সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পিএম

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই

নিজস্ব প্রতিবেদক:
২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য দুটি করে মোট নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন পাওয়া এসব বই আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এনসিসিসির পৃথক সভায় বই চারটির অনুমোদন দেওয়া হয়।

নতুন শিক্ষাক্রমের আওতায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনুমোদিত বই দুটি হলো— ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং ‘আমার কারিগরি শিক্ষা’ নামের দুটি নতুন বই।

চতুর্থ শ্রেণির বই দুটির অনুমোদনসংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে সভায় আরও অংশ নেন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্যান্য সদস্য।

এদিকে, ষষ্ঠ শ্রেণির নতুন বই দুটির অনুমোদন দিতে আয়োজিত সভায়ও প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সভায় সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। এ সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খানসহ কমিটির অন্য সদস্যরাও অংশ নেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই বইগুলো চালুর ফলে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, খেলাধুলা, আনন্দময় শিক্ষণ এবং কারিগরি জ্ঞান অর্জনের মাধ্যমে আরও দক্ষ ও জীবনমুখী হয়ে ওঠার সুযোগ পাবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঢামেকে চিকিৎসাসেবা চাইতে গিয়ে প্রহৃত রোগীর স্বজন, থানায় লিখিত অভিযোগ

আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির অংশগ্রহণে ‘হারভেস্ট টাউন উৎসব’ অনুষ্ঠিত

নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির নির্বাচন আদালতের আদেশে স্থগিত

প্যাটারসনে দিবালোকে যুবক খুন: গ্রেপ্তার ১

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

রামে গ্রামে গিয়ে মানুষের স্বাস্থ্যসেবা দেবে সরকার: মীর শাহে আলম

ফেসবুকে হিন্দু যুবকের প্রতারণা

ফেসবুকে হিন্দু যুবকের প্রতারণা

সভাপতি রানা সম্পাদক বারী যুগ্ম সম্পাদক কামাল

সভাপতি রানা সম্পাদক বারী যুগ্ম সম্পাদক কামাল

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই

৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

ময়মনসিংহে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান পেল ‘ডিসিস অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’

Voice of New Jersey

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক:
২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য দুটি করে মোট নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন পাওয়া এসব বই আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এনসিসিসির পৃথক সভায় বই চারটির অনুমোদন দেওয়া হয়।

নতুন শিক্ষাক্রমের আওতায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনুমোদিত বই দুটি হলো— ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং ‘আমার কারিগরি শিক্ষা’ নামের দুটি নতুন বই।

চতুর্থ শ্রেণির বই দুটির অনুমোদনসংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে সভায় আরও অংশ নেন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্যান্য সদস্য।

এদিকে, ষষ্ঠ শ্রেণির নতুন বই দুটির অনুমোদন দিতে আয়োজিত সভায়ও প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সভায় সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। এ সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খানসহ কমিটির অন্য সদস্যরাও অংশ নেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই বইগুলো চালুর ফলে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, খেলাধুলা, আনন্দময় শিক্ষণ এবং কারিগরি জ্ঞান অর্জনের মাধ্যমে আরও দক্ষ ও জীবনমুখী হয়ে ওঠার সুযোগ পাবে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x