সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন ইউনিট এবং দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) আইজিপি আলী হোসেন ফকির স্বাক্ষরিত পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১১ জনের মধ্যে কয়েকজন কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিলেট মহানগর পুলিশসহ (এসএমপি) বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. জামিল আকতারকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাকিয়া সুলতানাকে মেহেরপুরের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মারেফুল করিমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তবে তাকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।

এসআরবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এবং রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামকে এপিবিএনে পদায়ন করা হয়েছে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে টাঙ্গাইলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। লালমনিরহাটের এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হককে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

এছাড়া এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়িতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে পুলিশ টেলিকমে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনার ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামকে যশোরের ক-সার্কেলে একই পদে এবং পঞ্চগড়ের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে ঢাকায় এসবির সহকারী পুলিশ সুপার করে গত ৩ সেপ্টেম্বর যে বদলির আদেশ ছিল- সেটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে বলা হয়েছে। অন্যথায় ২৮ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

 জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

“বাল‍্য বিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে” - ইউএনও অশোক বিক্রম চাকমা

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুজব নিয়ে ইশরাকের বক্তব্য

প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশসংক্রান্ত সংবাদকে ‘গুজব’ বললেন ইশরাক হোসেন

অস্ত্র হাতে অভিযানের পর ইশরাক হোসেনের পদত্যাগের খবর, মন্ত্রণালয়ের অস্বীকার

অস্ত্র হাতে অভিযান চালিয়ে বিতর্কে ইশরাক, পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌদি আরবে বিধিনিষেধ: শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে শায়খ আহমাদুল্লাহ

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে শায়খ আহমাদুল্লাহ

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন

১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেডসহ ৩ দফা দাবি প্রাথমিক শিক্ষকদের: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

ইতিহাস গড়তে যাচ্ছেন মুহিত মাহমুদ: হ্যামট্রাম্যাকের প্রথম বাংলাদেশি-আমেরিকান মেয়র

Voice of New Jersey

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন ইউনিট এবং দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) আইজিপি আলী হোসেন ফকির স্বাক্ষরিত পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১১ জনের মধ্যে কয়েকজন কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিলেট মহানগর পুলিশসহ (এসএমপি) বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. জামিল আকতারকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাকিয়া সুলতানাকে মেহেরপুরের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মারেফুল করিমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তবে তাকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।

এসআরবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এবং রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামকে এপিবিএনে পদায়ন করা হয়েছে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে টাঙ্গাইলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। লালমনিরহাটের এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হককে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

এছাড়া এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়িতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে পুলিশ টেলিকমে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনার ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামকে যশোরের ক-সার্কেলে একই পদে এবং পঞ্চগড়ের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে ঢাকায় এসবির সহকারী পুলিশ সুপার করে গত ৩ সেপ্টেম্বর যে বদলির আদেশ ছিল- সেটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে বলা হয়েছে। অন্যথায় ২৮ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x