সোমবার, ৯ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সাইফুর রহমান শামীম
কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪২ পিএম

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় জেলা বিএনপির আয়োজনে ‘সার্বভৌমত্ব’ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এছাড়াও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বিএনপির অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর এক অস্থিতিশীল অবস্থায় সেনাবাহিনীর বিপথগামী কর্মকর্তারা মহান স্বাধীনতার ঘোষক, স্বাধীনতা যুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক ও তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করেছিলেন। দেশের এমন ক্রান্তিলগ্নে সাধারণ সৈনিকরা ৭ নভেম্বর ভোরবেলা মেজর জেনারেল জিয়াকে মুক্ত করে রাজপথে নেমে পড়েন। এ খবর ছড়িয়ে পড়লে সকালে আপামর জনতা রাস্তায় নেমে একাত্মতা প্রকাশ করে আনন্দ মিছিল করেন। এ ঘটনার মধ্য দিয়ে  সিপাহী-জনতা মেজর জেনারেল জিয়াউর রহমান দেশের সার্বিক দায়ভার গ্রহণ করার পরিবেশ তৈরি করেন। এরপরই জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একদলীয় শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালুর মাধ্যমে তিনি দেশে নতুন রাজনৈতিক ধারার সূচনা করেন। সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি হয়ে যান। গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
দুর্ভিক্ষ, অর্থনৈতিক সংকট ও নানা প্রতিকূলতার সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে জাতীয় উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় শহীদ জিয়াউর রহমানের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপি নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে অনশন

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার এবং কর্মচারীদের ৪০ হাজার টাকা করার প্রস্তাব

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকার কর্মসূচি, বদলি হবে অনলাইনে

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

ঢাবি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার- ২

Voice of New Jersey

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় জেলা বিএনপির আয়োজনে ‘সার্বভৌমত্ব’ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এছাড়াও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বিএনপির অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর এক অস্থিতিশীল অবস্থায় সেনাবাহিনীর বিপথগামী কর্মকর্তারা মহান স্বাধীনতার ঘোষক, স্বাধীনতা যুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক ও তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করেছিলেন। দেশের এমন ক্রান্তিলগ্নে সাধারণ সৈনিকরা ৭ নভেম্বর ভোরবেলা মেজর জেনারেল জিয়াকে মুক্ত করে রাজপথে নেমে পড়েন। এ খবর ছড়িয়ে পড়লে সকালে আপামর জনতা রাস্তায় নেমে একাত্মতা প্রকাশ করে আনন্দ মিছিল করেন। এ ঘটনার মধ্য দিয়ে  সিপাহী-জনতা মেজর জেনারেল জিয়াউর রহমান দেশের সার্বিক দায়ভার গ্রহণ করার পরিবেশ তৈরি করেন। এরপরই জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একদলীয় শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালুর মাধ্যমে তিনি দেশে নতুন রাজনৈতিক ধারার সূচনা করেন। সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি হয়ে যান। গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
দুর্ভিক্ষ, অর্থনৈতিক সংকট ও নানা প্রতিকূলতার সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে জাতীয় উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় শহীদ জিয়াউর রহমানের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপি নানা কর্মসূচি গ্রহণ করেছে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x