শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

জনদুর্ভোগ লাঘবে গ্রামীণ সড়ক সংস্কারে এগিয়ে এলেন ড. হুমায়ুন কবির

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ এএম

জনদুর্ভোগ লাঘবে গ্রামীণ সড়ক সংস্কারে এগিয়ে এলেন ড. হুমায়ুন কবির

সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার চরম জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনস্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ গবেষক এবং ‘ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবির। তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও প্রতিষ্ঠিত ‘ড. সৈয়দ হুমায়ুন কবির ফাউন্ডেশন’-এর সার্বিক সহযোগিতায় সংস্কার করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি গ্রামীণ সড়ক।

জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাহাজিরা গ্রামের মরহুম আব্দুল জব্বার মৃধা বাড়ি সংলগ্ন সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি খানাখন্দে ভরে গিয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী ও চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এমনকি জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলও বন্ধ হওয়ার উপক্রম হয়। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই ভোগান্তি পোহাচ্ছিলেন।

এলাকাবাসীর এই চরম ভোগান্তি নজরে এলে সহায়তার হাত বাড়িয়ে দেন সরিকলের কৃতী সন্তান ড. সৈয়দ হুমায়ুন কবির। তাঁর উদ্যোগ ও প্রতিষ্ঠিত ‘ড. সৈয়দ হুমায়ুন কবির ফাউন্ডেশন’-এর সার্বিক সহযোগিতায় এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাও। ফাউন্ডেশনের সহায়তার পাশাপাশি এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কটির সাময়িক মেরামত কাজ সফলভাবে সম্পন্ন হয়। এর ফলে সড়কটিতে বর্তমানে স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে এবং স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বেহাল দশায় রোগী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। ড. সৈয়দ হুমায়ুন কবিরের আন্তরিক সহযোগিতা ও উদ্যোগের ফলেই দ্রুততম সময়ে রাস্তাটি চলাচলের উপযোগী করা সম্ভব হয়েছে। জনকল্যাণমূলক এই কাজের জন্য তারা ড. কবির ও তাঁর ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে সাময়িক মেরামত হলেও পুরো যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে সরিকল–বাটাজোর এই গুরুত্বপূর্ণ সড়কটির স্থায়ী পাকাকরণ এবং সংলগ্ন ঝুঁকিপূর্ণ ব্রিজটি জরুরি ভিত্তিতে সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

 জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্যাটারসনে তরুণদের জন্য নতুন বক্সিং ও ফিটনেস সেন্টারের শুভ উদ্বোধন:

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

শাহজালাল থার্ড টার্মিনালে বিমানের একচেটিয়া রাজত্ব শেষ হচ্ছে

এবার আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা

কলমে রিতুনুর কবিতা: জীবন যেখানে জিরো

কলমে রিতুনুর কবিতা: জীবন যেখানে জিরো

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

সুনামগঞ্জে বাণিজ্য মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন

আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন

সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বানিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভস্ট্রিম ও ফায়ারিং স্কোয়াডে কার্যকরের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আমার ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম: মিঠুন

আমার ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম: মিঠুন

Voice of New Jersey

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জনদুর্ভোগ লাঘবে গ্রামীণ সড়ক সংস্কারে এগিয়ে এলেন ড. হুমায়ুন কবির

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার চরম জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনস্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ গবেষক এবং ‘ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবির। তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও প্রতিষ্ঠিত ‘ড. সৈয়দ হুমায়ুন কবির ফাউন্ডেশন’-এর সার্বিক সহযোগিতায় সংস্কার করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি গ্রামীণ সড়ক।

জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাহাজিরা গ্রামের মরহুম আব্দুল জব্বার মৃধা বাড়ি সংলগ্ন সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি খানাখন্দে ভরে গিয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী ও চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এমনকি জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলও বন্ধ হওয়ার উপক্রম হয়। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই ভোগান্তি পোহাচ্ছিলেন।

এলাকাবাসীর এই চরম ভোগান্তি নজরে এলে সহায়তার হাত বাড়িয়ে দেন সরিকলের কৃতী সন্তান ড. সৈয়দ হুমায়ুন কবির। তাঁর উদ্যোগ ও প্রতিষ্ঠিত ‘ড. সৈয়দ হুমায়ুন কবির ফাউন্ডেশন’-এর সার্বিক সহযোগিতায় এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাও। ফাউন্ডেশনের সহায়তার পাশাপাশি এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কটির সাময়িক মেরামত কাজ সফলভাবে সম্পন্ন হয়। এর ফলে সড়কটিতে বর্তমানে স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে এবং স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বেহাল দশায় রোগী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। ড. সৈয়দ হুমায়ুন কবিরের আন্তরিক সহযোগিতা ও উদ্যোগের ফলেই দ্রুততম সময়ে রাস্তাটি চলাচলের উপযোগী করা সম্ভব হয়েছে। জনকল্যাণমূলক এই কাজের জন্য তারা ড. কবির ও তাঁর ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে সাময়িক মেরামত হলেও পুরো যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে সরিকল–বাটাজোর এই গুরুত্বপূর্ণ সড়কটির স্থায়ী পাকাকরণ এবং সংলগ্ন ঝুঁকিপূর্ণ ব্রিজটি জরুরি ভিত্তিতে সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x