মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

মহেশপুর সীমান্তে ধানক্ষেতের আইলে নারীর মরদেহ উদ্ধার, মিলেছে পরিচয়

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

মহেশপুর সীমান্তে ধানক্ষেতের আইলে নারীর মরদেহ উদ্ধার, মিলেছে পরিচয়

মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা:

 সীমান্তবর্তী এলাকায় ধানক্ষেতের আইল থেকে মনি বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের পিপুলবাড়িয়া মৌজার চাপাতলা গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তাঁর পরিচয় জানা না গেলেও পরে মোবাইল ফোনের সূত্র ধরে পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তিনি যশোর কোতোয়ালি থানার বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম নাসির উদ্দীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ২টার দিকে স্থানীয় কৃষক মো. ইসমাইল হোসেন তাঁর ধানক্ষেতের আইলে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি গ্রামের লোকজনকে জানান। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহটির মাথা ও শরীর ধানক্ষেতের আইলে এবং দুই পা ক্ষেতের পানিতে ছিল। এ সময় তাঁর পরনে কালো বোরকা ও গোলাপি রঙের সালোয়ার-কামিজ ছিল। পাশে একটি কালো ভ্যানিটি ব্যাগ ও এক জোড়া জুতা পড়ে ছিল। তাঁর হাতে চুড়ি, কানে দুল ও নাকে নাকফুল ছিল।
পরবর্তী সময়ে মরদেহের সঙ্গে থাকা মোবাইল ফোনের নম্বরের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা হয়। ব্যাগে থাকা ভারতের কয়েকটি মোবাইল নম্বর এবং ফোনের তথ্যও সংগ্রহ করেছে পুলিশ।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে  মহেশপুর থানার ওসি ইমরাম আলম জানায়, মনি বেগমের ছেলে-মেয়ে ও নিকটাত্মীয়রা ভারতে বসবাস করেন। তাঁদের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে গত ২ নভেম্বর তিনি নিজ বাড়ি থেকে বের হন। ধারণা করা হচ্ছে, পাসপোর্ট ছাড়া অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার উদ্দেশ্যে মহেশপুর সীমান্ত এলাকায় এসেছিলেন তিনি। ঘটনাস্থল থেকে ভারতীয় সীমান্তের দূরত্ব আনুমানিক দুই কিলোমিটার।
মরদেহের ডান কানের নিচে ক্ষত ও রক্তের চিহ্ন দেখা গেছে। এ ছাড়া শরীরে কিছু অস্বাভাবিক চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে স্ট্রোক অথবা সাপের কামড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
মহেশপুর থানার এসআই টিপু ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত করছে। এবিষয়ে  ৪৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন এটি সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার দূরে যা বিজিবির বিষয় না। এটি পুলিশ কেস হিসাবে তারা লাশ উদ্ধার করে আইনী কার্যক্রম করছে

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঢামেকে চিকিৎসাসেবা চাইতে গিয়ে প্রহৃত রোগীর স্বজন, থানায় লিখিত অভিযোগ

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিক্ষোভ ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিএনপি

সেনাবাহিনীর ২৬ ইসিবির উদ্যােগের উন্নয়ন  কার্যক্রম

বিমানের দাম্মামগামী ফ্লাইট শুরু ৭ নভেম্বর

জেলা প্রশাসক ফুলপুর  উপজেলা পরিদর্শন ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন প্রশিক্ষণে অংশ গ্রহন

জেলা প্রশাসক ফুলপুর উপজেলা পরিদর্শন ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন প্রশিক্ষণে অংশ গ্রহন

মহেশপুর সীমান্তে ধানক্ষেতের আইলে নারীর মরদেহ উদ্ধার, মিলেছে পরিচয়

মহেশপুর সীমান্তে ধানক্ষেতের আইলে নারীর মরদেহ উদ্ধার, মিলেছে পরিচয়

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা হচ্ছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি প্রবাসীদের জন্য সরকারের জরুরি বার্তা

Voice of New Jersey

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মহেশপুর সীমান্তে ধানক্ষেতের আইলে নারীর মরদেহ উদ্ধার, মিলেছে পরিচয়

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা:

 সীমান্তবর্তী এলাকায় ধানক্ষেতের আইল থেকে মনি বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের পিপুলবাড়িয়া মৌজার চাপাতলা গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তাঁর পরিচয় জানা না গেলেও পরে মোবাইল ফোনের সূত্র ধরে পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তিনি যশোর কোতোয়ালি থানার বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম নাসির উদ্দীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ২টার দিকে স্থানীয় কৃষক মো. ইসমাইল হোসেন তাঁর ধানক্ষেতের আইলে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি গ্রামের লোকজনকে জানান। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহটির মাথা ও শরীর ধানক্ষেতের আইলে এবং দুই পা ক্ষেতের পানিতে ছিল। এ সময় তাঁর পরনে কালো বোরকা ও গোলাপি রঙের সালোয়ার-কামিজ ছিল। পাশে একটি কালো ভ্যানিটি ব্যাগ ও এক জোড়া জুতা পড়ে ছিল। তাঁর হাতে চুড়ি, কানে দুল ও নাকে নাকফুল ছিল।
পরবর্তী সময়ে মরদেহের সঙ্গে থাকা মোবাইল ফোনের নম্বরের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা হয়। ব্যাগে থাকা ভারতের কয়েকটি মোবাইল নম্বর এবং ফোনের তথ্যও সংগ্রহ করেছে পুলিশ।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে  মহেশপুর থানার ওসি ইমরাম আলম জানায়, মনি বেগমের ছেলে-মেয়ে ও নিকটাত্মীয়রা ভারতে বসবাস করেন। তাঁদের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে গত ২ নভেম্বর তিনি নিজ বাড়ি থেকে বের হন। ধারণা করা হচ্ছে, পাসপোর্ট ছাড়া অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার উদ্দেশ্যে মহেশপুর সীমান্ত এলাকায় এসেছিলেন তিনি। ঘটনাস্থল থেকে ভারতীয় সীমান্তের দূরত্ব আনুমানিক দুই কিলোমিটার।
মরদেহের ডান কানের নিচে ক্ষত ও রক্তের চিহ্ন দেখা গেছে। এ ছাড়া শরীরে কিছু অস্বাভাবিক চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে স্ট্রোক অথবা সাপের কামড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
মহেশপুর থানার এসআই টিপু ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত করছে। এবিষয়ে  ৪৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন এটি সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার দূরে যা বিজিবির বিষয় না। এটি পুলিশ কেস হিসাবে তারা লাশ উদ্ধার করে আইনী কার্যক্রম করছে

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x