শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ক্র্যাবের আল্টিমেটাম

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ এএম

সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ক্র্যাবের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অনুসন্ধানী সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে সাভার মডেল থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটির সদস্যরা। কর্মসূচিতে নেতারা মামলা প্রত্যাহারের জন্য পুলিশকে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন। সেই সঙ্গে এ ধরনের মিথ্যা মামলায় নাম অন্তর্ভুক্তির পেছনে যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। কামরুজ্জামান খান ডেইলি টাইমস অব বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাভলু, সারোয়ার আলম, সাংগঠনিক সম্পাদক নিহাল হাসনাইন, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সদস্য ইকরামুল কবির টিপু, ইসমাইল হোসেন ইমু, সাইফুল ইসলাম, নাদিয়া শারমিন, সাইফুল জুয়েল, গোলাম মোস্তফা ধ্রুব, সুশান্ত সাহা প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়া সংগঠনের সাবেক সভাপতি এস এম আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, সাবেক সহসভাপতি সাব্বির মাহমুদসহ বর্তমান নেতারা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, কামরুজ্জামান খানের বিরুদ্ধে একটি সাজানো ও মিথ্যা মামলা করা হয়েছে। মামলার সময় তিনি পেশাগত দায়িত্ব পালনে পুলিশ হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন। এ অবস্থায় কীভাবে তাকে মামলায় আসামি করা হলো, তা তদন্ত করে দেখার দাবি জানান তিনি।

ক্র্যাব সভাপতি বলেন, মামলা করার আগে যথাযথ তদন্ত করা হয়েছে কি না, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। পুলিশ প্রশাসনকে দ্রুত মামলাটি প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ১০ দিনের মধ্যে মামলায় কামরুজ্জামান খানের নাম বাদ না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলু বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে সাজানো মামলা, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে অতীতেও সাংবাদিকদের রাজপথে দাঁড়াতে হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে আবারও একজন সহকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজপথে দাঁড়াতে হচ্ছে, যা দুঃখজনক।

তিনি বলেন, কোনো মামলা করার আগে অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করা হয় বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তাহলে কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে সেই তদন্ত করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি মামলাটি কীভাবে ও কার প্ররোচনায় হয়েছে, তা তদন্তের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিকরা কারও প্রতিদ্বন্দ্বী বা শত্রু নন। তারা দেশ ও মানুষের স্বার্থে সত্য তুলে ধরার কাজ করেন। তাই পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হয়রানি করা উচিত নয়।

তারা বলেন, মামলায় কামরুজ্জামান খানকে আসামি করার আগে তিনি ঘটনাস্থলে ছিলেন কি না, তা তদন্ত করা প্রয়োজন ছিল। যথাযথ তদন্ত ছাড়া তার নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়ে থাকলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

ক্র্যাবের সদস্যরা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে কামরুজ্জামান খানের বিরুদ্ধে করা মামলা দ্রুত প্রত্যাহার এবং ভবিষ্যতে তাকে কোনো ধরনের হয়রানি না করার দাবি জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

 জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্যাটারসনে তরুণদের জন্য নতুন বক্সিং ও ফিটনেস সেন্টারের শুভ উদ্বোধন:

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

শাহজালাল থার্ড টার্মিনালে বিমানের একচেটিয়া রাজত্ব শেষ হচ্ছে

এবার আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা

কলমে রিতুনুর কবিতা: জীবন যেখানে জিরো

কলমে রিতুনুর কবিতা: জীবন যেখানে জিরো

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

সুনামগঞ্জে বাণিজ্য মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন

আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন

সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বানিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভস্ট্রিম ও ফায়ারিং স্কোয়াডে কার্যকরের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আমার ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম: মিঠুন

আমার ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম: মিঠুন

Voice of New Jersey

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ক্র্যাবের আল্টিমেটাম

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অনুসন্ধানী সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে সাভার মডেল থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটির সদস্যরা। কর্মসূচিতে নেতারা মামলা প্রত্যাহারের জন্য পুলিশকে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন। সেই সঙ্গে এ ধরনের মিথ্যা মামলায় নাম অন্তর্ভুক্তির পেছনে যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। কামরুজ্জামান খান ডেইলি টাইমস অব বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাভলু, সারোয়ার আলম, সাংগঠনিক সম্পাদক নিহাল হাসনাইন, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সদস্য ইকরামুল কবির টিপু, ইসমাইল হোসেন ইমু, সাইফুল ইসলাম, নাদিয়া শারমিন, সাইফুল জুয়েল, গোলাম মোস্তফা ধ্রুব, সুশান্ত সাহা প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়া সংগঠনের সাবেক সভাপতি এস এম আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, সাবেক সহসভাপতি সাব্বির মাহমুদসহ বর্তমান নেতারা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, কামরুজ্জামান খানের বিরুদ্ধে একটি সাজানো ও মিথ্যা মামলা করা হয়েছে। মামলার সময় তিনি পেশাগত দায়িত্ব পালনে পুলিশ হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন। এ অবস্থায় কীভাবে তাকে মামলায় আসামি করা হলো, তা তদন্ত করে দেখার দাবি জানান তিনি।

ক্র্যাব সভাপতি বলেন, মামলা করার আগে যথাযথ তদন্ত করা হয়েছে কি না, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। পুলিশ প্রশাসনকে দ্রুত মামলাটি প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ১০ দিনের মধ্যে মামলায় কামরুজ্জামান খানের নাম বাদ না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলু বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে সাজানো মামলা, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে অতীতেও সাংবাদিকদের রাজপথে দাঁড়াতে হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে আবারও একজন সহকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজপথে দাঁড়াতে হচ্ছে, যা দুঃখজনক।

তিনি বলেন, কোনো মামলা করার আগে অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করা হয় বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তাহলে কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে সেই তদন্ত করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি মামলাটি কীভাবে ও কার প্ররোচনায় হয়েছে, তা তদন্তের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিকরা কারও প্রতিদ্বন্দ্বী বা শত্রু নন। তারা দেশ ও মানুষের স্বার্থে সত্য তুলে ধরার কাজ করেন। তাই পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হয়রানি করা উচিত নয়।

তারা বলেন, মামলায় কামরুজ্জামান খানকে আসামি করার আগে তিনি ঘটনাস্থলে ছিলেন কি না, তা তদন্ত করা প্রয়োজন ছিল। যথাযথ তদন্ত ছাড়া তার নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়ে থাকলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

ক্র্যাবের সদস্যরা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে কামরুজ্জামান খানের বিরুদ্ধে করা মামলা দ্রুত প্রত্যাহার এবং ভবিষ্যতে তাকে কোনো ধরনের হয়রানি না করার দাবি জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x