রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

কুমিল্লায় ক্ষতিকর কাপড়ের রঙ ও নকল প্যাকেজিং: বেকারিকে জরিমানা

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম

কুমিল্লায় ক্ষতিকর কাপড়ের রঙ ও নকল প্যাকেজিং: বেকারিকে জরিমানা

খাবারে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর টেক্সটাইলের রঙ (ইন্ডাস্ট্রিয়াল ডাই) ব্যবহার, স্বনামধন্য ব্র্যান্ডের প্যাকেট নকল ও নোংরা পরিবেশের অভিযোগে কুমিল্লায় একটি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলার আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাপাপুর এলাকার ‘শেফা ব্রেড অ্যান্ড বেকারি’ নামের একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু, মিষ্টি ও সিঙারায় খাবার রঙের পরিবর্তে কাপড়ের রঙ মেশানোর সময় হাতেনাতে ধরে ফেলা হয়।

এছাড়া সুপরিচিত ব্র্যান্ড ‘অলটাইম’-এর মিল্ক ব্রেডের মোড়ক (পিপি) নকল করে নিজস্ব পাউরুটি বাজারজাত করা এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির বিষয়টিও প্রমাণ পান অভিযান পরিচালনাকারীরা।

এই সব অপরাধের দায়ে ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে মুচলেকা আদায় করে বেকারি মালিক সমিতির জিম্মায় সাময়িকভাবে সতর্কবার্তা দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহায়তা প্রদান করে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, “জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

 জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

“বাল‍্য বিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে” - ইউএনও অশোক বিক্রম চাকমা

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ময়মনসিংহে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস  উপলক্ষে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কুমিল্লায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

সুনামগঞ্জে ডিসি এসপির বিভিন্ন  পূজা মণ্ডপ পরিদর্শন

লালন সাই মানবতার কথা বলে গেছেন

লালন সাই মানবতার কথা বলে গেছেন

দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান ৩ ড্রেজার ও ৩ শত ফুট পাইপ ধ্বংস

চালকহীন প্রযুক্তি ও রকেট থ্রাস্টারে টেসলার নতুন চমক: ইলন মাস্কের নতুন উন্মোচন

পূজার ছুটিতে আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় গুরুতর আহত মার্কিন সাংবাদিক

সুনামগঞ্জে  ছেলের হাতে মা খুন

সুনামগঞ্জে ছেলের হাতে মা খুন

Voice of New Jersey

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কুমিল্লায় ক্ষতিকর কাপড়ের রঙ ও নকল প্যাকেজিং: বেকারিকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

খাবারে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর টেক্সটাইলের রঙ (ইন্ডাস্ট্রিয়াল ডাই) ব্যবহার, স্বনামধন্য ব্র্যান্ডের প্যাকেট নকল ও নোংরা পরিবেশের অভিযোগে কুমিল্লায় একটি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলার আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাপাপুর এলাকার ‘শেফা ব্রেড অ্যান্ড বেকারি’ নামের একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু, মিষ্টি ও সিঙারায় খাবার রঙের পরিবর্তে কাপড়ের রঙ মেশানোর সময় হাতেনাতে ধরে ফেলা হয়।

এছাড়া সুপরিচিত ব্র্যান্ড ‘অলটাইম’-এর মিল্ক ব্রেডের মোড়ক (পিপি) নকল করে নিজস্ব পাউরুটি বাজারজাত করা এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির বিষয়টিও প্রমাণ পান অভিযান পরিচালনাকারীরা।

এই সব অপরাধের দায়ে ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে মুচলেকা আদায় করে বেকারি মালিক সমিতির জিম্মায় সাময়িকভাবে সতর্কবার্তা দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহায়তা প্রদান করে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, “জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x