শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

প্লেগের বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৭ এএম

প্লেগের বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

রাশিয়ার সাইবেরিয়ায় গবেষণাগারে প্লেগে এক নারী কর্মীর মৃত্যুর বিষয়ে শিগগরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট নিজেই এ কথা জানিয়েছেন। খবর এএফপির।

এদিকে প্লেগে মৃত্যুর বিষয়ে রাশিয়ার কাছে স্বচ্ছতা দাবি করেছে ওয়াশিংটন ও জাতিসংঘ। তবে রুশ কর্তৃপক্ষ প্লেগ-প্রতিরোধী কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা অস্বীকার করেছে এবং গত সপ্তাহে সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলের একটি প্লেগ গবেষণা প্রতিষ্ঠানে কোনো বড় ধরনের ঘটনার খবরকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছে।

তবে ওয়াশিংটন এ বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরিস্থিতি নিয়ে রাশিয়াকে খোলামেলা হওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও মঙ্গলবার একই ধরনের আহ্বান জানিয়েছে।

আইসল্যান্ড সফরের সময় রুবিও বলেন, ‘আমরা রাশিয়াকে স্বচ্ছ হতে এবং বিশ্বের সঙ্গে আরও তথ্য শেয়ার করার আহ্বান জানাই, যাতে আমরা সবাই সেই অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিতে পারি।’

ট্রাম্প পরে জানান, কী ঘটেছে তা নিয়ে তিনি পুতিনের সঙ্গে কথা বলবেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমার একটি ফোনালাপের সময় নির্ধারিত আছে। এটি খুব শিগগিরই হবে।’
পরিস্থিতি সম্পর্কে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কী বক্তব্য—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা এ নিয়ে গভীর আলোচনা করছি। সম্ভবত আগামীকালই আমরা এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।’

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর রাশিয়ার কাছে একটি গোপনীয় কূটনৈতিক বার্তা পাঠিয়েছে। এতে মস্কোকে সতর্ক করা হয়েছে, বিস্তারিত তথ্য প্রকাশ না করাটা তাদের আন্তর্জাতিক স্বাস্থ্য-সংক্রান্ত বাধ্যবাধকতার পরিপন্থি।

এদিকে রুশ সংবাদমাধ্যম ‘পিপল অব বৈকাল’ গত শুক্রবার জানিয়েছে, মৃত দারিয়া শিপিলোভার বয়স ২৮ বছর। সম্ভবত একটি ভাঙা টিউব থেকে তিনি প্লেগে আক্রান্ত হয়েছিলেন।

অন্যান্য গণমাধ্যম তার মৃত্যুর সঙ্গে ওই গবেষণাগারের দুর্ঘটনার সম্ভাব্য যোগসূত্র থাকার কথা জানিয়েছে।

পিপল অব বৈকাল আরও জানিয়েছে যে, ওই নারীর সংস্পর্শে আসা প্রায় ২০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তবে রুশ কর্তৃপক্ষ বলছে, মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। এ ছাড়া স্বাস্থ্য তদারকি সংস্থা রোসপোট্রেবনাডজোর অনলাইনে ছড়িয়ে পড়া একটি নথির দাবি অস্বীকার করেছে, যেখানে বলা হয়েছিল যে এ ঘটনায় বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

 জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্যাটারসনে তরুণদের জন্য নতুন বক্সিং ও ফিটনেস সেন্টারের শুভ উদ্বোধন:

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

শাহজালাল থার্ড টার্মিনালে বিমানের একচেটিয়া রাজত্ব শেষ হচ্ছে

এবার আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা

কলমে রিতুনুর কবিতা: জীবন যেখানে জিরো

কলমে রিতুনুর কবিতা: জীবন যেখানে জিরো

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

সুনামগঞ্জে বাণিজ্য মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন

আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন

সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বানিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভস্ট্রিম ও ফায়ারিং স্কোয়াডে কার্যকরের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আমার ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম: মিঠুন

আমার ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম: মিঠুন

Voice of New Jersey

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

প্লেগের বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

রাশিয়ার সাইবেরিয়ায় গবেষণাগারে প্লেগে এক নারী কর্মীর মৃত্যুর বিষয়ে শিগগরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট নিজেই এ কথা জানিয়েছেন। খবর এএফপির।

এদিকে প্লেগে মৃত্যুর বিষয়ে রাশিয়ার কাছে স্বচ্ছতা দাবি করেছে ওয়াশিংটন ও জাতিসংঘ। তবে রুশ কর্তৃপক্ষ প্লেগ-প্রতিরোধী কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা অস্বীকার করেছে এবং গত সপ্তাহে সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলের একটি প্লেগ গবেষণা প্রতিষ্ঠানে কোনো বড় ধরনের ঘটনার খবরকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছে।

তবে ওয়াশিংটন এ বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরিস্থিতি নিয়ে রাশিয়াকে খোলামেলা হওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও মঙ্গলবার একই ধরনের আহ্বান জানিয়েছে।

আইসল্যান্ড সফরের সময় রুবিও বলেন, ‘আমরা রাশিয়াকে স্বচ্ছ হতে এবং বিশ্বের সঙ্গে আরও তথ্য শেয়ার করার আহ্বান জানাই, যাতে আমরা সবাই সেই অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিতে পারি।’

ট্রাম্প পরে জানান, কী ঘটেছে তা নিয়ে তিনি পুতিনের সঙ্গে কথা বলবেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমার একটি ফোনালাপের সময় নির্ধারিত আছে। এটি খুব শিগগিরই হবে।’
পরিস্থিতি সম্পর্কে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কী বক্তব্য—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা এ নিয়ে গভীর আলোচনা করছি। সম্ভবত আগামীকালই আমরা এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।’

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর রাশিয়ার কাছে একটি গোপনীয় কূটনৈতিক বার্তা পাঠিয়েছে। এতে মস্কোকে সতর্ক করা হয়েছে, বিস্তারিত তথ্য প্রকাশ না করাটা তাদের আন্তর্জাতিক স্বাস্থ্য-সংক্রান্ত বাধ্যবাধকতার পরিপন্থি।

এদিকে রুশ সংবাদমাধ্যম ‘পিপল অব বৈকাল’ গত শুক্রবার জানিয়েছে, মৃত দারিয়া শিপিলোভার বয়স ২৮ বছর। সম্ভবত একটি ভাঙা টিউব থেকে তিনি প্লেগে আক্রান্ত হয়েছিলেন।

অন্যান্য গণমাধ্যম তার মৃত্যুর সঙ্গে ওই গবেষণাগারের দুর্ঘটনার সম্ভাব্য যোগসূত্র থাকার কথা জানিয়েছে।

পিপল অব বৈকাল আরও জানিয়েছে যে, ওই নারীর সংস্পর্শে আসা প্রায় ২০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তবে রুশ কর্তৃপক্ষ বলছে, মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। এ ছাড়া স্বাস্থ্য তদারকি সংস্থা রোসপোট্রেবনাডজোর অনলাইনে ছড়িয়ে পড়া একটি নথির দাবি অস্বীকার করেছে, যেখানে বলা হয়েছিল যে এ ঘটনায় বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x