শনিবার, ২১ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে নিম্নআয়ের মানুষ

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে নিম্নআয়ের মানুষ

বাগেরহাট প্রতিনিধি:

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে বাগেরহাটের ফকিরহাটে টানা ভারি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত থেকে শুরু হওয়া থেমে থেমে ভারি বৃষ্টি ও দমকা হাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর ও ভ্যানচালকসহ নিম্নআয়ের মানুষ।

বৃষ্টিতে ভিজে নাজেহাল ছিন্নমূল ও বেদে পরিবারের সদস্যরা। অন্যদিকে অতিবৃষ্টিতে শীতকালীন সবজি, আলু ও আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। নিম্নাঞ্চলের মাছের ঘের নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।

শুক্রবার (২০ নভেম্বর) বৃষ্টি অব্যাহত থাকায় উপজেলার ব্যস্ততম মোড় ও সড়কগুলো অনেকটা ফাঁকা দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ফকিরহাট সদর বাজারের অনেক ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। বৃষ্টির পানিতে বিভিন্ন সড়ক ও নিচু স্থানে জলাবদ্ধতা তৈরি হয়ে জনদুর্ভোগ বেড়েছে।

ফকিরহাট বাজারসংলগ্ন ভৈরব নদের পাশে গড়ে ওঠা বস্তির বাসিন্দা রমজান শেখ, জামাল হোসেনসহ কয়েকজন জানান, পলিথিন ও ত্রিপল দিয়ে তৈরি কুঁড়েঘরে পরিবার নিয়ে বসবাস করেন তারা। শীতের শুরুতে এমন ভারি বৃষ্টিতে ঘরের ছাউনি দিয়ে পানি পড়ছে। বিছানাপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে গেছে। ছোট শিশুদের নিয়ে শীত ও বৃষ্টিতে চরম কষ্টে দিন কাটছে তাদের।

উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ডসংলগ্ন মাঠে বসবাসরত প্রায় ৩০টি বেদে পরিবারের অবস্থাও শোচনীয়। বৃষ্টিতে কাদা-পানিতে অর্ধেক ডুবে গেছে তাদের কুঁড়েঘর। রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

কিরণের মোড় এলাকার ভ্যানচালক ঝুলু শেখ ও আট্টাকা গ্রামের রহিম শেখ বলেন, দুই দিন ধরে বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। যাত্রী না থাকায় তাদের কোনো আয় নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে প্রতিদিনের উপার্জনে কোনোমতে সংসার চলে। বৃষ্টিতে সেই উপার্জনের পথও বন্ধ হয়ে গেছে।

এদিকে অসময়ের ভারি বৃষ্টিতে কৃষি খাতেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষক মোস্তফা হাসান বলেন, সামান্য বৃষ্টি কৃষির জন্য উপকারী হলেও টানা ভারি বৃষ্টি ফসলের ক্ষতি করছে। বিশেষ করে আলুখেতে ছত্রাকজনিত রোগ ও আলু পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। শীতকালীন অন্যান্য সবজিরও ক্ষতি হতে পারে। বৃষ্টিতে খেতের পাকা আমন ধানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার বগুড়ার বিল এলাকার চাষি শহিদুল জানান, তার বেগুনখেত বৃষ্টিতে তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তিনি ক্ষতির মুখে পড়েছেন।

অন্যদিকে উপজেলার কেন্দুয়ার বিল, ফলতিতা ও ডহর-মৌভোগ এলাকার নিম্নাঞ্চলের মাছের ঘের নিয়ে উদ্বিগ্ন চাষিরা। বৃষ্টি ও জোয়ারের পানি বাড়লে ঘের প্লাবিত হয়ে মাছ ভেসে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এ কারণে অনেক চাষিকে মাটির বাঁধ উঁচু করা ও ঘেরের চারপাশে জাল দিয়ে মাছ আটকে রাখার প্রস্তুতি নিতে দেখা গেছে।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন বলেন, উপজেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রার প্রায় ২০ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বৈরী আবহাওয়ায় কৃষকদের পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় বীজ সরবরাহের জন্য ৬০ কেজি সরিষার বীজ সংগ্রহ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত বীজ বপন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। সাম্প্রতিক বৃষ্টিতে উল্লেখযোগ্য ক্ষতি না হলেও বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সবজি ফসলের ক্ষতি কমাতে পানি নিষ্কাশন ও বৃষ্টির পর ছত্রাকনাশক স্প্রেসহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

দেবীদ্বারের বহুধাবিভক্ত বিএনপির ঐক‍্যের ডাক দিলেন ৯০'র ছাত্রনেতারা

এক যুগেও কাটেনি কুড়িগ্রামের জোড়গাছ হাটের বেহাল দশা

মহেশপুরে বিজিবির উদ্ধার করা ২৪১ কচ্ছপের বাচ্চা ও দুই ঈগল ছানা অবমুক্ত

মহেশপুরে বিজিবির উদ্ধার করা ২৪১ কচ্ছপের বাচ্চা ও দুই ঈগল ছানা অবমুক্ত

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে নিম্নআয়ের মানুষ

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে নিম্নআয়ের মানুষ

ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র ১৭তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত

আট মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতনের পথে স্বর্ণ

নৌকার ছবি তুলতে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টার, পাইলট নিহত

লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

Voice of New Jersey

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে নিম্নআয়ের মানুষ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

বাগেরহাট প্রতিনিধি:

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে বাগেরহাটের ফকিরহাটে টানা ভারি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত থেকে শুরু হওয়া থেমে থেমে ভারি বৃষ্টি ও দমকা হাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর ও ভ্যানচালকসহ নিম্নআয়ের মানুষ।

বৃষ্টিতে ভিজে নাজেহাল ছিন্নমূল ও বেদে পরিবারের সদস্যরা। অন্যদিকে অতিবৃষ্টিতে শীতকালীন সবজি, আলু ও আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। নিম্নাঞ্চলের মাছের ঘের নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।

শুক্রবার (২০ নভেম্বর) বৃষ্টি অব্যাহত থাকায় উপজেলার ব্যস্ততম মোড় ও সড়কগুলো অনেকটা ফাঁকা দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ফকিরহাট সদর বাজারের অনেক ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। বৃষ্টির পানিতে বিভিন্ন সড়ক ও নিচু স্থানে জলাবদ্ধতা তৈরি হয়ে জনদুর্ভোগ বেড়েছে।

ফকিরহাট বাজারসংলগ্ন ভৈরব নদের পাশে গড়ে ওঠা বস্তির বাসিন্দা রমজান শেখ, জামাল হোসেনসহ কয়েকজন জানান, পলিথিন ও ত্রিপল দিয়ে তৈরি কুঁড়েঘরে পরিবার নিয়ে বসবাস করেন তারা। শীতের শুরুতে এমন ভারি বৃষ্টিতে ঘরের ছাউনি দিয়ে পানি পড়ছে। বিছানাপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে গেছে। ছোট শিশুদের নিয়ে শীত ও বৃষ্টিতে চরম কষ্টে দিন কাটছে তাদের।

উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ডসংলগ্ন মাঠে বসবাসরত প্রায় ৩০টি বেদে পরিবারের অবস্থাও শোচনীয়। বৃষ্টিতে কাদা-পানিতে অর্ধেক ডুবে গেছে তাদের কুঁড়েঘর। রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

কিরণের মোড় এলাকার ভ্যানচালক ঝুলু শেখ ও আট্টাকা গ্রামের রহিম শেখ বলেন, দুই দিন ধরে বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। যাত্রী না থাকায় তাদের কোনো আয় নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে প্রতিদিনের উপার্জনে কোনোমতে সংসার চলে। বৃষ্টিতে সেই উপার্জনের পথও বন্ধ হয়ে গেছে।

এদিকে অসময়ের ভারি বৃষ্টিতে কৃষি খাতেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষক মোস্তফা হাসান বলেন, সামান্য বৃষ্টি কৃষির জন্য উপকারী হলেও টানা ভারি বৃষ্টি ফসলের ক্ষতি করছে। বিশেষ করে আলুখেতে ছত্রাকজনিত রোগ ও আলু পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। শীতকালীন অন্যান্য সবজিরও ক্ষতি হতে পারে। বৃষ্টিতে খেতের পাকা আমন ধানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার বগুড়ার বিল এলাকার চাষি শহিদুল জানান, তার বেগুনখেত বৃষ্টিতে তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তিনি ক্ষতির মুখে পড়েছেন।

অন্যদিকে উপজেলার কেন্দুয়ার বিল, ফলতিতা ও ডহর-মৌভোগ এলাকার নিম্নাঞ্চলের মাছের ঘের নিয়ে উদ্বিগ্ন চাষিরা। বৃষ্টি ও জোয়ারের পানি বাড়লে ঘের প্লাবিত হয়ে মাছ ভেসে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এ কারণে অনেক চাষিকে মাটির বাঁধ উঁচু করা ও ঘেরের চারপাশে জাল দিয়ে মাছ আটকে রাখার প্রস্তুতি নিতে দেখা গেছে।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন বলেন, উপজেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রার প্রায় ২০ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বৈরী আবহাওয়ায় কৃষকদের পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় বীজ সরবরাহের জন্য ৬০ কেজি সরিষার বীজ সংগ্রহ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত বীজ বপন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। সাম্প্রতিক বৃষ্টিতে উল্লেখযোগ্য ক্ষতি না হলেও বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সবজি ফসলের ক্ষতি কমাতে পানি নিষ্কাশন ও বৃষ্টির পর ছত্রাকনাশক স্প্রেসহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x