শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

স্রোতের বাহানায় বারবার বন্ধ নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া ফেরি, চরম দুর্ভোগে দুই জেলার লাখো মানুষ

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ এএম

স্রোতের বাহানায় বারবার বন্ধ নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া ফেরি, চরম দুর্ভোগে দুই জেলার লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক:
পদ্মা নদীতে সামান্য স্রোত বাড়লেই বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। আর এতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়েন পাবনা ও রাজবাড়ী জেলার হাজার হাজার যাত্রী ও ব্যবসায়ী। রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে আবারও হঠাৎ ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় থমকে গেছে দুই পাড়ের সরাসরি সড়ক যোগাযোগ।

অনুসন্ধানে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর থেকে টানা ১৬ দিন বন্ধ থাকার পর গত ২৩ সেপ্টেম্বর এ রুটে ফেরি চলাচল শুরু হয়। তবে চালুর মাত্র ১২ দিনের মাথায়, গত ৫ অক্টোবর থেকে আবারও নদীর তীব্র স্রোতকে কারণ দেখিয়ে ফেরি সার্ভিস সম্পূর্ণ বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বারবার ফেরি বন্ধ হওয়ার ফলে যাত্রী ও গণপরিবহনগুলোকে দীর্ঘ বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, এতে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে কয়েক গুণ বাড়ছে পরিবহন খরচ।

নিয়মিত যাতায়াতকারী পাবনার ব্যবসায়ী ইয়াছিন আলী শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, "নিয়মিত এই পথে ব্যবসা-বাণিজ্যের কাজে যাতায়াত করি। কিছুদিন বন্ধ থাকার পর চালু হলো, এখন আবার বন্ধ। এই অবস্থায় আমাদের চরম বিপদে পড়তে হচ্ছে।" রাজবাড়ীর যাত্রী আলতাফ হোসেন জানান, এই পথটি তাদের জন্য সময় ও অর্থ দুই-ই সাশ্রয় করে, কিন্তু ঘন ঘন সার্ভিস বন্ধ থাকায় ভোগান্তির শেষ নেই।

স্থানীয় অধিবাসী আকিব মন্ডলসহ ভুক্তভোগীদের অভিযোগ, নদীর স্রোত একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু সমস্যা হলো নৌরুটে থাকা পুরোনো, জরাজীর্ণ ও স্বল্প ক্ষমতার ফেরিগুলো। এছাড়া ঘাটের অব্যবস্থাপনা ও নাব্যতা সংকট দূর না করে শুধু স্রোতের অজুহাত দিয়ে দায় সারছে কর্তৃপক্ষ। তাদের দাবি, নিরাপদ পারাপারের জন্য দ্রুত বহরে আধুনিক ও শক্তিশালী ফেরি যুক্ত করা হোক।

তবে অব্যবস্থাপনার কথা অস্বীকার করে বিআইডব্লিউটিসির নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া ফেরি সার্ভিসের ব্যবস্থাপক এম এন এ আল শিবলী বলেন, "যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই আপাতত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আমাদের ফেরিগুলো যথেষ্ট শক্তিশালী এবং অবকাঠামোগত কোনো সমস্যা নেই। নদীতে স্রোত স্বাভাবিক হলে এবং পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় সার্ভিস চালু করা হবে।"

প্রশাসনের প্রতি দুই পাড়ের ভুক্তভোগী মানুষের আকুল আবেদন—জরুরি ভিত্তিতে মানসম্মত ফেরি সরবরাহ করে এই নৌরুটে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হোক।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

 জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্যাটারসনে তরুণদের জন্য নতুন বক্সিং ও ফিটনেস সেন্টারের শুভ উদ্বোধন:

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

শাহজালাল থার্ড টার্মিনালে বিমানের একচেটিয়া রাজত্ব শেষ হচ্ছে

এবার আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা

কলমে রিতুনুর কবিতা: জীবন যেখানে জিরো

কলমে রিতুনুর কবিতা: জীবন যেখানে জিরো

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

সুনামগঞ্জে বাণিজ্য মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন

আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন

সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বানিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভস্ট্রিম ও ফায়ারিং স্কোয়াডে কার্যকরের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আমার ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম: মিঠুন

আমার ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম: মিঠুন

Voice of New Jersey

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

স্রোতের বাহানায় বারবার বন্ধ নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া ফেরি, চরম দুর্ভোগে দুই জেলার লাখো মানুষ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক:
পদ্মা নদীতে সামান্য স্রোত বাড়লেই বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। আর এতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়েন পাবনা ও রাজবাড়ী জেলার হাজার হাজার যাত্রী ও ব্যবসায়ী। রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে আবারও হঠাৎ ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় থমকে গেছে দুই পাড়ের সরাসরি সড়ক যোগাযোগ।

অনুসন্ধানে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর থেকে টানা ১৬ দিন বন্ধ থাকার পর গত ২৩ সেপ্টেম্বর এ রুটে ফেরি চলাচল শুরু হয়। তবে চালুর মাত্র ১২ দিনের মাথায়, গত ৫ অক্টোবর থেকে আবারও নদীর তীব্র স্রোতকে কারণ দেখিয়ে ফেরি সার্ভিস সম্পূর্ণ বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বারবার ফেরি বন্ধ হওয়ার ফলে যাত্রী ও গণপরিবহনগুলোকে দীর্ঘ বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, এতে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে কয়েক গুণ বাড়ছে পরিবহন খরচ।

নিয়মিত যাতায়াতকারী পাবনার ব্যবসায়ী ইয়াছিন আলী শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, "নিয়মিত এই পথে ব্যবসা-বাণিজ্যের কাজে যাতায়াত করি। কিছুদিন বন্ধ থাকার পর চালু হলো, এখন আবার বন্ধ। এই অবস্থায় আমাদের চরম বিপদে পড়তে হচ্ছে।" রাজবাড়ীর যাত্রী আলতাফ হোসেন জানান, এই পথটি তাদের জন্য সময় ও অর্থ দুই-ই সাশ্রয় করে, কিন্তু ঘন ঘন সার্ভিস বন্ধ থাকায় ভোগান্তির শেষ নেই।

স্থানীয় অধিবাসী আকিব মন্ডলসহ ভুক্তভোগীদের অভিযোগ, নদীর স্রোত একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু সমস্যা হলো নৌরুটে থাকা পুরোনো, জরাজীর্ণ ও স্বল্প ক্ষমতার ফেরিগুলো। এছাড়া ঘাটের অব্যবস্থাপনা ও নাব্যতা সংকট দূর না করে শুধু স্রোতের অজুহাত দিয়ে দায় সারছে কর্তৃপক্ষ। তাদের দাবি, নিরাপদ পারাপারের জন্য দ্রুত বহরে আধুনিক ও শক্তিশালী ফেরি যুক্ত করা হোক।

তবে অব্যবস্থাপনার কথা অস্বীকার করে বিআইডব্লিউটিসির নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া ফেরি সার্ভিসের ব্যবস্থাপক এম এন এ আল শিবলী বলেন, "যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই আপাতত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আমাদের ফেরিগুলো যথেষ্ট শক্তিশালী এবং অবকাঠামোগত কোনো সমস্যা নেই। নদীতে স্রোত স্বাভাবিক হলে এবং পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় সার্ভিস চালু করা হবে।"

প্রশাসনের প্রতি দুই পাড়ের ভুক্তভোগী মানুষের আকুল আবেদন—জরুরি ভিত্তিতে মানসম্মত ফেরি সরবরাহ করে এই নৌরুটে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হোক।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x