রবিবার, ১ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলার শাখার উদ্যোগে মানববন্ধন

মকবুল হোসেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১০:১০ পিএম

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে  বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলার শাখার উদ্যোগে মানববন্ধন

মকবুল হোসেন, ময়মনসিংহ

 সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, হত্যার নেপথ্যের রহস্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ অক্টোবর শনিবার  সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেসক্লাব , নেত্রকোণা জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান শামীম তালুকদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম ও বাংলাদেশ প্রেসক্লাব বারহাট্টা উপজেলা শাখার সভাপতি প্রভাষক সুমন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ননী গোপাল সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মোনায়েম খান, হাওর বন্ধু ইকবাল হোসেন, সাংবাদিক ও সহকারী অধ্যাপক বিজয় দাস, সাংবাদিক আবুল কাশেম আবাদী এবং সহ-সভাপতি শহিদুল ইসলাম শফিক প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য নুরুল ইসলাম মানিক,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক খসরু মিয়া দিপু ও সহ-সাংগঠনিক ইকবাল কবির এবং প্রচার সম্পাদক তানভীর আহমেদ। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয় ঘটনা। একজন মানুষ হিসেবে আলিফ ফকিরের বেঁচে থাকার অধিকার যেমন ছিল, তেমনি একজন সাংবাদিক হিসেবে সত্য তুলে ধরার অধিকারও ছিল। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের স্বজন হারানোর বেদনা নয়, বরং সমাজের নিরাপত্তা, আইনের শাসন এবং স্বাধীন সাংবাদিকতার জন্যও বড় ধরনের হুমকি।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরেন। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাদের জীবন দিতে হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত হবে। আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। কোনো প্রভাবশালী মহল কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে যেন অপরাধীরা পার পেয়ে না যায়, সে বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

মানববন্ধন থেকে বক্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—হত্যাকাণ্ডে সরাসরি জড়িত  হামলাকারীসহ পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও সহযোগীদের দ্রুত গ্রেপ্তার; হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ ও নেপথ্যের রহস্য উদঘাটন; নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত অভিযোগপত্র দাখিল; মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান এবং ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আলিফ ফকির হত্যার বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের প্রতিবাদ অব্যাহত থাকবে। তারা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এখানে উল্লেখ্য যে, গত ১৫ অক্টোবর নেত্রকোণার দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থানকালে হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। বৃহস্পতিবার রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে গেলে
তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একজন সাংবাদিকের এমন নির্মম হত্যাকাণ্ডে স্থানীয় সাংবাদিক সমাজ, সহকর্মী ও সচেতন মহলে শোক, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্পষ্টভাবে জানান, আলিফ ফকিরের হত্যার বিচার নিশ্চিত করা শুধু তার পরিবারের দাবি নয়, এটি সাংবাদিক সমাজের নিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠারও দাবি। তারা দ্রুত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঢামেকে চিকিৎসাসেবা চাইতে গিয়ে প্রহৃত রোগীর স্বজন, থানায় লিখিত অভিযোগ

ক্রিপ্টো চুরি ও ভুয়া পরিচয়ে কর্মী পাঠিয়ে বৈদেশিক মুদ্রা বজাচ্ছে উত্তর কোরিয়া

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে  বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলার শাখার উদ্যোগে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলার শাখার উদ্যোগে মানববন্ধন

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচ এস সি পরীক্ষায় পাশের হার ৫১.৪৪ শতাংশ

এমপির বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ করার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল সমাবেশ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশী নির্যাতনের অভিযোগ পুলিশের অস্বীকার

আর্মেনীয় পার্লামেন্টে ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব নিয়ে তুমুল মারামারি

এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, কমেছে জিপিএ-৫

ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার

ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার

Voice of New Jersey

রোববার, ০১ নভেম্বর ২০২৬

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলার শাখার উদ্যোগে মানববন্ধন

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

মকবুল হোসেন, ময়মনসিংহ

 সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, হত্যার নেপথ্যের রহস্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ অক্টোবর শনিবার  সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেসক্লাব , নেত্রকোণা জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান শামীম তালুকদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম ও বাংলাদেশ প্রেসক্লাব বারহাট্টা উপজেলা শাখার সভাপতি প্রভাষক সুমন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ননী গোপাল সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মোনায়েম খান, হাওর বন্ধু ইকবাল হোসেন, সাংবাদিক ও সহকারী অধ্যাপক বিজয় দাস, সাংবাদিক আবুল কাশেম আবাদী এবং সহ-সভাপতি শহিদুল ইসলাম শফিক প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য নুরুল ইসলাম মানিক,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক খসরু মিয়া দিপু ও সহ-সাংগঠনিক ইকবাল কবির এবং প্রচার সম্পাদক তানভীর আহমেদ। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয় ঘটনা। একজন মানুষ হিসেবে আলিফ ফকিরের বেঁচে থাকার অধিকার যেমন ছিল, তেমনি একজন সাংবাদিক হিসেবে সত্য তুলে ধরার অধিকারও ছিল। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের স্বজন হারানোর বেদনা নয়, বরং সমাজের নিরাপত্তা, আইনের শাসন এবং স্বাধীন সাংবাদিকতার জন্যও বড় ধরনের হুমকি।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরেন। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাদের জীবন দিতে হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত হবে। আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। কোনো প্রভাবশালী মহল কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে যেন অপরাধীরা পার পেয়ে না যায়, সে বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

মানববন্ধন থেকে বক্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—হত্যাকাণ্ডে সরাসরি জড়িত  হামলাকারীসহ পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও সহযোগীদের দ্রুত গ্রেপ্তার; হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ ও নেপথ্যের রহস্য উদঘাটন; নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত অভিযোগপত্র দাখিল; মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান এবং ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আলিফ ফকির হত্যার বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের প্রতিবাদ অব্যাহত থাকবে। তারা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এখানে উল্লেখ্য যে, গত ১৫ অক্টোবর নেত্রকোণার দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থানকালে হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। বৃহস্পতিবার রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে গেলে
তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একজন সাংবাদিকের এমন নির্মম হত্যাকাণ্ডে স্থানীয় সাংবাদিক সমাজ, সহকর্মী ও সচেতন মহলে শোক, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্পষ্টভাবে জানান, আলিফ ফকিরের হত্যার বিচার নিশ্চিত করা শুধু তার পরিবারের দাবি নয়, এটি সাংবাদিক সমাজের নিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠারও দাবি। তারা দ্রুত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x