বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

ডিভি লটারি ফের চালু করার নির্দেশ মার্কিন আদালতের: বাংলাদেশিরা কি সুযোগ পাবেন?

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১১:২৩ পিএম

ডিভি লটারি ফের চালু করার নির্দেশ মার্কিন আদালতের: বাংলাদেশিরা কি সুযোগ পাবেন?

অনলাইন ডেস্ক:

দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বহু আলোচিত ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি) লটারি কর্মসূচি। ট্রাম্প প্রশাসনের ডিভি লটারি বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত এই কর্মসূচি পুনরায় চালুর পক্ষে রায় দিয়েছেন। আন্তর্জাতিক সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ডিভি লটারির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে। এছাড়া ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণের নির্ধারিত অনলাইন পোর্টাল চালু করার নির্দেশ দেওয়া হয়েছে, যা টানা অন্তত ৩০ দিন উন্মুক্ত থাকবে। আগামী ৩ ডিসেম্বরের মধ্যে লটারিতে নির্বাচিত আবেদনকারীদের নোটিশ পাঠানোর সময়সীমাও নির্ধারণ করে দিয়েছেন আদালত।

বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

আদালতের এই রায়ের পর নতুন করে প্রশ্ন জেগেছে—বাংলাদেশি নাগরিকরা এবার ডিভি লটারিতে আবেদন করতে পারবেন কি না। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিগত বছরের নিয়ম ও পরিসংখ্যান অনুযায়ী, এবারের ডিভি লটারিতেও বাংলাদেশিদের আবেদন করার সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের ডিভি লটারির জন্য অযোগ্য ঘোষিত হয়ে আসছেন। মার্কিন অভিবাসন আইন অনুযায়ী, যেসব দেশ থেকে বিগত ৫ বছরে ৫০ হাজার বা তার বেশি নাগরিক স্থায়ীভাবে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে যান, সেসব দেশ ডিভি কর্মসূচির জন্য অযোগ্য বলে বিবেচিত হয়। ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে বাংলাদেশ থেকে ৫০ হাজারের বেশি অভিবাসী যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোয় বাংলাদেশ এই তালিকা থেকে বাদ পড়ে। মূলত যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার তুলনামূলক কম, সেসব দেশের নাগরিকদের সুযোগ দেওয়ার জন্যই এই ডিভি লটারি পরিচালনা করা হয়।

তবে আগামী ২৯ অক্টোবর মার্কিন পররাষ্ট্র দপ্তর কর্তৃক আনুষ্ঠানিকভাবে যোগ্য দেশের তালিকা ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশের পর এ বিষয়ে চূড়ান্ত ও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
প্রতারণা সম্পর্কে সতর্কবার্তা

আদালতের রায়ের আলোকেও ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের চূড়ান্ত ঘোষণার জন্য সবাইকে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ডিভি লটারিকে কেন্দ্র করে কোনো ধরনের প্রতারণার ফাঁদে না পড়ার আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, অর্থ বা চুক্তির বিনিময়ে ডিভি লটারিতে নাম খাইয়ে দেওয়া কিংবা গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার যে কোনো প্রতিশ্রুতি সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রতারণামূলক। মার্কিন সরকারের অফিসিয়াল পোর্টালে ডিভি লটারির আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যায়। তাই কোনো অসাধু চক্র বা এজেন্সির প্রলোভনে না পড়ে কেবল সরকারি ওয়েবসাইট এবং অফিশিয়াল নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

 জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

“বাল‍্য বিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে” - ইউএনও অশোক বিক্রম চাকমা

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Voice of New Jersey

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ডিভি লটারি ফের চালু করার নির্দেশ মার্কিন আদালতের: বাংলাদেশিরা কি সুযোগ পাবেন?

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

অনলাইন ডেস্ক:

দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বহু আলোচিত ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি) লটারি কর্মসূচি। ট্রাম্প প্রশাসনের ডিভি লটারি বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত এই কর্মসূচি পুনরায় চালুর পক্ষে রায় দিয়েছেন। আন্তর্জাতিক সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ডিভি লটারির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে। এছাড়া ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণের নির্ধারিত অনলাইন পোর্টাল চালু করার নির্দেশ দেওয়া হয়েছে, যা টানা অন্তত ৩০ দিন উন্মুক্ত থাকবে। আগামী ৩ ডিসেম্বরের মধ্যে লটারিতে নির্বাচিত আবেদনকারীদের নোটিশ পাঠানোর সময়সীমাও নির্ধারণ করে দিয়েছেন আদালত।

বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

আদালতের এই রায়ের পর নতুন করে প্রশ্ন জেগেছে—বাংলাদেশি নাগরিকরা এবার ডিভি লটারিতে আবেদন করতে পারবেন কি না। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিগত বছরের নিয়ম ও পরিসংখ্যান অনুযায়ী, এবারের ডিভি লটারিতেও বাংলাদেশিদের আবেদন করার সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের ডিভি লটারির জন্য অযোগ্য ঘোষিত হয়ে আসছেন। মার্কিন অভিবাসন আইন অনুযায়ী, যেসব দেশ থেকে বিগত ৫ বছরে ৫০ হাজার বা তার বেশি নাগরিক স্থায়ীভাবে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে যান, সেসব দেশ ডিভি কর্মসূচির জন্য অযোগ্য বলে বিবেচিত হয়। ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে বাংলাদেশ থেকে ৫০ হাজারের বেশি অভিবাসী যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোয় বাংলাদেশ এই তালিকা থেকে বাদ পড়ে। মূলত যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার তুলনামূলক কম, সেসব দেশের নাগরিকদের সুযোগ দেওয়ার জন্যই এই ডিভি লটারি পরিচালনা করা হয়।

তবে আগামী ২৯ অক্টোবর মার্কিন পররাষ্ট্র দপ্তর কর্তৃক আনুষ্ঠানিকভাবে যোগ্য দেশের তালিকা ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশের পর এ বিষয়ে চূড়ান্ত ও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
প্রতারণা সম্পর্কে সতর্কবার্তা

আদালতের রায়ের আলোকেও ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের চূড়ান্ত ঘোষণার জন্য সবাইকে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ডিভি লটারিকে কেন্দ্র করে কোনো ধরনের প্রতারণার ফাঁদে না পড়ার আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, অর্থ বা চুক্তির বিনিময়ে ডিভি লটারিতে নাম খাইয়ে দেওয়া কিংবা গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার যে কোনো প্রতিশ্রুতি সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রতারণামূলক। মার্কিন সরকারের অফিসিয়াল পোর্টালে ডিভি লটারির আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যায়। তাই কোনো অসাধু চক্র বা এজেন্সির প্রলোভনে না পড়ে কেবল সরকারি ওয়েবসাইট এবং অফিশিয়াল নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x