বুধবার, ৪ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, ফলাফল নিয়ে যা জানা যাচ্ছে

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ এএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, ফলাফল নিয়ে যা জানা যাচ্ছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলাফলে রিপাবলিকানদের দখলে থাকা কয়েকটি আসনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। এতে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারালে ট্রাম্পের আইন প্রণয়নের পরিকল্পনা আটকে দেওয়ার পাশাপাশি তার প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারবে ডেমোক্র্যাটরা।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ওহাইও, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনাসহ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে থাকার বাকি দুই বছর কংগ্রেসের ক্ষমতার ভারসাম্য কেমন থাকবে, তা নির্ধারণ করবে এই নির্বাচন।

প্রাথমিক ফলাফলে রিপাবলিকানদের দখলে থাকা কয়েকটি আসনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। এতে ওয়াশিংটনে ট্রাম্পের নিয়ন্ত্রণ বড় ধাক্কা খেতে পারে এবং প্রেসিডেন্ট হিসেবে তার বাকি মেয়াদে ক্ষমতা সীমিত হয়ে আসতে পারে।

সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনে সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টির ভোট গণনা হচ্ছে। এর মধ্যে ৯টি আসনের ফল পাওয়া গেছে। ডেমোক্র্যাটরা সবমিলিয়ে পেয়েছেন ৪৩টি আসন, আর রিপাবলিকানদের আসন ৩১টি। প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত ৫২টি আসনের ফল এসেছে। ডেমোক্র্যাটরা পেয়েছেন ৩৬টি আসন, আর রিপাবলিকানরা ১৬টি। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে ২১৮টি আসন প্রয়োজন।

অন্যদিকে আল জাজিরার তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত ডেমোক্র্যাটরা ৪৩টি আসনে জয়ী হয়েছেন, আর রিপাবলিকানরা পেয়েছেন ১৯টি আসন। এ ছাড়া ডেমোক্র্যাটরা ৯৯টি আসনে এবং রিপাবলিকানরা ৬৯টি আসনে এগিয়ে রয়েছেন। এখনো ২০৫টি আসনের ফল অপেক্ষমাণ। আর সিনেটে ডেমোক্র্যাটরা পেয়েছেন ৪৩টি আসন, আর রিপাবলিকানরা ৩২টি। ডেমোক্র্যাটরা আরও ৭টি আসনে এবং রিপাবলিকানরা ৬টি আসনে এগিয়ে রয়েছেন। সিনেটের ১২টি আসনের ফল এখনো আসেনি। সংখ্যাগরিষ্ঠতা পেতে সিনেটে ৫১টি আসন প্রয়োজন।

প্রাথমিক ফলের পূর্বাভাসে প্রতিনিধি পরিষদের নির্বাচনে যুক্ত রিপাবলিকান পার্টির (জিওপি) কয়েকজন নেতা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, ডেমোক্র্যাটদের জন্য ভালো ফল হতে পারে। জর্জিয়ায় এক রিপাবলিকান কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, অঙ্গরাজ্যজুড়ে ভোটার উপস্থিতি নিয়ে বেশ কয়েকটি রিপাবলিকান প্রচারশিবির উদ্বিগ্ন। গুরুত্বপূর্ণ সিনেট ও গভর্নর নির্বাচনের ফল যখন অনিশ্চিত, তখন ডেমোক্র্যাটদের বিরুদ্ধে জয় নিশ্চিত করার মতো ভোট তারা পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

সূত্র: আল জিজিরা

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর  উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে বীজ বিতরণ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসরায়েলগামী ফ্লাইটে ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর নিষেধাজ্ঞা, কার্যকর করেছে এয়ার ফ্রান্স

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

চুয়েটে উত্তপ্ত পরিস্থিতি: উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঢামেকে চিকিৎসাসেবা চাইতে গিয়ে প্রহৃত রোগীর স্বজন, থানায় লিখিত অভিযোগ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্রেটদের, সিনেট দখলের লড়াইয়েও এগিয়ে

যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা খেলেন ট্রাম্প: সিনেটের নিয়ন্ত্রণও গেল ডেমোক্র্যাটদের হাতে

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিচ্ছে ডেমোক্র্যাটরা, চাপে পড়বেন ট্রাম্প

