বুধবার, ১১ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

অবৈধ ২ ড্রেজার ও ১৫ শ’ পাইপ বিনষ্ট

কুমিল্লার দেবীদ্বারে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান

হুরবানু আক্তার পলি
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

কুমিল্লার দেবীদ্বারে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান

কুমিল্লার দেবীদ্বারে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
অভিযানে মাটি কাটায় ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ও প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভানী ইউনিয়নের পাঁচরঙ্গী গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভানী ইউনিয়নের পাঁচরঙ্গি গ্রামে একশ্রেণির অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে ফসলি জমির মাটি কেটে আসছিল। এতে ওই এলাকার কৃষিজমি ও পরিবেশ হুমকির মুখে পড়ে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার ও প্রায় ১ হাজার ৫০০ ফুট সরবরাহ পাইপ ভেঙে ও কেটে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ও ৫ ধারা লঙ্ঘন করে অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি ও বালু উত্তোলন করার অপরাধে আইনটির ১৫ ধারা মোতাবেক এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, কৃষিজমি, ফসলি জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মাটি উত্তোলন ও ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Voice of New Jersey

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কুমিল্লার দেবীদ্বারে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার দেবীদ্বারে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
অভিযানে মাটি কাটায় ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ও প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভানী ইউনিয়নের পাঁচরঙ্গী গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভানী ইউনিয়নের পাঁচরঙ্গি গ্রামে একশ্রেণির অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে ফসলি জমির মাটি কেটে আসছিল। এতে ওই এলাকার কৃষিজমি ও পরিবেশ হুমকির মুখে পড়ে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার ও প্রায় ১ হাজার ৫০০ ফুট সরবরাহ পাইপ ভেঙে ও কেটে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ও ৫ ধারা লঙ্ঘন করে অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি ও বালু উত্তোলন করার অপরাধে আইনটির ১৫ ধারা মোতাবেক এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, কৃষিজমি, ফসলি জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মাটি উত্তোলন ও ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x