শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ এএম

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবের জেদ্দায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মহিউল ইসলাম পলাশ ও ওবায়দুর ইসলাম নামে দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর জেদ্দা শহরের তামানিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউল ইসলাম পলাশ ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের নাজিম উদ্দিন ওরফে কুদ্দুস মোল্লার ছেলে এবং ওবায়দুর ইসলাম একই গ্রামের হারুন ব্যাপারীর ছেলে। জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে তারা সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর ওই বহুতল ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা পলাশ ও ওবায়দুর আটকা পড়েন। প্রাণ বাঁচাতে বের হওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত তারা বের হতে পারেননি।

খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভবনের ভেতর থেকে পলাশ ও ওবায়দুলের লাশ উদ্ধার করা হয়। বর্তমানে তাদের লাশ জেদ্দার স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।  
নিহত মহিউল ইসলাম পলাশের ছোট ভাই হাসান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবা এক বছর আগে মারা গেছেন। আজ আমার বড় ভাইও মারা গেলেন। এখন আমার অভিভাবক বলতে আর কেউ থাকল না, আমরা তো নিঃস্ব হয়ে গেলাম। আমার ভাইয়ের ৯ বছরের একটি মেয়ে ও মাত্র তিন মাসের একটি ছেলে রয়েছে। তাদের এখন কী হবে?

এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতার আবেদন করলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এদিকে দুই প্রবাসীর মৃত্যুতে উত্তর শিমুলিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। নিহত পলাশ ও ওবায়দুলের লাশ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্টদের সহযোগিতাও কামনা করেছেন স্বজনরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

 জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্যাটারসনে তরুণদের জন্য নতুন বক্সিং ও ফিটনেস সেন্টারের শুভ উদ্বোধন:

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

শাহজালাল থার্ড টার্মিনালে বিমানের একচেটিয়া রাজত্ব শেষ হচ্ছে

এবার আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা

কলমে রিতুনুর কবিতা: জীবন যেখানে জিরো

কলমে রিতুনুর কবিতা: জীবন যেখানে জিরো

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

সুনামগঞ্জে বাণিজ্য মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন

আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন

সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বানিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভস্ট্রিম ও ফায়ারিং স্কোয়াডে কার্যকরের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আমার ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম: মিঠুন

আমার ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম: মিঠুন

Voice of New Jersey

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি নিহত

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের জেদ্দায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মহিউল ইসলাম পলাশ ও ওবায়দুর ইসলাম নামে দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর জেদ্দা শহরের তামানিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউল ইসলাম পলাশ ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের নাজিম উদ্দিন ওরফে কুদ্দুস মোল্লার ছেলে এবং ওবায়দুর ইসলাম একই গ্রামের হারুন ব্যাপারীর ছেলে। জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে তারা সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর ওই বহুতল ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা পলাশ ও ওবায়দুর আটকা পড়েন। প্রাণ বাঁচাতে বের হওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত তারা বের হতে পারেননি।

খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভবনের ভেতর থেকে পলাশ ও ওবায়দুলের লাশ উদ্ধার করা হয়। বর্তমানে তাদের লাশ জেদ্দার স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।  
নিহত মহিউল ইসলাম পলাশের ছোট ভাই হাসান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবা এক বছর আগে মারা গেছেন। আজ আমার বড় ভাইও মারা গেলেন। এখন আমার অভিভাবক বলতে আর কেউ থাকল না, আমরা তো নিঃস্ব হয়ে গেলাম। আমার ভাইয়ের ৯ বছরের একটি মেয়ে ও মাত্র তিন মাসের একটি ছেলে রয়েছে। তাদের এখন কী হবে?

এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতার আবেদন করলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এদিকে দুই প্রবাসীর মৃত্যুতে উত্তর শিমুলিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। নিহত পলাশ ও ওবায়দুলের লাশ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্টদের সহযোগিতাও কামনা করেছেন স্বজনরা।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x