মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

টিউশনের টাকায় নির্মিত শিক্ষার্থীদের প্রথম চলচ্চিত্র ‘অন্যপাতা’ আসছে দুর্গাপূজায়

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পিএম

টিউশনের টাকায় নির্মিত শিক্ষার্থীদের প্রথম চলচ্চিত্র ‘অন্যপাতা’ আসছে দুর্গাপূজায়

টিউশনের টাকা, পকেটমানি আর নিজেদের স্বপ্নকে পুঁজি করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থীর দুই বছরের পরিশ্রমে নির্মিত হয়েছে ‘অন্যপাতা’।

এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি আসছে দুর্গাপূজায় দেশের প্রেক্ষাগৃহে। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির এনাউন্সমেন্ট পোস্টার, মোশন ভিডিও ও মূল পোস্টার। শিগগিরই প্রকাশ হবে ট্রেলার ও মিউজিক ভিডিও।

মাত্র ছয়জনের একটি দল নিয়ে যাত্রা শুরু করেছিল সিনেমাটির নির্মাণকাজ। সময়ের সঙ্গে যুক্ত হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একপর্যায়ে ৪০ জনের বেশি তরুণ-তরুণীর একটি দলে পরিণত হয় এটি। পড়াশোনার চাপ সামলে নিজেদের উপার্জিত অর্থ ব্যয় করেই সিনেমাটি নির্মাণ করেছেন তারা।

‘অন্যপাতা’র গল্প বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে ঘিরে। ভর্তি যুদ্ধের সময় শিক্ষার্থীদের পরিচয় সংকট, পারিবারিক চাপ, বাস্তবতার মুখোমুখি হওয়া এবং ছাত্রজীবনের প্রেমের গল্প উঠে এসেছে সিনেমাটিতে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে দরিদ্রতার সঙ্গে লড়াই করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করা এক তরুণ। ভর্তি পরীক্ষার সংগ্রামের মধ্যেই তার জীবনে আসে ভালোবাসা। বাস্তব জীবনের দুটি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে গল্পটি নির্মাণ করেছেন পরিচালক ও চুয়েট শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি।

পরিচালক বলেন, ‘আমাদের দেশের সিংহভাগ শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংগ্রামের সময় কাটে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়। সেই সময়ের রেশ থেকে বের হতে অনেক সময় লাগে। ওই সময়ের সার্ভাইভালের একটি মিষ্টি অভিজ্ঞতার গল্পই অন্যপাতা।’

এক ঘণ্টা ৪০ মিনিটের সিনেমাটিতে থাকছে ছয়টি মৌলিক গান। পাশাপাশি রয়েছে আবহসংগীত, চট্টগ্রামসহ বাংলাদেশের প্রকৃতির সিনেমাটিক উপস্থাপনা এবং জেন-জি প্রজন্মের ভাষার ছোঁয়া।

নির্মাতাদের দাবি, প্রচলিত গল্প বলার ধরন থেকে কিছুটা ভিন্নভাবে সহজ-সরল একটি গল্প বলার চেষ্টা করা হয়েছে।

সিনেমাটির প্রযোজক চুয়েট শিক্ষার্থী অংকন দে অনিমেষ ও বুয়েট শিক্ষার্থী সামস আবতাহী ইসমাম বলেন, ‘অন্যপাতার গল্প খুবই চেনা, কিন্তু এর এক্সপেরিয়েন্সটা বাংলাদেশে বেশ অচেনা। আমাদের মতো জেন-জিদের ভাষার ছাপ আছে। তবে সব বয়সের মানুষের কাছেই এই ফ্রেশ, সরল ও মিষ্টি গল্প ভালো লাগবে বলে আমরা আশা করছি।’

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়া শাকিল ও প্রত্যাশা ঘোষ। আরও অভিনয় করেছেন শাইম, নোমান, অনিমেষ, একুশী, ইমরান, মনন ও রোবেনসহ অনেকে।

