সোমবার, ৯ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

পরিবেশবান্ধব উপজেলা গড়ার প্রত্যয় - ইউএনও অশোক বিক্রম চাকমা

দেবীদ্বারে সরকারি শিশু পরিবারে বৃক্ষরোপণ:

হুরবানু আক্তার পলি
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩০ পিএম

দেবীদ্বারে সরকারি শিশু পরিবারে বৃক্ষরোপণ:

হুরবানু আক্তার পলি:দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

দেবীদ্বার পৌর এলাকার গুনাইঘরে অবস্থিত সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে দেবীদ্বার এনজিও ফোরামের উদ্যোগে একটি সামাজিক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, একটি সুস্থ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে পরিবেশের ভারসাম্য রক্ষা করার কোনো বিকল্প নেই। দেবীদ্বারকে একটি আধুনিক এবং পরিবেশবান্ধব সবুজ বনায়নসমৃদ্ধ উপজেলা হিসেবে রূপান্তর করতে আমরা বদ্ধপরিকর। তবে এই মহতী উদ্যোগ কেবল প্রশাসনের একক প্রচেষ্টায় পুরোপুরি সফল করা সম্ভব নয়। দেবীদ্বারের প্রতিটি নাগরিক ও সামাজিক সংগঠন যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবেই আমরা একটি সবুজ ও আদর্শ উপজেলা গড়ে তুলতে পারব। তিনি উপস্থিত সবাইকে অন্তত একটি করে গাছের চারা রোপণ ও সেটির সঠিক পরিচর্যার আহ্বান জানান।
পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) বরুণ দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমানুল হক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর।
এছাড়া এনজিও ফোরামের আহ্বায়ক ও গ্রাম আদালতের উপজেলা সমন্বয়ক মোহাম্মদ সাইফুল করিম খান, আবেদা-মান্নান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোরশেদ আলম ভূঁইয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা (সি ই ও) উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম, পেইজের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ এমদাদ হোসেন, পপির শাখাব্যবস্থাপক শেখ ফয়সাল প্রমূখ।
সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিশু পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে আয়োজকরা দেবীদ্বারের পরিবেশ রক্ষায় এ ধরনের সামাজিক ও স্বেচ্ছামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এনজিও ফোরামের সদস‍্য,- আবেদা মান্নান ফাউন্ডেশন, পপি, ব্র‍্যাক, পদক্ষেপ, শক্তি, পল্লীমঙ্গল, আশা, ইপসা, পেইজ, আরারেফ, সাজেদাসহ প্রায় ২০ টি এনজিওর পক্ষ থেকে ৫ টি ফলদ, বৃক্ষসহ নানা জাতের প্রায় একশত চারা বিতররণ ও রোপন করা হয়।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, এসময়ে শিশু পরিবারের সদস‍্যদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন এবং শিশু পরিবারের সদস‍্যদের জন‍্য একটি পাঠাগার নির্মানের ঘোষণা ও খুব শীঘ্রই তা বাস্তবায়নের আশ্বাস দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে অনশন

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার এবং কর্মচারীদের ৪০ হাজার টাকা করার প্রস্তাব

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকার কর্মসূচি, বদলি হবে অনলাইনে

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

ঢাবি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার- ২

Voice of New Jersey

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দেবীদ্বারে সরকারি শিশু পরিবারে বৃক্ষরোপণ:

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

হুরবানু আক্তার পলি:দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

দেবীদ্বার পৌর এলাকার গুনাইঘরে অবস্থিত সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে দেবীদ্বার এনজিও ফোরামের উদ্যোগে একটি সামাজিক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, একটি সুস্থ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে পরিবেশের ভারসাম্য রক্ষা করার কোনো বিকল্প নেই। দেবীদ্বারকে একটি আধুনিক এবং পরিবেশবান্ধব সবুজ বনায়নসমৃদ্ধ উপজেলা হিসেবে রূপান্তর করতে আমরা বদ্ধপরিকর। তবে এই মহতী উদ্যোগ কেবল প্রশাসনের একক প্রচেষ্টায় পুরোপুরি সফল করা সম্ভব নয়। দেবীদ্বারের প্রতিটি নাগরিক ও সামাজিক সংগঠন যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবেই আমরা একটি সবুজ ও আদর্শ উপজেলা গড়ে তুলতে পারব। তিনি উপস্থিত সবাইকে অন্তত একটি করে গাছের চারা রোপণ ও সেটির সঠিক পরিচর্যার আহ্বান জানান।
পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) বরুণ দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমানুল হক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর।
এছাড়া এনজিও ফোরামের আহ্বায়ক ও গ্রাম আদালতের উপজেলা সমন্বয়ক মোহাম্মদ সাইফুল করিম খান, আবেদা-মান্নান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোরশেদ আলম ভূঁইয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা (সি ই ও) উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম, পেইজের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ এমদাদ হোসেন, পপির শাখাব্যবস্থাপক শেখ ফয়সাল প্রমূখ।
সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিশু পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে আয়োজকরা দেবীদ্বারের পরিবেশ রক্ষায় এ ধরনের সামাজিক ও স্বেচ্ছামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এনজিও ফোরামের সদস‍্য,- আবেদা মান্নান ফাউন্ডেশন, পপি, ব্র‍্যাক, পদক্ষেপ, শক্তি, পল্লীমঙ্গল, আশা, ইপসা, পেইজ, আরারেফ, সাজেদাসহ প্রায় ২০ টি এনজিওর পক্ষ থেকে ৫ টি ফলদ, বৃক্ষসহ নানা জাতের প্রায় একশত চারা বিতররণ ও রোপন করা হয়।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, এসময়ে শিশু পরিবারের সদস‍্যদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন এবং শিশু পরিবারের সদস‍্যদের জন‍্য একটি পাঠাগার নির্মানের ঘোষণা ও খুব শীঘ্রই তা বাস্তবায়নের আশ্বাস দেন।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x