মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

তরুণদের মধ্যে কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি, বুঝবেন যেসব লক্ষণে

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪১ পিএম

তরুণদের মধ্যে কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি, বুঝবেন যেসব লক্ষণে

তরুণদের মধ্যে কোলোরেক্টাল ক্যানসার প্রায়ই রোগের অগ্রসর পর্যায়ে শনাক্ত হয়। গবেষকরা দেখতে পেয়েছেন, ২১ বছর বা তার কম বয়সি অধিকাংশ রোগীর ক্ষেত্রে রোগ নির্ণয়ের সময় ক্যানসার ইতোমধ্যেই স্টেজ ৩ বা ৪ এ পৌঁছে গিয়েছিল। মলদ্বার দিয়ে রক্তপাত, ওজন কমে যাওয়া, পেটে ব্যথা এবং মলত্যাগের ধরনে পরিবর্তনের মতো উপসর্গগুলো অনেক সময় উপেক্ষিত হওয়ায় গবেষকরা এ বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

নতুন গবেষণায় দেখা যাচ্ছে, তরুণ রোগীদের মধ্যে অগ্রসর পর্যায়ের কোলোরেক্টাল ক্যানসারের ঘটনা বাড়ছে। এতে উদ্বেগ তৈরি হয়েছে যে রোগের সতর্কতামূলক লক্ষণগুলো হয়ত উপেক্ষিত হচ্ছে অথবা খুব দেরিতে শনাক্ত করা হচ্ছে। গবেষণাটির ফলাফল ২০২৬ সালের ২ থেকে ৬ অক্টোবর সান দিয়েগো কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ন্যাশনাল কনফারেন্স অ্যান্ড এক্সিবিশনে উপস্থাপন করা হয়।

গবেষণায় ২০১২ থেকে ২০২৩ সালের মধ্যে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত ২১ বছর বা তার কম বয়সি ৮৪ জন রোগীর চিকিৎসা-নথি পর্যালোচনা করা হয়।

মাত্র ২০% রোগীর ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয়-স্তরের আত্মীয়ের কোলোরেক্টাল ক্যানসারের পারিবারিক ইতিহাস ছিল। তা সত্ত্বেও রোগ নির্ণয়ের সময় অধিকাংশ রোগীর ক্যানসার ইতোমধ্যেই স্টেজ ৩ বা ৪ এ অগ্রসর হয়ে গিয়েছিল।

উপসর্গ সহজেই উপেক্ষিত হতে পারে

গবেষকরা বলছেন, এই ফলাফল তরুণদের মধ্যে কোলোরেক্টাল ক্যানসারের ক্রমবর্ধমান প্রবণতা এবং রোগটি অগ্রসর পর্যায়ে শনাক্ত হওয়ার বিষয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

সম্ভাব্য সতর্কতামূলক লক্ষণগুলোর মধ্যে রয়েছে- কোমরের নিচের অংশে ব্যথা, পেটে ব্যথা, মলত্যাগের অভ্যাসে পরিবর্তন, ওজন কমে যাওয়া এবং মলদ্বার দিয়ে রক্তপাত। তরুণদের মধ্যে কোলোরেক্টাল ক্যানসার এখনও তুলনামূলকভাবে বিরল হওয়ায় এসব উপসর্গ দেখলে সঙ্গে সঙ্গে ক্যানসারের কথা মনে নাও হতে পারে। কখনো কখনো এগুলো উপেক্ষিত হতে পারে।
গবেষণার লেখক এবং শিশু সার্জারি বিভাগের গবেষণা ফেলো এরিকা আর্নল্ড, এমডি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, কিশোর ও তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে কোলোরেক্টাল ক্যানসারের ঘটনা বাড়ছে। বয়স্কদের মধ্যে শনাক্ত হওয়া কোলোরেক্টাল ক্যানসারের তুলনায় এটি একটি ভিন্ন ধরনের রোগ। রোগটি শনাক্ত হওয়ার সময় এটি প্রায়ই আক্রমণাত্মক অবস্থায় থাকে। পাশাপাশি দেরিতে বা অগ্রসর পর্যায়ে ধরা পড়ে এবং রোগ পুনরায় ফিরে আসা ও মৃত্যুর হারও বেশি।’

রোগ নির্ণয়ে দেরি গুরুতর পরিণতি ডেকে আনতে পারে

গবেষকরা দেখতে পেয়েছেন, রোগ নির্ণয়ে দেরি এবং টিউমারের আক্রমণাত্মক আচরণ—এই দুটি বিষয়ই দীর্ঘমেয়াদি খারাপ ফলাফলের জন্য দায়ী হতে পারে।

গবেষণায় অংশ নেওয়া এক-তৃতীয়াংশেরও বেশি রোগীর পরবর্তীতে ক্যানসার আবার ফিরে আসে। প্রায় অর্ধেক রোগী তাদের রোগের কারণে মারা যান।

গবেষকরা বলছেন, অকারণে ওজন কমে যাওয়া এবং মলদ্বার দিয়ে রক্তপাতের মতো উপসর্গ তরুণ রোগীদের ক্ষেত্রেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। সাধারণত বয়স্কদের মধ্যে দেখা যায় এমন ক্যানসারগুলো যখন কম বয়সে দেখা দিতে শুরু করছে, তখন শিশু ও প্রাপ্তবয়স্ক রোগীদের চিকিৎসা-দলের মধ্যে সমন্বয় করা এবং এসব রোগীর জন্য উপযোগী চিকিৎসা পরিকল্পনা তৈরি করাও গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: সাইন্স ডেইলি

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর কে এই আবের কাওয়াস

খ্রিষ্টান নানা–নানির কাছে বড় হলেও মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ

ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

ময়মনসিংহে বাসে তল্লাশি: ১৩ বোতল বিদেশি মদসহ আটক ২

বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন; সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাশ ৭১৫০

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সময় পরিবর্তন

ডিসেম্বর ঘিরে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি)  দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফর ঘিরে হাওর পাড়ের মানুষের মাঝে আনন্দের বন্যা

Voice of New Jersey

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তরুণদের মধ্যে কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি, বুঝবেন যেসব লক্ষণে

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

তরুণদের মধ্যে কোলোরেক্টাল ক্যানসার প্রায়ই রোগের অগ্রসর পর্যায়ে শনাক্ত হয়। গবেষকরা দেখতে পেয়েছেন, ২১ বছর বা তার কম বয়সি অধিকাংশ রোগীর ক্ষেত্রে রোগ নির্ণয়ের সময় ক্যানসার ইতোমধ্যেই স্টেজ ৩ বা ৪ এ পৌঁছে গিয়েছিল। মলদ্বার দিয়ে রক্তপাত, ওজন কমে যাওয়া, পেটে ব্যথা এবং মলত্যাগের ধরনে পরিবর্তনের মতো উপসর্গগুলো অনেক সময় উপেক্ষিত হওয়ায় গবেষকরা এ বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

নতুন গবেষণায় দেখা যাচ্ছে, তরুণ রোগীদের মধ্যে অগ্রসর পর্যায়ের কোলোরেক্টাল ক্যানসারের ঘটনা বাড়ছে। এতে উদ্বেগ তৈরি হয়েছে যে রোগের সতর্কতামূলক লক্ষণগুলো হয়ত উপেক্ষিত হচ্ছে অথবা খুব দেরিতে শনাক্ত করা হচ্ছে। গবেষণাটির ফলাফল ২০২৬ সালের ২ থেকে ৬ অক্টোবর সান দিয়েগো কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ন্যাশনাল কনফারেন্স অ্যান্ড এক্সিবিশনে উপস্থাপন করা হয়।

গবেষণায় ২০১২ থেকে ২০২৩ সালের মধ্যে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত ২১ বছর বা তার কম বয়সি ৮৪ জন রোগীর চিকিৎসা-নথি পর্যালোচনা করা হয়।

মাত্র ২০% রোগীর ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয়-স্তরের আত্মীয়ের কোলোরেক্টাল ক্যানসারের পারিবারিক ইতিহাস ছিল। তা সত্ত্বেও রোগ নির্ণয়ের সময় অধিকাংশ রোগীর ক্যানসার ইতোমধ্যেই স্টেজ ৩ বা ৪ এ অগ্রসর হয়ে গিয়েছিল।

উপসর্গ সহজেই উপেক্ষিত হতে পারে

গবেষকরা বলছেন, এই ফলাফল তরুণদের মধ্যে কোলোরেক্টাল ক্যানসারের ক্রমবর্ধমান প্রবণতা এবং রোগটি অগ্রসর পর্যায়ে শনাক্ত হওয়ার বিষয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

সম্ভাব্য সতর্কতামূলক লক্ষণগুলোর মধ্যে রয়েছে- কোমরের নিচের অংশে ব্যথা, পেটে ব্যথা, মলত্যাগের অভ্যাসে পরিবর্তন, ওজন কমে যাওয়া এবং মলদ্বার দিয়ে রক্তপাত। তরুণদের মধ্যে কোলোরেক্টাল ক্যানসার এখনও তুলনামূলকভাবে বিরল হওয়ায় এসব উপসর্গ দেখলে সঙ্গে সঙ্গে ক্যানসারের কথা মনে নাও হতে পারে। কখনো কখনো এগুলো উপেক্ষিত হতে পারে।
গবেষণার লেখক এবং শিশু সার্জারি বিভাগের গবেষণা ফেলো এরিকা আর্নল্ড, এমডি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, কিশোর ও তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে কোলোরেক্টাল ক্যানসারের ঘটনা বাড়ছে। বয়স্কদের মধ্যে শনাক্ত হওয়া কোলোরেক্টাল ক্যানসারের তুলনায় এটি একটি ভিন্ন ধরনের রোগ। রোগটি শনাক্ত হওয়ার সময় এটি প্রায়ই আক্রমণাত্মক অবস্থায় থাকে। পাশাপাশি দেরিতে বা অগ্রসর পর্যায়ে ধরা পড়ে এবং রোগ পুনরায় ফিরে আসা ও মৃত্যুর হারও বেশি।’

রোগ নির্ণয়ে দেরি গুরুতর পরিণতি ডেকে আনতে পারে

গবেষকরা দেখতে পেয়েছেন, রোগ নির্ণয়ে দেরি এবং টিউমারের আক্রমণাত্মক আচরণ—এই দুটি বিষয়ই দীর্ঘমেয়াদি খারাপ ফলাফলের জন্য দায়ী হতে পারে।

গবেষণায় অংশ নেওয়া এক-তৃতীয়াংশেরও বেশি রোগীর পরবর্তীতে ক্যানসার আবার ফিরে আসে। প্রায় অর্ধেক রোগী তাদের রোগের কারণে মারা যান।

গবেষকরা বলছেন, অকারণে ওজন কমে যাওয়া এবং মলদ্বার দিয়ে রক্তপাতের মতো উপসর্গ তরুণ রোগীদের ক্ষেত্রেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। সাধারণত বয়স্কদের মধ্যে দেখা যায় এমন ক্যানসারগুলো যখন কম বয়সে দেখা দিতে শুরু করছে, তখন শিশু ও প্রাপ্তবয়স্ক রোগীদের চিকিৎসা-দলের মধ্যে সমন্বয় করা এবং এসব রোগীর জন্য উপযোগী চিকিৎসা পরিকল্পনা তৈরি করাও গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: সাইন্স ডেইলি

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x