ থেকে ৮০ টাকা। বাধ্য হয়ে দীর্ঘ সময় অপেক্ষার পরও ক্রেতা না পেয়ে গতকাল গোবিন্দগঞ্জ ও ফাসিতলা হাটে ৮০ টাকা মণ দরে পেঁপে বিক্রি করেছেন কৃষকরা। খুচরা বাজারে প্রতি কেজি পেঁপে বিক্রি হয়েছে ২ টাকায়। সস্তায় পেঁপে কিনতে পেরে ক্রেতারা খুশি হলেও লোকসানে পড়ে মন খারাপ করে হাট ছাড়ছেন বিক্রেতারা।
ফাসিতলা হাটে ২ টাকা কেজি দরে ২ মণ পেঁপে ১৬০ টাকায় বিক্রি করে ভ্যানে বাড়ি ফিরছিলেন মজদার রহমান। এ সময় ভ্যানে থাকা লোকজনকে তিনি বলেন, ‘এবার আক্কেল হলো। ২ টাকা কেজি পেঁপে বিক্রি করার চেয়ে গ্রামের মানুষের মধ্যে বিনা পয়সায় দেওয়া ভালো।’

তিনি জানান, ২ টাকা কেজি দরে ২ মণ পেঁপে বিক্রি করে ১৭০ টাকার লবণ-হলুদ কিনেছেন। বাড়ি ফেরার ভ্যানভাড়া দেওয়ার পর হাতে আর টাকা থাকেনি। এমনকি এক কাপ চা খাওয়ার টাকাও হয়নি।

এ ব্যাপারে গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান জানান, বাজারে নতুন সবজি আসায় পেঁপের দাম কমে এসেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Voice of New Jersey

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পেঁপের কেজি মাত্র ২ টাকা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার বিভিন্ন হাটবাজারে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে মাত্র ২ টাকায়। এতে উৎপাদন খরচ তো দূরের কথা, পরিবহণ খরচও উঠছে না চাষিদের। ফলে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পেঁপে চাষিরা। লোকসান এড়াতে অনেক চাষি গ্রামের মানুষের মধ্যে বিনা পয়সায় পেঁপে বিতরণ করতে বাধ্য হচ্ছেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ হয়ে আসছে। পাশাপাশি বাড়ির আঙিনা ও পতিত জমিতেও পেঁপে চাষ করেন কৃষকরা। তুলনামূলক কম খরচে বেশি লাভের আশায় কয়েক বছর ধরে এ অঞ্চলে পেঁপে চাষের প্রতি কৃষকদের আগ্রহ বাড়ে। সেচ ও পরিচর্যা ঠিকমতো করতে পারলে ভালো ফলন পাওয়া যায়। তবে পরিচর্যার জন্য শ্রমিকের পেছনে খরচও রয়েছে।

আগের বছরগুলোতে পেঁপে চাষ করে লাভবান হওয়ায় এবারও ভালো আয়ের আশায় অন্য ফসলের পরিবর্তে পেঁপে চাষ করেছেন কৃষকরা। এ বছর গোবিন্দগঞ্জে ২৯ হেক্টর, গাইবান্ধা সদরে ২ হেক্টর, পলাশবাড়িতে ২০ হেক্টর, সুন্দরগঞ্জে ১০ হেক্টর, সাঘাটায় ১৫ হেক্টর এবং ফুলছড়ি উপজেলায় ২ হেক্টরসহ সাত উপজেলায় মোট ৭৮ হেক্টর জমিতে পেঁপে চাষ করা হয়েছে।
উৎপাদনের প্রথম দিকে পাকা পেঁপে বিক্রি করে খরচ তুলতে পারলেও লাভের মুখ দেখতে পারেননি চাষিরা। এখন পেঁপের ভরা মৌসুমে গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ ও সাঘাটার বিভিন্ন পাইকারি বাজার ও হাটে প্রচুর পেঁপে নিয়ে আসছেন কৃষকরা। কিন্তু বাজারে পেঁপের সরবরাহ বেড়ে যাওয়ায় ক্রেতার সংখ্যা কমে গেছে।

আগে পেঁপের হাট ও পাইকারি বাজারে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আড়ৎদাররা এসে পেঁপে কিনে ট্রাকে করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় নিয়ে যেতেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে গোবিন্দগঞ্জ উপজেলার ফাসিতলা ও গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়ির হাটগুলোতে প্রচুর পেঁপে উঠলেও ক্রেতা ও পাইকারের দেখা মিলছে না। ট্রাকভর্তি পেঁপে কেনার মতো আড়ৎদারও নেই। ফলে পেঁপে বিক্রি করতে এসে বিপাকে পড়েছেন চাষিরা।
Advertisement

ক্রেতা না থাকায় পানির দামের চেয়েও কম দামে বিক্রি হচ্ছে পেঁপে। প্রতি মণ পেঁপের দাম বলা হচ্ছে মাত্র ৭০ থেকে ৮০ টাকা। বাধ্য হয়ে দীর্ঘ সময় অপেক্ষার পরও ক্রেতা না পেয়ে গতকাল গোবিন্দগঞ্জ ও ফাসিতলা হাটে ৮০ টাকা মণ দরে পেঁপে বিক্রি করেছেন কৃষকরা। খুচরা বাজারে প্রতি কেজি পেঁপে বিক্রি হয়েছে ২ টাকায়। সস্তায় পেঁপে কিনতে পেরে ক্রেতারা খুশি হলেও লোকসানে পড়ে মন খারাপ করে হাট ছাড়ছেন বিক্রেতারা।
ফাসিতলা হাটে ২ টাকা কেজি দরে ২ মণ পেঁপে ১৬০ টাকায় বিক্রি করে ভ্যানে বাড়ি ফিরছিলেন মজদার রহমান। এ সময় ভ্যানে থাকা লোকজনকে তিনি বলেন, ‘এবার আক্কেল হলো। ২ টাকা কেজি পেঁপে বিক্রি করার চেয়ে গ্রামের মানুষের মধ্যে বিনা পয়সায় দেওয়া ভালো।’

তিনি জানান, ২ টাকা কেজি দরে ২ মণ পেঁপে বিক্রি করে ১৭০ টাকার লবণ-হলুদ কিনেছেন। বাড়ি ফেরার ভ্যানভাড়া দেওয়ার পর হাতে আর টাকা থাকেনি। এমনকি এক কাপ চা খাওয়ার টাকাও হয়নি।

এ ব্যাপারে গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান জানান, বাজারে নতুন সবজি আসায় পেঁপের দাম কমে এসেছে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পেঁপের কেজি মাত্র ২ টাকা
0:00 / 0:00
1x