শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

প্রোটিন-ফাইবারে ঘাটতি, বাড়ছে সচেতনতার ফারাক

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পিএম

প্রোটিন-ফাইবারে ঘাটতি, বাড়ছে সচেতনতার ফারাক

ভোক্তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা ক্রমেই বাড়ছে। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, প্রোটিন ও ফাইবার সম্পর্কে মানুষের জ্ঞান, বাস্তবে গ্রহণকৃত ফাইবার ও প্রোটিনের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে।

সম্প্রতি ভারতের ‘দ্য স্টেট অব প্রোটিন অ্যান্ড ফাইবার ইন আরবান ইন্ডিয়া’ শীর্ষক গবেষণায়, শহুরে মানুষের প্রোটিন ও ফাইবার সম্পর্কে ধারণা, এগুলো গ্রহণের মাত্রা, সকালের নাশতা ও জীবনযাপনের অভ্যাস নিয়ে বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, ৭০ শতাংশ উত্তরদাতা প্রতিদিন ৪১ গ্রামের কম প্রোটিন গ্রহণ করেন। এছাড়া ৬১ শতাংশ মানুষ প্রতিদিনের সুপারিশকৃত মাত্রার চেয়ে কম ফাইবার গ্রহণ করেন।

অন্যদিকে, ৭৪ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা দৈনিক প্রোটিনের প্রয়োজনীয়তা সম্পর্কে জানেন। তবে ৫৬ শতাংশ মানুষ আসলে তাদের কতটুকু প্রোটিন প্রয়োজন, সে বিষয়ে ভুল ধারণা রাখেন।

পুষ্টি সম্পর্কে অজ্ঞতা

গবেষণার ফলাফলে পুষ্টি সম্পর্কে জ্ঞানের স্পষ্ট ঘাটতি উঠে এসেছে। প্রায় তিন-চতুর্থাংশ ভোক্তা জানিয়েছেন, তারা দৈনিক প্রোটিনের প্রয়োজনীয়তা সম্পর্কে জানেন। কিন্তু তাদের অর্ধেকেরও বেশি প্রকৃত প্রয়োজনীয় পরিমাণটি সঠিকভাবে বলতে পারেননি।
ফাইবারের ক্ষেত্রে এই ঘাটতি আরও বেশি। ৫৯ শতাংশ মানুষ দাবি করেছেন, তারা দৈনিক ফাইবারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানেন। কিন্তু মাত্র ১১ শতাংশ মানুষ সঠিকভাবে সুপারিশকৃত পরিমাণ বলতে পেরেছেন।

প্রোটিনসমৃদ্ধ খাবারে বড় বাধা কেন?

জরিপ অনুযায়ী, এর অন্যতম প্রধান কারণ খরচ। ৬০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, প্রোটিনসমৃদ্ধ খাবারের উচ্চমূল্য তাদের জন্য বড় বাধা।

ভারতের পেপসিকো ইন্ডিয়ার ফুডস বিভাগের প্রধান বিপণন কর্মকর্তা সাকশি ভার্মা মেনন বলেন, প্রোটিন ও ফাইবার সম্পর্কে সচেতনতা থাকলেও খরচ, সহজলভ্যতা এবং পরিচিত খাবারের মাধ্যমে এগুলো গ্রহণের সুযোগের অভাব এখনো ভোক্তাদের জন্য বড় বাধা।

এভারহোপ ক্যান্সার সেন্টারের ফাংশনাল নিউট্রিশনিস্ট ডা. মঞ্জরি চন্দ্র বলেন, ‘বর্তমানে প্রোটিন গ্রহণ নিয়ে অতিরিক্ত আগ্রহ তৈরি হয়েছে। তবে মানবদেহ একটি নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে কাজ করে। তাই শুধু আলাদা করে প্রোটিন নয়, শরীরকে প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি দিয়ে শক্তিশালী করা গুরুত্বপূর্ণ।’
আমরা প্রতিদিন যে খাবার খাই, সেখান থেকেই প্রোটিন পাওয়া সম্ভব। তবে সমস্যাটি খাবারের বিন্যাসে। নিরামিষভোজীদের জন্য ডাল ছাড়াও টফু, পনির, মটরশুঁটি, বাদাম, বীজ ও সজনে ডাঁটার মতো বিভিন্ন খাবার প্রোটিনের উৎস হতে পারে। এসব খাবার খাদ্যতালিকায় যুক্ত করা প্রয়োজন।

ফাইবারের অজ্ঞতা সমস্যাকে আরও বাড়াচ্ছে

ফাইবারের ক্ষেত্রে মানুষের জ্ঞানের ঘাটতি আরও বেশি। ৮৯ শতাংশ মানুষ তাদের দৈনিক ফাইবারের প্রয়োজনীয়তা সম্পর্কে ভুল ধারণা রাখেন।

ফাইবারের সর্বোচ্চ উপকার পেতে এটি পর্যাপ্ত পরিমাণে খেতে হয়। শুধু দুই টুকরো শসা খেলেই প্রয়োজনীয় ফাইবার পাওয়া যাবে না। তবে প্রতিদিনের খাদ্যতালিকায় ফাইবারসমৃদ্ধ খাবার যোগ করলে তা উপকারী হবে।

সূত্র: এনডিটিভি

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

 জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্যাটারসনে তরুণদের জন্য নতুন বক্সিং ও ফিটনেস সেন্টারের শুভ উদ্বোধন:

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

শাহজালাল থার্ড টার্মিনালে বিমানের একচেটিয়া রাজত্ব শেষ হচ্ছে

এবার আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা

কলমে রিতুনুর কবিতা: জীবন যেখানে জিরো

কলমে রিতুনুর কবিতা: জীবন যেখানে জিরো

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

সুনামগঞ্জে বাণিজ্য মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন

আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন

সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বানিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভস্ট্রিম ও ফায়ারিং স্কোয়াডে কার্যকরের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আমার ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম: মিঠুন

আমার ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম: মিঠুন

Voice of New Jersey

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

প্রোটিন-ফাইবারে ঘাটতি, বাড়ছে সচেতনতার ফারাক

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

ভোক্তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা ক্রমেই বাড়ছে। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, প্রোটিন ও ফাইবার সম্পর্কে মানুষের জ্ঞান, বাস্তবে গ্রহণকৃত ফাইবার ও প্রোটিনের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে।

সম্প্রতি ভারতের ‘দ্য স্টেট অব প্রোটিন অ্যান্ড ফাইবার ইন আরবান ইন্ডিয়া’ শীর্ষক গবেষণায়, শহুরে মানুষের প্রোটিন ও ফাইবার সম্পর্কে ধারণা, এগুলো গ্রহণের মাত্রা, সকালের নাশতা ও জীবনযাপনের অভ্যাস নিয়ে বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, ৭০ শতাংশ উত্তরদাতা প্রতিদিন ৪১ গ্রামের কম প্রোটিন গ্রহণ করেন। এছাড়া ৬১ শতাংশ মানুষ প্রতিদিনের সুপারিশকৃত মাত্রার চেয়ে কম ফাইবার গ্রহণ করেন।

অন্যদিকে, ৭৪ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা দৈনিক প্রোটিনের প্রয়োজনীয়তা সম্পর্কে জানেন। তবে ৫৬ শতাংশ মানুষ আসলে তাদের কতটুকু প্রোটিন প্রয়োজন, সে বিষয়ে ভুল ধারণা রাখেন।

পুষ্টি সম্পর্কে অজ্ঞতা

গবেষণার ফলাফলে পুষ্টি সম্পর্কে জ্ঞানের স্পষ্ট ঘাটতি উঠে এসেছে। প্রায় তিন-চতুর্থাংশ ভোক্তা জানিয়েছেন, তারা দৈনিক প্রোটিনের প্রয়োজনীয়তা সম্পর্কে জানেন। কিন্তু তাদের অর্ধেকেরও বেশি প্রকৃত প্রয়োজনীয় পরিমাণটি সঠিকভাবে বলতে পারেননি।
ফাইবারের ক্ষেত্রে এই ঘাটতি আরও বেশি। ৫৯ শতাংশ মানুষ দাবি করেছেন, তারা দৈনিক ফাইবারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানেন। কিন্তু মাত্র ১১ শতাংশ মানুষ সঠিকভাবে সুপারিশকৃত পরিমাণ বলতে পেরেছেন।

প্রোটিনসমৃদ্ধ খাবারে বড় বাধা কেন?

জরিপ অনুযায়ী, এর অন্যতম প্রধান কারণ খরচ। ৬০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, প্রোটিনসমৃদ্ধ খাবারের উচ্চমূল্য তাদের জন্য বড় বাধা।

ভারতের পেপসিকো ইন্ডিয়ার ফুডস বিভাগের প্রধান বিপণন কর্মকর্তা সাকশি ভার্মা মেনন বলেন, প্রোটিন ও ফাইবার সম্পর্কে সচেতনতা থাকলেও খরচ, সহজলভ্যতা এবং পরিচিত খাবারের মাধ্যমে এগুলো গ্রহণের সুযোগের অভাব এখনো ভোক্তাদের জন্য বড় বাধা।

এভারহোপ ক্যান্সার সেন্টারের ফাংশনাল নিউট্রিশনিস্ট ডা. মঞ্জরি চন্দ্র বলেন, ‘বর্তমানে প্রোটিন গ্রহণ নিয়ে অতিরিক্ত আগ্রহ তৈরি হয়েছে। তবে মানবদেহ একটি নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে কাজ করে। তাই শুধু আলাদা করে প্রোটিন নয়, শরীরকে প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি দিয়ে শক্তিশালী করা গুরুত্বপূর্ণ।’
আমরা প্রতিদিন যে খাবার খাই, সেখান থেকেই প্রোটিন পাওয়া সম্ভব। তবে সমস্যাটি খাবারের বিন্যাসে। নিরামিষভোজীদের জন্য ডাল ছাড়াও টফু, পনির, মটরশুঁটি, বাদাম, বীজ ও সজনে ডাঁটার মতো বিভিন্ন খাবার প্রোটিনের উৎস হতে পারে। এসব খাবার খাদ্যতালিকায় যুক্ত করা প্রয়োজন।

ফাইবারের অজ্ঞতা সমস্যাকে আরও বাড়াচ্ছে

ফাইবারের ক্ষেত্রে মানুষের জ্ঞানের ঘাটতি আরও বেশি। ৮৯ শতাংশ মানুষ তাদের দৈনিক ফাইবারের প্রয়োজনীয়তা সম্পর্কে ভুল ধারণা রাখেন।

ফাইবারের সর্বোচ্চ উপকার পেতে এটি পর্যাপ্ত পরিমাণে খেতে হয়। শুধু দুই টুকরো শসা খেলেই প্রয়োজনীয় ফাইবার পাওয়া যাবে না। তবে প্রতিদিনের খাদ্যতালিকায় ফাইবারসমৃদ্ধ খাবার যোগ করলে তা উপকারী হবে।

সূত্র: এনডিটিভি

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x