শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুষি-লাথি

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পিএম

আর্মেনিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের আইনপ্রণেতাদের মধ্যে তুমুল হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অধিবেশন চলাকালে শুরু হওয়া এ সংঘর্ষে দুই পক্ষের সদস্যদের ঘুষি ও লাথি বিনিময় করতে দেখা যায়।

পার্লামেন্টের সরাসরি সম্প্রচারে ধরা পড়ে সংঘর্ষের পুরো দৃশ্য। একপর্যায়ে হাতাহাতি সংসদকক্ষ ছাড়িয়ে করিডোরেও ছড়িয়ে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অডিট চেম্বারের একজন সদস্য নিয়োগ নিয়ে আলোচনার সময় এ ঘটনার সূত্রপাত।

আলোচনার একপর্যায়ে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টির আইনপ্রণেতা তারন চাখোয়ান বিরোধী দলীয় নেতা নারেক কারাপেতিয়ানের এক আত্মীয়ের নির্বাচনের আগে দেওয়া বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ তোলেন।

আর্মেনিয়ার সংবাদ সংস্থা আর্মেনপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, চাখোয়ান কারাপেতিয়ানকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিরোধী দল ক্ষমতায় এলে নারীদের সন্তুষ্ট করার জন্য একটি আলাদা ‘মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়েছিলেন তার চাচাতো ভাই। ওই মন্তব্যের জন্য এখনো ক্ষমা চাওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

চাখোয়ানের এ বক্তব্যের জবাবে প্রথমে নিজের আসনে বসেই কথা বলেন কারাপেতিয়ান। পরে তিনি বক্তৃতামঞ্চের দিকে এগিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের আইনপ্রণেতারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

কথাকাটাকাটি থেকে ঘুষি-লাথি, ছোড়া হয় চেয়ার

মৌখিক বিতর্ক দ্রুত শারীরিক সংঘর্ষে রূপ নেয়। পার্লামেন্টের সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, সরকারি ও বিরোধী দলের সদস্যরা একে অপরকে ঘুষি ও লাথি মারছেন। সংঘর্ষ একপর্যায়ে সংসদকক্ষ থেকে বেরিয়ে করিডোরেও ছড়িয়ে পড়ে।

ভিডিও ফুটেজে দেশটির ডেপুটি স্পিকার ভাহাগন আলেক্সানিয়ানকে বিরোধী দলের আইনপ্রণেতাদের দিকে একটি চেয়ার ছুড়ে মারতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাকর্মী ও অন্য আইনপ্রণেতাদের হিমশিম খেতে হয়। সংঘর্ষের সময় অশালীন ভাষা ব্যবহারের অভিযোগও উঠেছে।

পার্লামেন্টের স্পিকার রুবেন রুবিনিয়ান এ ঘটনার জন্য বিরোধী দলীয় নেতা কারাপেতিয়ানকে দায়ী করেছেন। তার ভাষ্য, বিরতির সময় তিনি সংঘর্ষের ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছেন। তবে তারন চাখোয়ানের বক্তব্যে আপত্তিকর কিছু পাননি।

আর্মেনপ্রেসের প্রতিবেদনে রুবিনিয়ানকে উদ্ধৃত করে বলা হয়েছে, কারাপেতিয়ান নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। তিনি প্রথমে আসনে বসে আপত্তিকর মন্তব্য করেন এবং পরে উঠে দাঁড়িয়ে চাখোয়ানকে আঘাত করার চেষ্টা করেন বলে অভিযোগ করেন স্পিকার।

রুবিনিয়ান আরও দাবি করেন, সংঘর্ষ শুরু হওয়ার পর বিরোধী দলের আইনপ্রণেতা গারনিক দাভতিয়ান চাখোয়ানকে আঘাত করেন। পার্লামেন্টের ভেতরে কী ঘটেছে, তা জনগণের সামনে স্পষ্ট করার জন্যই তিনি ইচ্ছাকৃতভাবে সরাসরি সম্প্রচার বন্ধ করেননি বলেও জানান।
আহত আইনপ্রণেতা, সংসদ ভবনে অ্যাম্বুলেন্স

