শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

উত্তরপত্র হারানোর জের

অনুমতি ছাড়া প্রতিবাদ দেওয়ায় ইবির জনসংযোগ পরিচালককে শোকজ

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১২:১০ এএম

অনুমতি ছাড়া প্রতিবাদ দেওয়ায় ইবির জনসংযোগ পরিচালককে শোকজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের কাছ থেকে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি পাঠানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

উপাচার্যের অনুমোদন ছাড়া নিয়মবহির্ভূতভাবে প্রতিবাদ পাঠানোয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ অফিসের পরিচালককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে প্রশাসন।

অভিযুক্ত কর্মকর্তা ইতোমধ্যে নোটিশের জবাব দিয়েছেন। এছাড়া বুধবার উপাচার্য সরাসরি ডেকে বিষয়টির কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর দৈনিক যুগান্তরে ‘পরীক্ষার খাতা হারিয়ে ফেলেছেন উপ-উপাচার্য’ শীর্ষক একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক প্যাডে তথ্য ও জনসংযোগ অফিসের পরিচালক সাহেদ হাসান স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি যুগান্তরে পাঠানো হয়।

ওই প্রতিবাদে সংবাদটিকে ‘সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ঘটনার চরম বিকৃতি’ বলে দাবি করা হয়েছিল। তবে বিষয়টি সম্পর্কে উপাচার্য অবগত না থাকায় এবং কোনো অনুমোদন না নেওয়ায় জনসংযোগের ওই কর্মকর্তাকে শোকজ করা হয়।

এদিকে খাতা হারানোর প্রকৃত ঘটনা উদঘাটনে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির তদন্তকাজ প্রায় শেষপর্যায়ে রয়েছে বলে জানা গেছে। এর আগে একই ঘটনায় সংশ্লিষ্ট বিভাগের গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

মূল্যায়নের খাতা হারিয়ে যাওয়ায় দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে শিক্ষার্থীদের ওই সেমিস্টারের চূড়ান্ত ফলাফল আটকে রয়েছে। ফলে বিভাগটি পরবর্তী সেমিস্টারের পরীক্ষাও নিতে পারছে না, যার কারণে তৈরি হওয়া সম্ভাব্য সেশনজট নিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে জনসংযোগ অফিসের পরিচালক সাহেদ হাসান বলেন, বিষয়টি নিয়ে উপ-উপাচার্যের সঙ্গে কথা বললে বিস্তারিত জানতে পারবেন।

তবে এ ব্যাপারে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, আমার কোনো ধরনের অনুমতি ও সম্মতি ছাড়া প্রতিবাদলিপি পাঠানোর ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়েছিল। তিনি তার লিখিত জবাব দিয়েছেন। এছাড়া তাকে সরাসরি ডেকে কিসের ভিত্তিতে এবং কার নির্দেশে এ প্রতিবাদ দেওয়া হয়েছিল তা জানতে চাওয়া হলে তিনি নিজের ভুল স্বীকার করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

 জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্যাটারসনে তরুণদের জন্য নতুন বক্সিং ও ফিটনেস সেন্টারের শুভ উদ্বোধন:

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

শাহজালাল থার্ড টার্মিনালে বিমানের একচেটিয়া রাজত্ব শেষ হচ্ছে

এবার আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা

কলমে রিতুনুর কবিতা: জীবন যেখানে জিরো

কলমে রিতুনুর কবিতা: জীবন যেখানে জিরো

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

সুনামগঞ্জে বাণিজ্য মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন

আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন

সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বানিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভস্ট্রিম ও ফায়ারিং স্কোয়াডে কার্যকরের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আমার ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম: মিঠুন

আমার ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম: মিঠুন

Voice of New Jersey

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

অনুমতি ছাড়া প্রতিবাদ দেওয়ায় ইবির জনসংযোগ পরিচালককে শোকজ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের কাছ থেকে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি পাঠানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

উপাচার্যের অনুমোদন ছাড়া নিয়মবহির্ভূতভাবে প্রতিবাদ পাঠানোয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ অফিসের পরিচালককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে প্রশাসন।

অভিযুক্ত কর্মকর্তা ইতোমধ্যে নোটিশের জবাব দিয়েছেন। এছাড়া বুধবার উপাচার্য সরাসরি ডেকে বিষয়টির কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর দৈনিক যুগান্তরে ‘পরীক্ষার খাতা হারিয়ে ফেলেছেন উপ-উপাচার্য’ শীর্ষক একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক প্যাডে তথ্য ও জনসংযোগ অফিসের পরিচালক সাহেদ হাসান স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি যুগান্তরে পাঠানো হয়।

ওই প্রতিবাদে সংবাদটিকে ‘সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ঘটনার চরম বিকৃতি’ বলে দাবি করা হয়েছিল। তবে বিষয়টি সম্পর্কে উপাচার্য অবগত না থাকায় এবং কোনো অনুমোদন না নেওয়ায় জনসংযোগের ওই কর্মকর্তাকে শোকজ করা হয়।

এদিকে খাতা হারানোর প্রকৃত ঘটনা উদঘাটনে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির তদন্তকাজ প্রায় শেষপর্যায়ে রয়েছে বলে জানা গেছে। এর আগে একই ঘটনায় সংশ্লিষ্ট বিভাগের গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

মূল্যায়নের খাতা হারিয়ে যাওয়ায় দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে শিক্ষার্থীদের ওই সেমিস্টারের চূড়ান্ত ফলাফল আটকে রয়েছে। ফলে বিভাগটি পরবর্তী সেমিস্টারের পরীক্ষাও নিতে পারছে না, যার কারণে তৈরি হওয়া সম্ভাব্য সেশনজট নিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে জনসংযোগ অফিসের পরিচালক সাহেদ হাসান বলেন, বিষয়টি নিয়ে উপ-উপাচার্যের সঙ্গে কথা বললে বিস্তারিত জানতে পারবেন।

তবে এ ব্যাপারে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, আমার কোনো ধরনের অনুমতি ও সম্মতি ছাড়া প্রতিবাদলিপি পাঠানোর ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়েছিল। তিনি তার লিখিত জবাব দিয়েছেন। এছাড়া তাকে সরাসরি ডেকে কিসের ভিত্তিতে এবং কার নির্দেশে এ প্রতিবাদ দেওয়া হয়েছিল তা জানতে চাওয়া হলে তিনি নিজের ভুল স্বীকার করেছেন।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x