শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি

হুরবানু আক্তার পলি
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পিএম

দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি

হুরবানু আক্তার পলি:দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা দেবীদ্বারে বর্নাঢ‍্য নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ মিছিল ও র‍্যালি বের করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে দেবীদ্বার উপজেলা পরিষদ গেট থেকে বর্নাঢ‍্য র‍্যালিটি বের করা হয়। পরে র‍্যালিটি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পরে নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তরের স্বাধীনতা স্তম্ভের পাদদেশে এক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালী, আলোচনা সভা ও মিছিলে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তাঁদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

আলোচনা সভায় উপজেলা বিএনপির আহবায়ক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, বেলজিয়াম বিএনপি সভাপতি সাইদুর রহমান লিটন, বিশেষ বক্তা ছিলেন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম‍্যান সুফিয়া বেগম, ছাত্রদল কুমিল্লা উত্তর দেলা সভাপতি  মো. বোরহান উদ্দিন ভূঁইয়া।

বক্তারা বলেন,  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল (বিএনপি)-এর প্রধান সহযোগী সংগঠন। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির আদর্শকে সামনে রেখে যুবশক্তির উন্নয়ন ও তাদের কর্মশক্তিতে রূপান্তরের লক্ষ্যে সংগঠনটির যাত্রা শুরু হয়

যুবদল প্রতিষ্ঠার পর ১৯৭৮ সালে আবুল কাশেমকে আহ্বায়ক করে এর প্রথম কমিটি গঠিত হয়। পরবর্তীতে তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

চার দশকেরও বেশি সময়ের পথচলায় মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব এবং সুলতান সালাউদ্দিন টুকুর মতো দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা বিভিন্ন সময়ে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবদল দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে বিএনপির ভ্যানগার্ড বা অগ্রবর্তী সংগঠন হিসেবে ভূমিকা পালন করে আসছে। ২০২৬ সালে সংগঠনটি গৌরবময় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। বর্তমানে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড যেমন—রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সংগঠনটি তাদের ইতিবাচক রাজনৈতিক ধারা বজায় রেখেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঢামেকে চিকিৎসাসেবা চাইতে গিয়ে প্রহৃত রোগীর স্বজন, থানায় লিখিত অভিযোগ

Voice of New Jersey

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

হুরবানু আক্তার পলি:দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা দেবীদ্বারে বর্নাঢ‍্য নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ মিছিল ও র‍্যালি বের করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে দেবীদ্বার উপজেলা পরিষদ গেট থেকে বর্নাঢ‍্য র‍্যালিটি বের করা হয়। পরে র‍্যালিটি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পরে নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তরের স্বাধীনতা স্তম্ভের পাদদেশে এক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালী, আলোচনা সভা ও মিছিলে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তাঁদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

আলোচনা সভায় উপজেলা বিএনপির আহবায়ক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, বেলজিয়াম বিএনপি সভাপতি সাইদুর রহমান লিটন, বিশেষ বক্তা ছিলেন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম‍্যান সুফিয়া বেগম, ছাত্রদল কুমিল্লা উত্তর দেলা সভাপতি  মো. বোরহান উদ্দিন ভূঁইয়া।

বক্তারা বলেন,  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল (বিএনপি)-এর প্রধান সহযোগী সংগঠন। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির আদর্শকে সামনে রেখে যুবশক্তির উন্নয়ন ও তাদের কর্মশক্তিতে রূপান্তরের লক্ষ্যে সংগঠনটির যাত্রা শুরু হয়

যুবদল প্রতিষ্ঠার পর ১৯৭৮ সালে আবুল কাশেমকে আহ্বায়ক করে এর প্রথম কমিটি গঠিত হয়। পরবর্তীতে তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

চার দশকেরও বেশি সময়ের পথচলায় মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব এবং সুলতান সালাউদ্দিন টুকুর মতো দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা বিভিন্ন সময়ে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবদল দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে বিএনপির ভ্যানগার্ড বা অগ্রবর্তী সংগঠন হিসেবে ভূমিকা পালন করে আসছে। ২০২৬ সালে সংগঠনটি গৌরবময় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। বর্তমানে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড যেমন—রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সংগঠনটি তাদের ইতিবাচক রাজনৈতিক ধারা বজায় রেখেছে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x