মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবস উপলক্ষে

বিচারহীনতাই সাংবাদিক নির্যাতনের হার বাড়িয়ে দিয়েছে: কুমিল্লায় বক্তারা

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম

বিচারহীনতাই সাংবাদিক নির্যাতনের হার বাড়িয়ে দিয়েছে: কুমিল্লায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

রাজনৈতিক পটপরিবর্তনের পরেও গণমাধ্যমের স্বাধীনতা এবং মাঠপর্যায়ে সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতির কাঙ্ক্ষিত কোনো গুণগত পরিবর্তন হয়নি। বিগত বছরের তুলনায় বর্তমানে সাংবাদিকদের ওপর সহিংসতা ও হয়রানির হার আরও বৃদ্ধি পেয়েছে। সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের বিচার না হওয়ার ফলেই এই প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। যদি এটি অবিলম্বে থামানো না যায়, তবে মুক্ত সাংবাদিকতা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং সমাজে অপরাধ প্রবণতা আরও বেড়ে যাবে।

সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবস উপলক্ষে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লা’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা, সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, সাবেক সহ-সভাপতি ও এই সময়ের জেলা প্রতিনিধি অধ্যাপক মীর শাহ আলম, দেবিদ্বার প্রেস ক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, যমুনা টিভির ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ মিয়া, এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, সময় টিভির ব্যুরো প্রধান বাহার রায়হান, দৈনিক আজকের আওয়াজের জেলা প্রতিনিধি মো. শহীদুল্লাহ মিয়াজী, মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুছা, দৈনিক শিরোনামের প্রধান প্রতিবেদক মোতাহের হোসেন মাহবুব, প্রবীণ সাংবাদিক মো. শহীদুল্লাহ (দৈনিক আজকের কুমিল্লা), প্রেস ক্লাবের অর্থ সম্পাদক শাহ আলম শফি, পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দামাল, দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি রবিউল বাশার খান, সময় টিভির জেলা রিপোর্টার জহিরুল হক বাবু, সাপ্তাহিক গোমেতির সম্পাদক মোবারক হোসেন এবং দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনক প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক কল্যাণ পরিষদের সহ-সভাপতি, লেখক ও কলামিস্ট ডা. আবদুল আউয়াল। এরপর পরিষদের সদস্যরা অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভার দ্বিতীয় পর্বে কুমিল্লায় পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার শিকার আটজন সাহসী সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট ও ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন—
১. রফিকুল ইসলাম চৌধুরী খোকন (কুমিল্লা ব্যুরো প্রধান, যমুনা টিভি)

২. বাহার রায়হান (কুমিল্লা ব্যুরো প্রধান, সময় টিভি)

৩. আবদুল্লাহ আল মারুফ (প্রতিনিধি, স্টার নিউজ)

৪. আবুল কালাম আজাদ (সাবেক চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি, যুগান্তর)

৫. মো. সাখাওয়াত হাফিজ (সম্পাদক, একুশে বাংলা পত্রিকা)

৬. ম্যাক রানা (প্রতিনিধি, বিজয় টিভি)

৭. আশিকুর রহমান আশিক (জেলা প্রতিনিধি, জাগরণী টিভি)

৮. মাহাবুব আরিফ (সাধারণ সম্পাদক, মুরাদনগর প্রেস ক্লাব)

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা পেশাগত দায়িত্ব পালনে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের মধ্যকার পারস্পরিক ঐক্য আরও সুদৃঢ় করার জোরালো আহ্বান জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঢামেকে চিকিৎসাসেবা চাইতে গিয়ে প্রহৃত রোগীর স্বজন, থানায় লিখিত অভিযোগ

মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা হচ্ছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি প্রবাসীদের জন্য সরকারের জরুরি বার্তা

আসন্ন শ্রীশ্রী শ্যামা পূজা ২০২৬উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত পুলিশ সুপারের সাথে পূজা উদযাপন কমিটির মত বিনিময় সভা

কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে মাদকসহ ১ জন  গ্রেফতার

ভূরুঙ্গামারীতে মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি

ভূরুঙ্গামারীতে মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি

বিচারহীনতাই সাংবাদিক নির্যাতনের হার বাড়িয়ে দিয়েছে: কুমিল্লায় বক্তারা

বিচারহীনতাই সাংবাদিক নির্যাতনের হার বাড়িয়ে দিয়েছে: কুমিল্লায় বক্তারা

রিপাবলিকানদের সেনেট ও কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা রক্ষায় নির্বাচনী প্রচারণায় ট্রাম্প

ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে

সাজেকে ফের জেএসএস-ইউপিডিএফ গোলাগুলি, সোমবার থেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ

Voice of New Jersey

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিচারহীনতাই সাংবাদিক নির্যাতনের হার বাড়িয়ে দিয়েছে: কুমিল্লায় বক্তারা

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

রাজনৈতিক পটপরিবর্তনের পরেও গণমাধ্যমের স্বাধীনতা এবং মাঠপর্যায়ে সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতির কাঙ্ক্ষিত কোনো গুণগত পরিবর্তন হয়নি। বিগত বছরের তুলনায় বর্তমানে সাংবাদিকদের ওপর সহিংসতা ও হয়রানির হার আরও বৃদ্ধি পেয়েছে। সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের বিচার না হওয়ার ফলেই এই প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। যদি এটি অবিলম্বে থামানো না যায়, তবে মুক্ত সাংবাদিকতা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং সমাজে অপরাধ প্রবণতা আরও বেড়ে যাবে।

সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবস উপলক্ষে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লা’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা, সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, সাবেক সহ-সভাপতি ও এই সময়ের জেলা প্রতিনিধি অধ্যাপক মীর শাহ আলম, দেবিদ্বার প্রেস ক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, যমুনা টিভির ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ মিয়া, এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, সময় টিভির ব্যুরো প্রধান বাহার রায়হান, দৈনিক আজকের আওয়াজের জেলা প্রতিনিধি মো. শহীদুল্লাহ মিয়াজী, মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুছা, দৈনিক শিরোনামের প্রধান প্রতিবেদক মোতাহের হোসেন মাহবুব, প্রবীণ সাংবাদিক মো. শহীদুল্লাহ (দৈনিক আজকের কুমিল্লা), প্রেস ক্লাবের অর্থ সম্পাদক শাহ আলম শফি, পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দামাল, দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি রবিউল বাশার খান, সময় টিভির জেলা রিপোর্টার জহিরুল হক বাবু, সাপ্তাহিক গোমেতির সম্পাদক মোবারক হোসেন এবং দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনক প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক কল্যাণ পরিষদের সহ-সভাপতি, লেখক ও কলামিস্ট ডা. আবদুল আউয়াল। এরপর পরিষদের সদস্যরা অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভার দ্বিতীয় পর্বে কুমিল্লায় পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার শিকার আটজন সাহসী সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট ও ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন—
১. রফিকুল ইসলাম চৌধুরী খোকন (কুমিল্লা ব্যুরো প্রধান, যমুনা টিভি)

২. বাহার রায়হান (কুমিল্লা ব্যুরো প্রধান, সময় টিভি)

৩. আবদুল্লাহ আল মারুফ (প্রতিনিধি, স্টার নিউজ)

৪. আবুল কালাম আজাদ (সাবেক চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি, যুগান্তর)

৫. মো. সাখাওয়াত হাফিজ (সম্পাদক, একুশে বাংলা পত্রিকা)

৬. ম্যাক রানা (প্রতিনিধি, বিজয় টিভি)

৭. আশিকুর রহমান আশিক (জেলা প্রতিনিধি, জাগরণী টিভি)

৮. মাহাবুব আরিফ (সাধারণ সম্পাদক, মুরাদনগর প্রেস ক্লাব)

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা পেশাগত দায়িত্ব পালনে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের মধ্যকার পারস্পরিক ঐক্য আরও সুদৃঢ় করার জোরালো আহ্বান জানান।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x