সোমবার, ৯ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

গ্রামপুলিশের বেতন ও আনুতোষিক বাড়ল:

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ পিএম

গ্রামপুলিশের বেতন ও আনুতোষিক বাড়ল:

নিজস্ব প্রতিবেদক:

গ্রামপুলিশ সদস্যদের বেতন-ভাতা এবং অবসরকালীন আনুতোষিক উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ গ্রামপুলিশ সদস্যদের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রামপুলিশ প্রধানদের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রামপুলিশের মহাসমাবেশে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই সরকারের এসব সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মহাসমাবেশে জানানো হয়, বেতন বৃদ্ধির পাশাপাশি গ্রামপুলিশদের অবসরকালীন আনুতোষিকের পরিমাণও বাড়ানো হয়েছে। সাধারণ গ্রামপুলিশ সদস্যদের জন্য ৭০ হাজার টাকার পরিবর্তে ৮০ হাজার টাকা এবং গ্রামপুলিশ প্রধানদের জন্য ৮০ হাজার টাকার পরিবর্তে ১ লাখ টাকা আনুতোষিক নির্ধারণ করা হয়েছে।

তৃণমূলের নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি গ্রাম ও ইউনিয়ন নিরাপদ থাকলে বাংলাদেশও নিরাপদ থাকবে। তৃণমূল জনগোষ্ঠীর মধ্যে শান্তি ও স্বস্তি বজায় থাকলে তার ইতিবাচক প্রভাব পুরো দেশেই পড়বে। শহরায়ন ও নগরায়ন বাড়লেও দেশের অধিকাংশ মানুষের শিকড় এখনো গ্রামকেন্দ্রিক উল্লেখ করে তিনি বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়তে গ্রামীণ জনগোষ্ঠীর শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা জরুরি।

সামাজিক মূল্যবোধ পুনরুজ্জীবিত করার তাগিদ

অতীতের ফ্যাসিবাদী শাসনামলে সমাজে সৃষ্ট অবক্ষয় ও অনৈক্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে হীনস্বার্থ ও গোষ্ঠীগত দ্বন্দ্ব উসকে দিয়ে দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতা বিনষ্ট করা হয়েছিল। তৃণমূল পর্যায়েও প্রতিশোধ ও প্রতিহিংসার পরিবেশ তৈরি করা হয়েছিল।

তিনি মন্তব্য করেন, এ ধরনের সামাজিক পরিস্থিতির উন্নয়নে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম যথেষ্ট নয়। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। স্থানীয় প্রশাসনের প্রতিনিধি হিসেবে গ্রামপুলিশ সদস্যরা এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আইনশৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশের তথ্যভিত্তিক ভূমিকা

গ্রামপুলিশের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, তৃণমূল পর্যায়ে কোথায় কী ঘটছে বা অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে—তা গ্রামপুলিশ সদস্যরা দায়িত্ব পালনের সুбаতেই আগেভাগে জানতে পারেন। এসব তথ্য যথাসময়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা তাৎক্ষণিক ও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে অনশন

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার এবং কর্মচারীদের ৪০ হাজার টাকা করার প্রস্তাব

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকার কর্মসূচি, বদলি হবে অনলাইনে

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

ঢাবি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার- ২

Voice of New Jersey

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

গ্রামপুলিশের বেতন ও আনুতোষিক বাড়ল:

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক:

গ্রামপুলিশ সদস্যদের বেতন-ভাতা এবং অবসরকালীন আনুতোষিক উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ গ্রামপুলিশ সদস্যদের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রামপুলিশ প্রধানদের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রামপুলিশের মহাসমাবেশে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই সরকারের এসব সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মহাসমাবেশে জানানো হয়, বেতন বৃদ্ধির পাশাপাশি গ্রামপুলিশদের অবসরকালীন আনুতোষিকের পরিমাণও বাড়ানো হয়েছে। সাধারণ গ্রামপুলিশ সদস্যদের জন্য ৭০ হাজার টাকার পরিবর্তে ৮০ হাজার টাকা এবং গ্রামপুলিশ প্রধানদের জন্য ৮০ হাজার টাকার পরিবর্তে ১ লাখ টাকা আনুতোষিক নির্ধারণ করা হয়েছে।

তৃণমূলের নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি গ্রাম ও ইউনিয়ন নিরাপদ থাকলে বাংলাদেশও নিরাপদ থাকবে। তৃণমূল জনগোষ্ঠীর মধ্যে শান্তি ও স্বস্তি বজায় থাকলে তার ইতিবাচক প্রভাব পুরো দেশেই পড়বে। শহরায়ন ও নগরায়ন বাড়লেও দেশের অধিকাংশ মানুষের শিকড় এখনো গ্রামকেন্দ্রিক উল্লেখ করে তিনি বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়তে গ্রামীণ জনগোষ্ঠীর শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা জরুরি।

সামাজিক মূল্যবোধ পুনরুজ্জীবিত করার তাগিদ

অতীতের ফ্যাসিবাদী শাসনামলে সমাজে সৃষ্ট অবক্ষয় ও অনৈক্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে হীনস্বার্থ ও গোষ্ঠীগত দ্বন্দ্ব উসকে দিয়ে দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতা বিনষ্ট করা হয়েছিল। তৃণমূল পর্যায়েও প্রতিশোধ ও প্রতিহিংসার পরিবেশ তৈরি করা হয়েছিল।

তিনি মন্তব্য করেন, এ ধরনের সামাজিক পরিস্থিতির উন্নয়নে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম যথেষ্ট নয়। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। স্থানীয় প্রশাসনের প্রতিনিধি হিসেবে গ্রামপুলিশ সদস্যরা এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আইনশৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশের তথ্যভিত্তিক ভূমিকা

গ্রামপুলিশের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, তৃণমূল পর্যায়ে কোথায় কী ঘটছে বা অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে—তা গ্রামপুলিশ সদস্যরা দায়িত্ব পালনের সুбаতেই আগেভাগে জানতে পারেন। এসব তথ্য যথাসময়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা তাৎক্ষণিক ও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
গ্রামপুলিশের বেতন ও আনুতোষিক বাড়ল:
0:00 / 0:00
1x