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফ্রিস

প্যাটারসনে বোর্ডের নির্বাচন সম্পন্ন: স্কুল বোর্ড ও অন্যান্য পদের প্রাথমিক ফলাফল নিয়ে ভোটারদের আগ্রহ তুঙ্গে

 যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কিশা ল্যান্স

৩৮ বছর পর টেক্সাসে সিনেট আসন পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের

মার্কিন রাজনীতিতে তীব্র বাকযুদ্ধ: ট্রাম্পকে ‘খোঁড়া হাঁস’ বললেন ডেমোক্রেট নেতা জন ওসফ

নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান দুর্গে ডেমোক্রেটদের ঐতিহাসিক জয়, প্রতিনিধি পরিষদে জিতলেন জেমি অ্যাজার

 মার্কিন মধ্যবর্তী নির্বাচন: প্রথম দফার ফলে ডেমোক্রেটদের চমক, ট্রাম্পের তীব্র

Voice of New Jersey

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, ফলাফল নিয়ে যা জানা যাচ্ছে

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলাফলে রিপাবলিকানদের দখলে থাকা কয়েকটি আসনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। এতে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারালে ট্রাম্পের আইন প্রণয়নের পরিকল্পনা আটকে দেওয়ার পাশাপাশি তার প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারবে ডেমোক্র্যাটরা।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ওহাইও, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনাসহ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে থাকার বাকি দুই বছর কংগ্রেসের ক্ষমতার ভারসাম্য কেমন থাকবে, তা নির্ধারণ করবে এই নির্বাচন।

প্রাথমিক ফলাফলে রিপাবলিকানদের দখলে থাকা কয়েকটি আসনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। এতে ওয়াশিংটনে ট্রাম্পের নিয়ন্ত্রণ বড় ধাক্কা খেতে পারে এবং প্রেসিডেন্ট হিসেবে তার বাকি মেয়াদে ক্ষমতা সীমিত হয়ে আসতে পারে।

সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনে সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টির ভোট গণনা হচ্ছে। এর মধ্যে ৯টি আসনের ফল পাওয়া গেছে। ডেমোক্র্যাটরা সবমিলিয়ে পেয়েছেন ৪৩টি আসন, আর রিপাবলিকানদের আসন ৩১টি। প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত ৫২টি আসনের ফল এসেছে। ডেমোক্র্যাটরা পেয়েছেন ৩৬টি আসন, আর রিপাবলিকানরা ১৬টি। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে ২১৮টি আসন প্রয়োজন।

অন্যদিকে আল জাজিরার তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত ডেমোক্র্যাটরা ৪৩টি আসনে জয়ী হয়েছেন, আর রিপাবলিকানরা পেয়েছেন ১৯টি আসন। এ ছাড়া ডেমোক্র্যাটরা ৯৯টি আসনে এবং রিপাবলিকানরা ৬৯টি আসনে এগিয়ে রয়েছেন। এখনো ২০৫টি আসনের ফল অপেক্ষমাণ। আর সিনেটে ডেমোক্র্যাটরা পেয়েছেন ৪৩টি আসন, আর রিপাবলিকানরা ৩২টি। ডেমোক্র্যাটরা আরও ৭টি আসনে এবং রিপাবলিকানরা ৬টি আসনে এগিয়ে রয়েছেন। সিনেটের ১২টি আসনের ফল এখনো আসেনি। সংখ্যাগরিষ্ঠতা পেতে সিনেটে ৫১টি আসন প্রয়োজন।

প্রাথমিক ফলের পূর্বাভাসে প্রতিনিধি পরিষদের নির্বাচনে যুক্ত রিপাবলিকান পার্টির (জিওপি) কয়েকজন নেতা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, ডেমোক্র্যাটদের জন্য ভালো ফল হতে পারে। জর্জিয়ায় এক রিপাবলিকান কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, অঙ্গরাজ্যজুড়ে ভোটার উপস্থিতি নিয়ে বেশ কয়েকটি রিপাবলিকান প্রচারশিবির উদ্বিগ্ন। গুরুত্বপূর্ণ সিনেট ও গভর্নর নির্বাচনের ফল যখন অনিশ্চিত, তখন ডেমোক্র্যাটদের বিরুদ্ধে জয় নিশ্চিত করার মতো ভোট তারা পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

সূত্র: আল জিজিরা

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x