রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পিএম

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা সাংস্কৃতিক জোট। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ।

গতকাল সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ঘটনার তীব্র সমালোচনা করেন এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় নেতৃবৃন্দ বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তাঁর প্রতিকৃতিতে কালি লেপনের মতো ন্যক্কারজনক ঘটনা শুধু একজন বিশ্ববরেণ্য কবির প্রতি অবমাননা নয়, বরং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িক মূল্যবোধের ওপর আঘাত।

তাঁরা আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, কোনো অপশক্তি কিংবা উগ্র মানসিকতা বাঙালির চিরায়ত সাংস্কৃতিক চেতনাকে স্তব্ধ করতে পারবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন ও মানবতাবাদী আদর্শ বাঙালির চেতনা ও হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবে। কুমিল্লা সাংস্কৃতিক জোট সব সময় সাংস্কৃতিক ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িকতার পক্ষে এবং সব ধরনের অপসংস্কৃতি ও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ অব্যাহত রাখবে বলেও তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।

কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং বর্তমান কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান শিশিরের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদুল হক স্বপন, সাবেক সভাপতি খন্দকার হুমায়ূন কবির, সাবেক সভাপতি দিলনাশি মোহসেন, সাবেক সাধারণ সম্পাদক উত্তম বহ্নি সেন, অধুনা থিয়েটারের সাবেক সভাপতি ও জোটের বর্তমান কার্যকরী কমিটির সহসভাপতি অ্যাডভোকেট নাজনীন আক্তার কাজল, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান মামুন, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক ও জোটের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারহানা আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জোটের বর্তমান কার্যকরী কমিটির সহসভাপতি রসিক কবি আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক তানিম আহমেদ, প্রচার সম্পাদক মো. মঈনুদ্দিন খাঁন মাহাদী, কল্যাণ সম্পাদক শিপন হোসেন মানব, সদস্য আজাদ সরকার লিটন, দেলোয়ার হোসেন টুটুলসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ এবং বন্ধুপ্রতিম সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

সভা শেষে আপ্যায়নের মধ্য দিয়ে প্রতিবাদ সভার সমাপ্তি ঘটে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

 জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

“বাল‍্য বিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে” - ইউএনও অশোক বিক্রম চাকমা

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ময়মনসিংহে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস  উপলক্ষে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কুমিল্লায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

সুনামগঞ্জে ডিসি এসপির বিভিন্ন  পূজা মণ্ডপ পরিদর্শন

লালন সাই মানবতার কথা বলে গেছেন

লালন সাই মানবতার কথা বলে গেছেন

দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান ৩ ড্রেজার ও ৩ শত ফুট পাইপ ধ্বংস

চালকহীন প্রযুক্তি ও রকেট থ্রাস্টারে টেসলার নতুন চমক: ইলন মাস্কের নতুন উন্মোচন

পূজার ছুটিতে আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় গুরুতর আহত মার্কিন সাংবাদিক

সুনামগঞ্জে  ছেলের হাতে মা খুন

সুনামগঞ্জে ছেলের হাতে মা খুন

Voice of New Jersey

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা সাংস্কৃতিক জোট। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ।

গতকাল সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ঘটনার তীব্র সমালোচনা করেন এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় নেতৃবৃন্দ বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তাঁর প্রতিকৃতিতে কালি লেপনের মতো ন্যক্কারজনক ঘটনা শুধু একজন বিশ্ববরেণ্য কবির প্রতি অবমাননা নয়, বরং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িক মূল্যবোধের ওপর আঘাত।

তাঁরা আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, কোনো অপশক্তি কিংবা উগ্র মানসিকতা বাঙালির চিরায়ত সাংস্কৃতিক চেতনাকে স্তব্ধ করতে পারবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন ও মানবতাবাদী আদর্শ বাঙালির চেতনা ও হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবে। কুমিল্লা সাংস্কৃতিক জোট সব সময় সাংস্কৃতিক ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িকতার পক্ষে এবং সব ধরনের অপসংস্কৃতি ও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ অব্যাহত রাখবে বলেও তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।

কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং বর্তমান কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান শিশিরের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদুল হক স্বপন, সাবেক সভাপতি খন্দকার হুমায়ূন কবির, সাবেক সভাপতি দিলনাশি মোহসেন, সাবেক সাধারণ সম্পাদক উত্তম বহ্নি সেন, অধুনা থিয়েটারের সাবেক সভাপতি ও জোটের বর্তমান কার্যকরী কমিটির সহসভাপতি অ্যাডভোকেট নাজনীন আক্তার কাজল, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান মামুন, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক ও জোটের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারহানা আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জোটের বর্তমান কার্যকরী কমিটির সহসভাপতি রসিক কবি আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক তানিম আহমেদ, প্রচার সম্পাদক মো. মঈনুদ্দিন খাঁন মাহাদী, কল্যাণ সম্পাদক শিপন হোসেন মানব, সদস্য আজাদ সরকার লিটন, দেলোয়ার হোসেন টুটুলসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ এবং বন্ধুপ্রতিম সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

সভা শেষে আপ্যায়নের মধ্য দিয়ে প্রতিবাদ সভার সমাপ্তি ঘটে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x