শিল্প নির্দেশনায় চবি শিক্ষার্থী ইন্দ্র নীল এবং চিত্রগ্রহণে ইব্রাহিম বিন আনছারী। ছয়টি গানের সংগীত পরিচালনা করেছেন ফাহরিয়াজ তাসজিম মনন। সিনেমার আবহসংগীত তৈরি করেছেন আইনান। পোস্ট প্রোডাকশন ও কালার এডিটিং করেছেন চুয়েট শিক্ষার্থী তানভীর জানি।

সিনেমাটির কাস্টিং পরিচালক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোমান আহমদ রনি। লাইন প্রোডাকশনের দায়িত্ব পালন করেছেন এইচএসসি শিক্ষার্থী সুদীপ্ত পাল।

নির্মাতাদের জন্য সিনেমাটি তৈরি করাও ছিল দীর্ঘ সংগ্রামের। পড়াশোনার চাপের মধ্যে সময় বের করে শুটিং, সম্পাদনা ও অন্যান্য কাজ করতে হয়েছে তাদের। এর সঙ্গে যুক্ত হয়েছে অর্থের সংকট। নিজেদের টিউশনের টাকা ও পকেটমানি খরচ করেই ধীরে ধীরে এগিয়েছে নির্মাণকাজ।

নির্মাতাদের ভাষায়, সিনেমাটি তৈরির অভিজ্ঞতাটিও যেন আরেকটি সিনেমা। নিজেদের ওপর, নিজেদের গল্পের ওপর এবং চলচ্চিত্র নির্মাণের স্বপ্নের ওপর বিশ্বাস রেখেই তারা কাজটি শেষ করেছেন।

দুর্গাপূজায় সিনেমা হলে মুক্তির মধ্য দিয়ে ‘অন্যপাতা’ দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই শিক্ষার্থীদের। শিগগিরই প্রকাশ পাবে সিনেমাটির অফিসিয়াল ট্রেলার ও মিউজিক ভিডিও।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর কে এই আবের কাওয়াস

খ্রিষ্টান নানা–নানির কাছে বড় হলেও মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ

ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

ময়মনসিংহে বাসে তল্লাশি: ১৩ বোতল বিদেশি মদসহ আটক ২

বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন; সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাশ ৭১৫০

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সময় পরিবর্তন

ডিসেম্বর ঘিরে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি)  দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফর ঘিরে হাওর পাড়ের মানুষের মাঝে আনন্দের বন্যা

Voice of New Jersey

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

টিউশনের টাকায় নির্মিত শিক্ষার্থীদের প্রথম চলচ্চিত্র ‘অন্যপাতা’ আসছে দুর্গাপূজায়

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

টিউশনের টাকা, পকেটমানি আর নিজেদের স্বপ্নকে পুঁজি করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থীর দুই বছরের পরিশ্রমে নির্মিত হয়েছে ‘অন্যপাতা’।

এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি আসছে দুর্গাপূজায় দেশের প্রেক্ষাগৃহে। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির এনাউন্সমেন্ট পোস্টার, মোশন ভিডিও ও মূল পোস্টার। শিগগিরই প্রকাশ হবে ট্রেলার ও মিউজিক ভিডিও।

মাত্র ছয়জনের একটি দল নিয়ে যাত্রা শুরু করেছিল সিনেমাটির নির্মাণকাজ। সময়ের সঙ্গে যুক্ত হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একপর্যায়ে ৪০ জনের বেশি তরুণ-তরুণীর একটি দলে পরিণত হয় এটি। পড়াশোনার চাপ সামলে নিজেদের উপার্জিত অর্থ ব্যয় করেই সিনেমাটি নির্মাণ করেছেন তারা।

‘অন্যপাতা’র গল্প বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে ঘিরে। ভর্তি যুদ্ধের সময় শিক্ষার্থীদের পরিচয় সংকট, পারিবারিক চাপ, বাস্তবতার মুখোমুখি হওয়া এবং ছাত্রজীবনের প্রেমের গল্প উঠে এসেছে সিনেমাটিতে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে দরিদ্রতার সঙ্গে লড়াই করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করা এক তরুণ। ভর্তি পরীক্ষার সংগ্রামের মধ্যেই তার জীবনে আসে ভালোবাসা। বাস্তব জীবনের দুটি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে গল্পটি নির্মাণ করেছেন পরিচালক ও চুয়েট শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি।