সংঘর্ষের পর সংসদ ভবনে একটি অ্যাম্বুলেন্স পৌঁছায়। ইউক্রেনীয় সংবাদ সংস্থা ইউএনএনের প্রতিবেদন অনুযায়ী, বিরোধী দল স্ট্রং আর্মেনিয়ার আইনপ্রণেতা আন্দ্রানিক গেভোরগিয়ানের নাক দিয়ে রক্ত ঝরছিল। একই দলের আরেক আইনপ্রণেতা রুবেন মখিতারিয়ানের পোশাকও ছিঁড়ে যায়।

পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় নিরাপত্তাকর্মীরা সংসদ ভবনের করিডোরে সংঘর্ষে জড়ানো দুই পক্ষের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করেন।

এর আগেও সংঘর্ষে জড়িয়েছিলেন এমপিরা

আর্মেনিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের আইনপ্রণেতাদের মধ্যে এ ধরনের সংঘর্ষ এবারই প্রথম নয়। এর আগে অক্টোবরের শুরুর দিকে দুই পক্ষের সদস্যদের মধ্যে আরেক দফা হাতাহাতির ঘটনা ঘটে।

সেবার বিরোধী দল স্ট্রং আর্মেনিয়ার আইনপ্রণেতা এডগার গাজারিয়ান স্পিকার রুবিনিয়ানের বিরুদ্ধে এমপিদের বোনাস দেওয়ার ক্ষেত্রে সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ তোলেন। ওই অভিযোগকে কেন্দ্র করেই সেবারের সংঘর্ষের সূত্রপাত হয়েছিল।

সাম্প্রতিক এ ঘটনা আর্মেনিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের মধ্যে চলমান উত্তেজনার বিষয়টি আবারও সামনে এনেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঢামেকে চিকিৎসাসেবা চাইতে গিয়ে প্রহৃত রোগীর স্বজন, থানায় লিখিত অভিযোগ

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিউ জার্সির বার্গেন কাউন্টিতে কার্গো চুরি রোধে আন্ডারকাভার অভিযান:

 নিউ জার্সিতে আড়াই বছর পর পালাতক রোমানিয়ান নারী গ্রেফতার

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুষি-লাথি

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুষি-লাথি

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সুনামগঞ্জে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বিভিন্ন অনিয়মে পৌনে ৩ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

ময়মনসিংহে অবৈধ ইটভাটায় ৫০ হাজার টাকা জরিমানা

তাহসিফের লাশের সঙ্গে যা পাওয়া গেল

তাহসিফের লাশের সঙ্গে যা পাওয়া গেল

তুরাগ নদ থেকে ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফের লাশ উদ্ধার

Voice of New Jersey

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুষি-লাথি

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

আর্মেনিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের আইনপ্রণেতাদের মধ্যে তুমুল হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অধিবেশন চলাকালে শুরু হওয়া এ সংঘর্ষে দুই পক্ষের সদস্যদের ঘুষি ও লাথি বিনিময় করতে দেখা যায়।

পার্লামেন্টের সরাসরি সম্প্রচারে ধরা পড়ে সংঘর্ষের পুরো দৃশ্য। একপর্যায়ে হাতাহাতি সংসদকক্ষ ছাড়িয়ে করিডোরেও ছড়িয়ে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অডিট চেম্বারের একজন সদস্য নিয়োগ নিয়ে আলোচনার সময় এ ঘটনার সূত্রপাত।

আলোচনার একপর্যায়ে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টির আইনপ্রণেতা তারন চাখোয়ান বিরোধী দলীয় নেতা নারেক কারাপেতিয়ানের এক আত্মীয়ের নির্বাচনের আগে দেওয়া বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ তোলেন।

আর্মেনিয়ার সংবাদ সংস্থা আর্মেনপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, চাখোয়ান কারাপেতিয়ানকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিরোধী দল ক্ষমতায় এলে নারীদের সন্তুষ্ট করার জন্য একটি আলাদা ‘মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়েছিলেন তার চাচাতো ভাই। ওই মন্তব্যের জন্য এখনো ক্ষমা চাওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

চাখোয়ানের এ বক্তব্যের জবাবে প্রথমে নিজের আসনে বসেই কথা বলেন কারাপেতিয়ান। পরে তিনি বক্তৃতামঞ্চের দিকে এগিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের আইনপ্রণেতারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

