বুধবার, ৪ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

“নারী কর্মী নিয়োগে সমাজের অবহেলিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে” - ইউএনও অশোক বিক্রম চাকমা

দেবীদ্বারে আরআরএমইপি প্রকল্পে লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নারী কর্মী নিয়োগ

হুরবানু আক্তার পলি
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

দেবীদ্বারে আরআরএমইপি প্রকল্পে লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নারী কর্মী নিয়োগ

হুরবানু আক্তার পলি: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নে গ্রামীণ কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের অধীনে ইউনিয়ন ভিত্তিক নারী কর্মী নিয়োগের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
 বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে  ওই নিয়োগ কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী মনিরুল সাদ রিয়াসনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, বিভিন্ন ইউনিয়নের নির্বাহী কর্মকর্তা (সচিব), ইউপি সদস্য এবং বিপুল সংখ্যক নিয়োগ প্রত্যাশী প্রার্থী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পরিচালিত এই প্রকল্পের মূল উদ্দেশ্য নিয়ে কথা বলতে গিয়ে প্রকৌশলী মনিরুল সাজ রিয়াসন বলেন, গ্রামীণ সড়কসমূহের টেকসই রক্ষণাবেক্ষণ, বনায়নের পরিচর্যা, সামাজিক উন্নয়নমূলক নানা কাজের তদারকি করা এবং বিধবা, স্বামী পরিত্যক্তা, অসহায়, সহায়-সম্বলহীন সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তোলাই এর লক্ষ্য।
তিনি আরো বলেন, এই প্রকল্পে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে প্রকৃত দুঃস্থ ও যোগ্য নারীদের বাছাই করা হচ্ছে। উপজেলার ১৫ ইউনিয়ন ১০ জন করে দৈনিক পারিশ্রমিক ৩ শত টাকা করে দেয়া হলেও, প্রত‍্যেরের নিজস্ব হিসেবে একশত টাকা করে জমা রাখা হবে। মোট আবেদনকারীর সংখ‍্যা ছিল ২৭২ জন। স্বচ্ছতার প্রমাণস্বরূপ সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। প্রকল্পের নিয়ম অনুযায়ী, ২৫ থেকে ৪৫ বছর বয়সী নির্বাচিত নারী কর্মীদের বাড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত মেরামতের সড়কের দুই কিলোমিটারের মধ্যে হতে হবে, যাতে তারা সহজে ও স্বল্প সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা নিয়োগ প্রক্রিয়ার সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়নে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে প্রকৃত সুবিধাবঞ্চিত ও যোগ্য নারীদের কর্মসংস্থানের আওতায় নিয়ে আসতেই আমরা উন্মুক্ত লটারির আয়োজন করেছি। এই নিয়োগের ফলে যেমন গ্রামীণ সড়কগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত হবে, ঠিক তেমনিভাবে সমাজের অবহেলিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি অবদান রাখবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঢামেকে চিকিৎসাসেবা চাইতে গিয়ে প্রহৃত রোগীর স্বজন, থানায় লিখিত অভিযোগ

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন দুই দক্ষিণ এশীয় ও মধ্যপ্রাচ্যীয় বংশোদ্ভূত মুসলিম নারী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন যারা

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্পকে ঘিরে নেটদুনিয়ায় বিদ্রূপের ঝড়

নির্বাচনে ভরাডুবি, ফক্স নিউজের ঘাড়ে দায় চাপালেন ট্রাম্প

নির্বাচনে ভরাডুবি, ফক্স নিউজের ঘাড়ে দায় চাপালেন ট্রাম্প

দেবীদ্বারে আরআরএমইপি প্রকল্পে লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নারী কর্মী নিয়োগ

দেবীদ্বারে আরআরএমইপি প্রকল্পে লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নারী কর্মী নিয়োগ

আমেরিকার জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন: ওবামা

প্রথম মুসলিম সিনেটর হিসেবে আল সায়েদের ঐতিহাসিক জয়

নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্রেটদের, সিনেট দখলের লড়াইয়েও এগিয়ে

যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা খেলেন ট্রাম্প: সিনেটের নিয়ন্ত্রণও গেল ডেমোক্র্যাটদের হাতে

Voice of New Jersey

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

দেবীদ্বারে আরআরএমইপি প্রকল্পে লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নারী কর্মী নিয়োগ

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

হুরবানু আক্তার পলি: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নে গ্রামীণ কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের অধীনে ইউনিয়ন ভিত্তিক নারী কর্মী নিয়োগের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
 বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে  ওই নিয়োগ কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী মনিরুল সাদ রিয়াসনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, বিভিন্ন ইউনিয়নের নির্বাহী কর্মকর্তা (সচিব), ইউপি সদস্য এবং বিপুল সংখ্যক নিয়োগ প্রত্যাশী প্রার্থী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পরিচালিত এই প্রকল্পের মূল উদ্দেশ্য নিয়ে কথা বলতে গিয়ে প্রকৌশলী মনিরুল সাজ রিয়াসন বলেন, গ্রামীণ সড়কসমূহের টেকসই রক্ষণাবেক্ষণ, বনায়নের পরিচর্যা, সামাজিক উন্নয়নমূলক নানা কাজের তদারকি করা এবং বিধবা, স্বামী পরিত্যক্তা, অসহায়, সহায়-সম্বলহীন সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তোলাই এর লক্ষ্য।
তিনি আরো বলেন, এই প্রকল্পে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে প্রকৃত দুঃস্থ ও যোগ্য নারীদের বাছাই করা হচ্ছে। উপজেলার ১৫ ইউনিয়ন ১০ জন করে দৈনিক পারিশ্রমিক ৩ শত টাকা করে দেয়া হলেও, প্রত‍্যেরের নিজস্ব হিসেবে একশত টাকা করে জমা রাখা হবে। মোট আবেদনকারীর সংখ‍্যা ছিল ২৭২ জন। স্বচ্ছতার প্রমাণস্বরূপ সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। প্রকল্পের নিয়ম অনুযায়ী, ২৫ থেকে ৪৫ বছর বয়সী নির্বাচিত নারী কর্মীদের বাড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত মেরামতের সড়কের দুই কিলোমিটারের মধ্যে হতে হবে, যাতে তারা সহজে ও স্বল্প সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা নিয়োগ প্রক্রিয়ার সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়নে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে প্রকৃত সুবিধাবঞ্চিত ও যোগ্য নারীদের কর্মসংস্থানের আওতায় নিয়ে আসতেই আমরা উন্মুক্ত লটারির আয়োজন করেছি। এই নিয়োগের ফলে যেমন গ্রামীণ সড়কগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত হবে, ঠিক তেমনিভাবে সমাজের অবহেলিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি অবদান রাখবে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x