পরিচালক বলেন, ‘আমাদের দেশের সিংহভাগ শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংগ্রামের সময় কাটে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়। সেই সময়ের রেশ থেকে বের হতে অনেক সময় লাগে। ওই সময়ের সার্ভাইভালের একটি মিষ্টি অভিজ্ঞতার গল্পই অন্যপাতা।’

এক ঘণ্টা ৪০ মিনিটের সিনেমাটিতে থাকছে ছয়টি মৌলিক গান। পাশাপাশি রয়েছে আবহসংগীত, চট্টগ্রামসহ বাংলাদেশের প্রকৃতির সিনেমাটিক উপস্থাপনা এবং জেন-জি প্রজন্মের ভাষার ছোঁয়া।

নির্মাতাদের দাবি, প্রচলিত গল্প বলার ধরন থেকে কিছুটা ভিন্নভাবে সহজ-সরল একটি গল্প বলার চেষ্টা করা হয়েছে।

সিনেমাটির প্রযোজক চুয়েট শিক্ষার্থী অংকন দে অনিমেষ ও বুয়েট শিক্ষার্থী সামস আবতাহী ইসমাম বলেন, ‘অন্যপাতার গল্প খুবই চেনা, কিন্তু এর এক্সপেরিয়েন্সটা বাংলাদেশে বেশ অচেনা। আমাদের মতো জেন-জিদের ভাষার ছাপ আছে। তবে সব বয়সের মানুষের কাছেই এই ফ্রেশ, সরল ও মিষ্টি গল্প ভালো লাগবে বলে আমরা আশা করছি।’

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়া শাকিল ও প্রত্যাশা ঘোষ। আরও অভিনয় করেছেন শাইম, নোমান, অনিমেষ, একুশী, ইমরান, মনন ও রোবেনসহ অনেকে।

শিল্প নির্দেশনায় চবি শিক্ষার্থী ইন্দ্র নীল এবং চিত্রগ্রহণে ইব্রাহিম বিন আনছারী। ছয়টি গানের সংগীত পরিচালনা করেছেন ফাহরিয়াজ তাসজিম মনন। সিনেমার আবহসংগীত তৈরি করেছেন আইনান। পোস্ট প্রোডাকশন ও কালার এডিটিং করেছেন চুয়েট শিক্ষার্থী তানভীর জানি।

সিনেমাটির কাস্টিং পরিচালক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোমান আহমদ রনি। লাইন প্রোডাকশনের দায়িত্ব পালন করেছেন এইচএসসি শিক্ষার্থী সুদীপ্ত পাল।

নির্মাতাদের জন্য সিনেমাটি তৈরি করাও ছিল দীর্ঘ সংগ্রামের। পড়াশোনার চাপের মধ্যে সময় বের করে শুটিং, সম্পাদনা ও অন্যান্য কাজ করতে হয়েছে তাদের। এর সঙ্গে যুক্ত হয়েছে অর্থের সংকট। নিজেদের টিউশনের টাকা ও পকেটমানি খরচ করেই ধীরে ধীরে এগিয়েছে নির্মাণকাজ।

নির্মাতাদের ভাষায়, সিনেমাটি তৈরির অভিজ্ঞতাটিও যেন আরেকটি সিনেমা। নিজেদের ওপর, নিজেদের গল্পের ওপর এবং চলচ্চিত্র নির্মাণের স্বপ্নের ওপর বিশ্বাস রেখেই তারা কাজটি শেষ করেছেন।

দুর্গাপূজায় সিনেমা হলে মুক্তির মধ্য দিয়ে ‘অন্যপাতা’ দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই শিক্ষার্থীদের। শিগগিরই প্রকাশ পাবে সিনেমাটির অফিসিয়াল ট্রেলার ও মিউজিক ভিডিও।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x