কথাকাটাকাটি থেকে ঘুষি-লাথি, ছোড়া হয় চেয়ার

মৌখিক বিতর্ক দ্রুত শারীরিক সংঘর্ষে রূপ নেয়। পার্লামেন্টের সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, সরকারি ও বিরোধী দলের সদস্যরা একে অপরকে ঘুষি ও লাথি মারছেন। সংঘর্ষ একপর্যায়ে সংসদকক্ষ থেকে বেরিয়ে করিডোরেও ছড়িয়ে পড়ে।

ভিডিও ফুটেজে দেশটির ডেপুটি স্পিকার ভাহাগন আলেক্সানিয়ানকে বিরোধী দলের আইনপ্রণেতাদের দিকে একটি চেয়ার ছুড়ে মারতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাকর্মী ও অন্য আইনপ্রণেতাদের হিমশিম খেতে হয়। সংঘর্ষের সময় অশালীন ভাষা ব্যবহারের অভিযোগও উঠেছে।

পার্লামেন্টের স্পিকার রুবেন রুবিনিয়ান এ ঘটনার জন্য বিরোধী দলীয় নেতা কারাপেতিয়ানকে দায়ী করেছেন। তার ভাষ্য, বিরতির সময় তিনি সংঘর্ষের ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছেন। তবে তারন চাখোয়ানের বক্তব্যে আপত্তিকর কিছু পাননি।

আর্মেনপ্রেসের প্রতিবেদনে রুবিনিয়ানকে উদ্ধৃত করে বলা হয়েছে, কারাপেতিয়ান নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। তিনি প্রথমে আসনে বসে আপত্তিকর মন্তব্য করেন এবং পরে উঠে দাঁড়িয়ে চাখোয়ানকে আঘাত করার চেষ্টা করেন বলে অভিযোগ করেন স্পিকার।

রুবিনিয়ান আরও দাবি করেন, সংঘর্ষ শুরু হওয়ার পর বিরোধী দলের আইনপ্রণেতা গারনিক দাভতিয়ান চাখোয়ানকে আঘাত করেন। পার্লামেন্টের ভেতরে কী ঘটেছে, তা জনগণের সামনে স্পষ্ট করার জন্যই তিনি ইচ্ছাকৃতভাবে সরাসরি সম্প্রচার বন্ধ করেননি বলেও জানান।
আহত আইনপ্রণেতা, সংসদ ভবনে অ্যাম্বুলেন্স

সংঘর্ষের পর সংসদ ভবনে একটি অ্যাম্বুলেন্স পৌঁছায়। ইউক্রেনীয় সংবাদ সংস্থা ইউএনএনের প্রতিবেদন অনুযায়ী, বিরোধী দল স্ট্রং আর্মেনিয়ার আইনপ্রণেতা আন্দ্রানিক গেভোরগিয়ানের নাক দিয়ে রক্ত ঝরছিল। একই দলের আরেক আইনপ্রণেতা রুবেন মখিতারিয়ানের পোশাকও ছিঁড়ে যায়।

পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় নিরাপত্তাকর্মীরা সংসদ ভবনের করিডোরে সংঘর্ষে জড়ানো দুই পক্ষের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করেন।

এর আগেও সংঘর্ষে জড়িয়েছিলেন এমপিরা

আর্মেনিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের আইনপ্রণেতাদের মধ্যে এ ধরনের সংঘর্ষ এবারই প্রথম নয়। এর আগে অক্টোবরের শুরুর দিকে দুই পক্ষের সদস্যদের মধ্যে আরেক দফা হাতাহাতির ঘটনা ঘটে।

সেবার বিরোধী দল স্ট্রং আর্মেনিয়ার আইনপ্রণেতা এডগার গাজারিয়ান স্পিকার রুবিনিয়ানের বিরুদ্ধে এমপিদের বোনাস দেওয়ার ক্ষেত্রে সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ তোলেন। ওই অভিযোগকে কেন্দ্র করেই সেবারের সংঘর্ষের সূত্রপাত হয়েছিল।

সাম্প্রতিক এ ঘটনা আর্মেনিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের মধ্যে চলমান উত্তেজনার বিষয়টি আবারও সামনে এনেছে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x