সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

ডিসেম্বরের মধ্যে চালুর নতুন নির্দেশনা, চরম দুর্ভোগে শেবাচিম হাসপাতালের শিশু রোগীরা

বরিশালের ২০০ শয্যার শিশু হাসপাতাল চালুর ঘোষণা ৯ বছরেও বাস্তবায়িত হয়নি

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পিএম

বরিশালের ২০০ শয্যার শিশু হাসপাতাল চালুর ঘোষণা ৯ বছরেও বাস্তবায়িত হয়নি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

নির্মাণকাজ শেষ হওয়ার দীর্ঘ ৯ বছর পরও তালাবদ্ধ রয়েছে বরিশাল নগরীর আমানতগঞ্জে অবস্থিত ২০০ শয্যার একমাত্র শিশু হাসপাতালটি। শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দফায় দফায় চালুর ঘোষণা দেওয়া হলেও তা কেবল আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও হাসপাতালটি চালু না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও চিকিৎসাবঞ্চিত শিশুদের।

খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের শিশু বিভাগে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগী প্রতিদিন চিকিৎসা নিচ্ছে। চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের তীব্র সংকটের কারণে অতিরিক্ত রোগীর চাপে হাম ও ডেঙ্গুসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত শিশুরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই সংকট নিরসনের লক্ষ্যে ২০১৭ সালে আমানতগঞ্জ এলাকায় ২০০ শয্যার শিশু হাসপাতালটি নির্মাণ করা হয়। কিন্তু নানা জটিলতায় এতদিনেও এর কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

এর আগে গত এপ্রিলের শেষ দিকে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ হাসপাতালটি পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছিলেন। সে সময় অবকাঠামো প্রস্তুত থাকলেও বিদ্যুৎ সাবস্টেশনসহ কিছু কাজ এবং জনবল পদায়ন বাকি ছিল। গণপূর্ত বিভাগের তথ্য অনুযায়ী, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে ঠিকাদার দীর্ঘদিন কাজ বন্ধ রেখেছিলেন এবং বাড়তি অর্থ না পাওয়ায় তা আটকে ছিল। পরবর্তীতে ঠিকাদার বাকি কাজ সম্পন্ন করেন।

এরই ধারাবাহিকতায় গত ১১ মে বরিশাল সফরে এসে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আগামী ১ আগস্টের মধ্যে হাসপাতালটি চালুর জোরালো আশা প্রকাশ করেছিলেন। সে সময় হামে আক্রান্ত শিশুর মৃত্যু রোধে দ্রুত হাসপাতালটি চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি জানান, ১০টি নিউনেটাল ভেন্টিলেটর, একটি সিটি স্ক্যান, দুটি এক্স-রে, একটি পোর্টেবল এক্স-রে, ২০টি কার্ডিয়াক মনিটর, ১০টি ফটোথেরাপি মেশিন ও ১০টি ওয়ার্মারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি জুলাইয়ের মধ্যে সংগ্রহ করা হবে। পাশাপাশি অর্থের সংকট হলে তাৎক্ষণিক ব্যবস্থা এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের আশ্বাসও দিয়েছিলেন তিনি।

তবে মন্ত্রীর সেই ঘোষণার নির্দিষ্ট সময়সীমা (আগস্ট মাস) পার হয়ে গেলেও অক্টোবরের শেষ সপ্তাহেও চালু হয়নি হাসপাতালটি।

এদিকে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে কিছু যন্ত্রপাতি বরিশালে এসে পৌঁছেছে এবং বাকি যন্ত্রপাতি আনার প্রক্রিয়া চলমান রয়েছে। মন্ত্রণালয় থেকে আগামী ডিসেম্বরের মধ্যে যেকোনো মূল্যে হাসপাতালটি চালুর নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে হাসপাতালটি চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন নাগরিক সমাজ। বরিশাল সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন, “অবকাঠামো নির্মাণের পরও দীর্ঘদিন হাসপাতালটি চালু না হওয়ায় সরকারি অর্থের বড় বিনিয়োগ কোনো কাজে আসছে না। অন্যদিকে শিশুদের চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালের ওপর অতিরিক্ত নির্ভরতা বাড়ছে, যা রোগীর চাপ বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।”

এ বিষয়ে বক্তব্য জানতে বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দারকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। একইভাবে বরিশাল জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলমের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঢামেকে চিকিৎসাসেবা চাইতে গিয়ে প্রহৃত রোগীর স্বজন, থানায় লিখিত অভিযোগ

আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির অংশগ্রহণে ‘হারভেস্ট টাউন উৎসব’ অনুষ্ঠিত

নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির নির্বাচন আদালতের আদেশে স্থগিত

প্যাটারসনে দিবালোকে যুবক খুন: গ্রেপ্তার ১

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

রামে গ্রামে গিয়ে মানুষের স্বাস্থ্যসেবা দেবে সরকার: মীর শাহে আলম

ফেসবুকে হিন্দু যুবকের প্রতারণা

ফেসবুকে হিন্দু যুবকের প্রতারণা

সভাপতি রানা সম্পাদক বারী যুগ্ম সম্পাদক কামাল

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই

৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

ময়মনসিংহে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান পেল ‘ডিসিস অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’

Voice of New Jersey

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বরিশালের ২০০ শয্যার শিশু হাসপাতাল চালুর ঘোষণা ৯ বছরেও বাস্তবায়িত হয়নি

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

নির্মাণকাজ শেষ হওয়ার দীর্ঘ ৯ বছর পরও তালাবদ্ধ রয়েছে বরিশাল নগরীর আমানতগঞ্জে অবস্থিত ২০০ শয্যার একমাত্র শিশু হাসপাতালটি। শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দফায় দফায় চালুর ঘোষণা দেওয়া হলেও তা কেবল আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও হাসপাতালটি চালু না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও চিকিৎসাবঞ্চিত শিশুদের।

খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের শিশু বিভাগে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগী প্রতিদিন চিকিৎসা নিচ্ছে। চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের তীব্র সংকটের কারণে অতিরিক্ত রোগীর চাপে হাম ও ডেঙ্গুসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত শিশুরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই সংকট নিরসনের লক্ষ্যে ২০১৭ সালে আমানতগঞ্জ এলাকায় ২০০ শয্যার শিশু হাসপাতালটি নির্মাণ করা হয়। কিন্তু নানা জটিলতায় এতদিনেও এর কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

এর আগে গত এপ্রিলের শেষ দিকে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ হাসপাতালটি পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছিলেন। সে সময় অবকাঠামো প্রস্তুত থাকলেও বিদ্যুৎ সাবস্টেশনসহ কিছু কাজ এবং জনবল পদায়ন বাকি ছিল। গণপূর্ত বিভাগের তথ্য অনুযায়ী, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে ঠিকাদার দীর্ঘদিন কাজ বন্ধ রেখেছিলেন এবং বাড়তি অর্থ না পাওয়ায় তা আটকে ছিল। পরবর্তীতে ঠিকাদার বাকি কাজ সম্পন্ন করেন।

এরই ধারাবাহিকতায় গত ১১ মে বরিশাল সফরে এসে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আগামী ১ আগস্টের মধ্যে হাসপাতালটি চালুর জোরালো আশা প্রকাশ করেছিলেন। সে সময় হামে আক্রান্ত শিশুর মৃত্যু রোধে দ্রুত হাসপাতালটি চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি জানান, ১০টি নিউনেটাল ভেন্টিলেটর, একটি সিটি স্ক্যান, দুটি এক্স-রে, একটি পোর্টেবল এক্স-রে, ২০টি কার্ডিয়াক মনিটর, ১০টি ফটোথেরাপি মেশিন ও ১০টি ওয়ার্মারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি জুলাইয়ের মধ্যে সংগ্রহ করা হবে। পাশাপাশি অর্থের সংকট হলে তাৎক্ষণিক ব্যবস্থা এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের আশ্বাসও দিয়েছিলেন তিনি।

তবে মন্ত্রীর সেই ঘোষণার নির্দিষ্ট সময়সীমা (আগস্ট মাস) পার হয়ে গেলেও অক্টোবরের শেষ সপ্তাহেও চালু হয়নি হাসপাতালটি।

এদিকে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে কিছু যন্ত্রপাতি বরিশালে এসে পৌঁছেছে এবং বাকি যন্ত্রপাতি আনার প্রক্রিয়া চলমান রয়েছে। মন্ত্রণালয় থেকে আগামী ডিসেম্বরের মধ্যে যেকোনো মূল্যে হাসপাতালটি চালুর নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে হাসপাতালটি চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন নাগরিক সমাজ। বরিশাল সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন, “অবকাঠামো নির্মাণের পরও দীর্ঘদিন হাসপাতালটি চালু না হওয়ায় সরকারি অর্থের বড় বিনিয়োগ কোনো কাজে আসছে না। অন্যদিকে শিশুদের চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালের ওপর অতিরিক্ত নির্ভরতা বাড়ছে, যা রোগীর চাপ বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।”

এ বিষয়ে বক্তব্য জানতে বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দারকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। একইভাবে বরিশাল জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলমের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x