বুধবার, ২১ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন নজরুল-সুইটি

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১০:২৮ পিএম

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন নজরুল-সুইটি

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন। সৌদিস্থ বাংলাদেশ দূতাবাসের জেদ্দা কনস্যুলেটের শ্রম উইংয়ের এক গোপনীয় স্মারক থেকে এ তথ্য জানা গেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে স্মারকে উল্লেখ করা হয়, নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তারের 'তা’জির' হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে লিপ্ত হয়ে মসজিদের পবিত্রতা লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছিল।

তবে সৌদি কর্তৃপক্ষের কাছে আটক বাংলাদেশিদের তথ্য চেয়ে জেদ্দা কনস্যুলেটের পাঠানো আবেদনের ভিত্তিতে গত ৩০ সেপ্টেম্বর প্রাপ্ত তালিকা বিশ্লেষণ করে জানা যায়, তাদের দুজনকে পৃথক মামলায় ও পৃথক অপরাধে আটক করা হয়েছিল।

প্রাপ্ত তথ্যমতে, নজরুল ইসলাম আব্দুল বশিরকে ২০২৩ সালের ১ আগস্ট সাইবার (তথ্যপ্রযুক্তি) অপরাধের অভিযোগে আটক করা হয়। তাকে জেদ্দা সংশোধনাগারে রাখা হয়েছিল এবং তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি অপরাধেই রায় ঘোষিত হয়। নজরুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বিরামপুর গ্রামে; তার বাবার নাম আব্দুল বশির (পাসপোর্ট নম্বর: A03771867)।

অন্যদিকে, সুইটি আক্তারকে ২০২৩ সালের ২ আগস্ট ব্যভিচারে লিপ্ত হওয়ার অভিযোগে আটক করে জেদ্দা মহিলা কারাগারে পাঠানো হয়। সুইটির বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার নগর সাউয়ালী গ্রামে; তার বাবার নাম মো. ফজল মিয়া (পাসপোর্ট নম্বর: A04031842)।

তারা দুজনই সৌদি আরবের ‘আল মাজাল’ কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। কনস্যুলেট সূত্রের খবর, সৌদি আরবে সাইবার অপরাধ বা ব্যভিচারের অভিযোগে পূর্বে কোনো বাংলাদেশি নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়ার নজির নেই।

স্মারকে আরও জানানো হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিবারের পক্ষ থেকে আইনি সহায়তার জন্য কোনো আবেদন বা যোগাযোগ করা হয়নি। এছাড়া সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও রায় ঘোষণা বা কার্যকর করার বিষয়ে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে আগে থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বর্তমানে দুই বাংলাদেশির রায়ের কপি ও মামলার বিস্তারিত তথ্য প্রাপ্তির জন্য সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখা বরাবর একটি ‘নোট ভারবাল’ পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেদ্দা কনস্যুলেট।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

 জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

“বাল‍্য বিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে” - ইউএনও অশোক বিক্রম চাকমা

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন নজরুল-সুইটি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন নজরুল-সুইটি

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি

নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটি নির্বাচন:

নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটি নির্বাচন:

সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি

৪৮ ঘণ্টার ধর্মঘট, মণিপুরে থমকে গেছে জনজীবন

দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

পদত্যাগ হলো বর্তমান সরকারের সর্ট ট্রাম প্যারাসিটামল থেরাপি -হাসনাত আব্দুল্লাহ এমপি

দেবীদ্বারে ১ মাদক সেবনকারীকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম‍্যমান আদালত

হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন স্থগিত

Voice of New Jersey

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন নজরুল-সুইটি

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন। সৌদিস্থ বাংলাদেশ দূতাবাসের জেদ্দা কনস্যুলেটের শ্রম উইংয়ের এক গোপনীয় স্মারক থেকে এ তথ্য জানা গেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে স্মারকে উল্লেখ করা হয়, নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তারের 'তা’জির' হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে লিপ্ত হয়ে মসজিদের পবিত্রতা লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছিল।

তবে সৌদি কর্তৃপক্ষের কাছে আটক বাংলাদেশিদের তথ্য চেয়ে জেদ্দা কনস্যুলেটের পাঠানো আবেদনের ভিত্তিতে গত ৩০ সেপ্টেম্বর প্রাপ্ত তালিকা বিশ্লেষণ করে জানা যায়, তাদের দুজনকে পৃথক মামলায় ও পৃথক অপরাধে আটক করা হয়েছিল।

প্রাপ্ত তথ্যমতে, নজরুল ইসলাম আব্দুল বশিরকে ২০২৩ সালের ১ আগস্ট সাইবার (তথ্যপ্রযুক্তি) অপরাধের অভিযোগে আটক করা হয়। তাকে জেদ্দা সংশোধনাগারে রাখা হয়েছিল এবং তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি অপরাধেই রায় ঘোষিত হয়। নজরুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বিরামপুর গ্রামে; তার বাবার নাম আব্দুল বশির (পাসপোর্ট নম্বর: A03771867)।

অন্যদিকে, সুইটি আক্তারকে ২০২৩ সালের ২ আগস্ট ব্যভিচারে লিপ্ত হওয়ার অভিযোগে আটক করে জেদ্দা মহিলা কারাগারে পাঠানো হয়। সুইটির বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার নগর সাউয়ালী গ্রামে; তার বাবার নাম মো. ফজল মিয়া (পাসপোর্ট নম্বর: A04031842)।

তারা দুজনই সৌদি আরবের ‘আল মাজাল’ কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। কনস্যুলেট সূত্রের খবর, সৌদি আরবে সাইবার অপরাধ বা ব্যভিচারের অভিযোগে পূর্বে কোনো বাংলাদেশি নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়ার নজির নেই।

স্মারকে আরও জানানো হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিবারের পক্ষ থেকে আইনি সহায়তার জন্য কোনো আবেদন বা যোগাযোগ করা হয়নি। এছাড়া সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও রায় ঘোষণা বা কার্যকর করার বিষয়ে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে আগে থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বর্তমানে দুই বাংলাদেশির রায়ের কপি ও মামলার বিস্তারিত তথ্য প্রাপ্তির জন্য সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখা বরাবর একটি ‘নোট ভারবাল’ পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেদ্দা কনস্যুলেট।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x